একটি সন্ধ্যা - দেবদাস পাঠক
হেমন্তের শেষবেলা পশ্চিমের নগণ্য শহরে;
শীতের আমেজ রেখে চলে গেল অনাত্মীয় দিন।
বিশীর্ণ পাহাড়ি নদী, লাল বালি, স্তিমিত সূর্যের
করুণ বিদায়স্পর্শ ম্লান হল ঝাউয়ের শাখায়।
শিরশির হাওয়া দিল। সাঁওতাল একটি মিথুন
ঠাণ্ডা জলে পা ভিজিয়ে সোনালি বালিতে ছাপ এঁকে
দূরের গ্রামের দিকে চলে গেল আলপথ বেয়ে।
হালকা কুয়াশা এসে ঢেকে দিল ঘন শালবন... বাকিটুকু পড়ুন













