somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

স্বপ্ন!

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬

স্বপ্নের কোন রঙ নেই,
তবু স্বপ্ন রঙ্গীন,
ডানা মেলেনা তবু,
উড়ে সীমাহীন!



সবটুকু নিরবতা,
তবু কোলাহল,
শুষ্কতা জলহীন,
তবু ছলো-ছল!

সত্যি হয়না কবু,
তবু মিথ্যাতো নয়,
দেয়না সে ধরা তবু,
কাছে-কাছে রয়!


এরই নাম হয়তো স্বপ্ন,
জমা চোখে-চোখে,
কখনো সে মন ভাঙ্গে,
নীঁড় বাঁধে বুকে!
বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     ২ like!

ব্যবচ্ছেদ -১১- বার্ন ইন হেল

লিখেছেন ভ্রমরের ডানা, ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৬




বয়ে যাও হে দহন পবন; শতাব্দীকাল দাবানল
বয়ে যাও শতগুণ হয়ে সাব্যসাচী লৌকিকতায়
নেচে যাও শতদ্রু বাস্তবতায়-
আর অনাচার ফুঁড়ে হোক পাক
এই জাহান্নামীদের বুকে বুকে,
মুক্ত কর মানব যত মরছে যারা ধুঁকে ধুঁকে।

অগ্নিবীণার সুরে গেঁথে দাও
পাপীর বুকে এক হাহাকার,
অমানুষ জ্বলুক তার নিজ অগ্নি মুখে;
রাজন্য এসো; এসো-
কু'ন ফায়া কু'ন-
খেল দজলা ফোরাত হাবিয়ায়;
শ্যামল পিঙল... বাকিটুকু পড়ুন

৬২ টি মন্তব্য      ৫৭৬ বার পঠিত     ৯ like!

অঙ্গীকার

লিখেছেন সুমন শাহরিয়ার, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯

সেই সে আঁধারে নীলিমার মৃদুরেখা
দিবসের নেয়ে গুটিয়ে নিয়েছে পাল
মোহনা মিথুনে হবে দেখা হবে দেখা
চোখের সমূখে থেমে যাওয়া মহাকাল।

তোমার ও বুক বৈশাখী মেঘে ভিজে
বাতাসে ছড়াবে আদ্র গন্ধ মায়া
আমার দুহাতে হৃদপিণ্ডের ত্রাসে
চেতনাতে রোদ বিলাবে কোমল ছায়া।

অভিমানী মন শিশিরের মত ভোরে
অস্ফুট স্নেহে হাওয়াতেই হবে হাওয়া
অনাহত তনু হিম কামনার ঘোরে
সুখ নিয়ে বুকে পৃথিবীর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ১ like!

পৃথিবী

লিখেছেন নীল মনি, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

তোমার পৃথিবীর অর্ধেক জুড়ে বাস কর তুমি,
বাকি অর্ধেক জুড়ে অধিক শুন্যতা।
সেখানে কারো ঠাঁই নেই
সেখানে ঠাঁই দেবার মত হৃদয়,
আজও হয়ে উঠেনি সময়।
তুমি হয়ত আত্মার বন্ধুকে খুঁজে চলেছ
অথচ কখনো তোমার আত্মাকে খুঁজে দেখনি তুমি!তোমার পৃথিবীর অর্ধেক জুড়ে বাস করে তোমার তুমি।বাকি অর্ধেক বছরের পর বছর অনুর্বর পড়ে থাকে শুধু।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     ১ like!

জোসনা লোভী

লিখেছেন মনিরুজ্জামান স্বপন, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

গতকালের বাসী পত্রিকাটা বারবার ওল্টা পাল্টা করে দেখতেছিল আশফাক। যে কেউ তাকে এই অবস্থায় দেখলে ভাববে যে, সে কোন বিশেষ খবর খোঁজছে। আসলে তা-নয়। তার অভ্যাসটাই এরকম। আজকাল পত্রিকার কোন খবরই সে পড়ে না। শুধু পাতা ওল্টায়। পড়ে কি হবে? পত্রিকায় আজকাল মিথ্যা খবরই বেশি গরুত্ব দিয়ে ছাপানো হয়। ভুয়া... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৩ বার পঠিত     ০ like!

মেঘলা দিনের কাব্য

লিখেছেন মন থেকে বলি, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮




আজকে দেখি মেঘলা দিনে আকাশটা খুব কালো,
সূর্যটা যে চুপটি করে কোন কোণে লুকোলো।
কমলো মেঘের ওজন যে আজ ঝরিয়ে ঝর্নাধারা,
এমনদিনে শান্ত দুপুর মন করে উতলা।

একটি ভীষন ব্যস্ত মানুষ হঠাৎ তুলে চোখ,
জানলা পানে থমকে ভাবে, আজকে ছুটি হোক।
রাস্তা জুড়ে গাড়ির সারি আটকে গেছে সবই
মেঘলা আকাশ শুধায় তাকে, 'আমার মতন হবি?'
'উদাস দুপুর,... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১১৭২ বার পঠিত     ২ like!

একলা জীবন!

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২২

একা থাকতে শিখে গেছি বেশ,
আঁধারের নেই ভয়,
তোর অবহেলা,
মেনে নেয় বেলা,
মানেনি এ হৃদয়!


একা চলতে শিখে গেছি আজ,
আর খুঁজি না হাত!
তোর হাত ছাড়া,
যেতনা-ই পারা,
এখন নেই সে সাধ!

একা বাঁচতে চাইনি আমি,
ভেবেছি থাকবি তুই,
তোর সাথে জীবন,
ভাগ করে স্বপন,
কাটিয়েই দেব সই!

তুই তোর মত,
আছিস অবিরত,
দু'জনে মনেতে একলা,
এ জীবন হায়,
না বেশি কিছু চায়,
তবু কেন তা মেঘলা!??

আর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৭৫ বার পঠিত     ১ like!

আব্বা>আব্বু>আমি

লিখেছেন জাহিদুজ্জামান রাব্বি, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭

আমি তখন ছোট।
বিরক্তি প্রকাশ করার মতো ছোট।

দাদা গ্রাম থেকে প্রায়ই আসতেন খুলনায়, আমাদের বাসায়।
দাদা আসলে আমার খুশির অন্ত থাকতো না। কারণ, দাদা আসলে খুব সকালে চা-মুড়ির বন্দোবস্ত হতো। নাড়ু বানানো হতো।
দাদা যে কয়দিন থাকতো, এভাবেই রুটিন করা ছিলো। ঐসময় আমারও ঘুম ভেঙ্গে যেতো ঐ সকাল সকাল-ই।
আর দাদার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     ০ like!

পাকিস্তানি ক্রিকেট টিমের সমর্থন করতে পারি, কিন্তু পাকিস্তানকে নয়!!!

লিখেছেন সমাজের থেকে আলাদা, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪



চ্যাম্পিয়ন’স ট্রফির ফাইনালে আমি পাকিস্তানকে সাপোর্ট এজন্য করিনি যে আমি ভারতের বিপক্ষে, এজন্য করেছিলাম যে পাকিস্তানের প্লেয়ারদের আমার কাছে জেতার জন্য বেশী অভিজ্ঞ ও যোগ্য মনে হয়েছিল। আর সেমি-ফাইনালে বাংলাদেশের হারেরও রাগটা ছিলো বৈকি।
তবে পাকিস্তান ক্রিকেট টিমের সমর্থন করলেও আমার বিবেক কখনো রাষ্ট্র হিসেবে পাকিস্তানের সমর্থন করতে পারবে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     ০ like!

ব্রিটেনে সম্মানজনক খেতাবে ভূষিত পাঁচ বাঙালি

লিখেছেন স্বপ্ন বীথি, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৪


ব্রিটেনের রানীর জন্মদিন উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচজন ব্রিটিশ-বাংলাদেশিকে সম্মানজনক খেতাবে ভূষিত করা হয়েছে। প্রতি বছর দুই দফায় জুন মাসে নিজের জন্মদিন উপলক্ষে এবং ইংরেজি নববর্ষে কয়েকশ ব্যক্তিকে বিভিন্ন মর্যাদার সম্মাননা দেন ব্রিটিশ রাণী। খেতাবপ্রাপ্তরা হলেন- ব্যাংকার সুলতান আহমদ চৌধুরী, কাউন্সিলর আব্দুল জব্বার, আর্টিকেল ১৯-এর তাহমিনা রহমান,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     ২ like!

সবুজ গাছের ছায়ায় ঘেরা

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ১৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০৫




সবুজ গাছের ছায়ায় ঘেরা
লক্ষ্মণ ভাণ্ডারী

সবুজ গাছের ছায়ায় ঘেরা
নয়নদিঘির শীতল জল,
দিঘির জলে মরাল ভাসে
সাঁতার কাটে অবিরল।

পানকৌড়ি ডুব দিয়ে যায়
মাছ-রাঙা ধরে মাছ,
দিঘির পাড়ে আছে দেখি
সারি সারি তালগাছ।

গাঁয়ের সবুজ ছায়ায় ঘেরা
ছোট ছোট মাটির ঘর,
উঠোনে সোনা রোদ... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     ১ like!

দূরন্ত শৈশব!

লিখেছেন তুষার দেবনাথ, ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৫৩

খাপড়ার মত ইটের টুকরা পাতলা পলিথিনের ভিতরে ঢুকিয়ে নিয়ে মাপ মত ছিড়ে, উপরের দিকে থ্রো করার মত নয় চেলে উঠিয়ে মারতাম। ইটের টুকরা পড়ে যেত, পলিথিন আয়েশ করে উড়ে যেত! মজা ছিল মাইরি।


কেউ কেউ আবার পলিথিনের পিছন বরাবর সুতা বেঁধে দিত। চরকির মত ঘুরে ঘুরে উড়ে যেত বহুদূর। দেখতে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৮৩ বার পঠিত     ১ like!

সাফল্য

লিখেছেন Md_Kamruzzaman, ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৬

সফলতার জন্য সীমাবদ্ধতা থেকেই সুযোগ সৃষ্টি করতে হয়, (অবশ্যই পড়বেন)

জীবনে বড় হতে চাই। আবার প্রতিদিন ভর দুপুর পর্যন্ত ঘুমাতে চাই। বড় বড় স্বপ্ন দেখি আর রোজ আগামীকালের জন্য আজকের কাজগুলো ফেলে রাখি। চাই সফলতার শীর্ষে অবস্থান করতে কিন্তু বিনা পরিশ্রমে। এভাবে আর কত দিন? জেগে ঘুমালে কারও ঘুম ভাঙানো সম্ভব... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮১ বার পঠিত     ১ like!

মণিপুরি শাড়ির ইতিহাস

লিখেছেন কুঙ্গ থাঙ, ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:১৬

মণিপুরি শাড়ি বলে আদতে কিছু ছিল না । শাড়ির প্রচলন মণিপুরি সমাজে কখনই ছিল না। মণিপুরি নারীদের ট্র্যাডিশনাল পোষাক হলো লাহিং বা ফানেক যেটা কোমরে প্যাঁচ দিয়ে পরতে হয়, সাথে ফুরিৎ বা ব্লাউজ, এবং ফিতুপ অথবা ইনাফি । ইনাফির উন্নত সংস্করন মৈরাংফি যেটা মুলত কারুকার্যখচিত উড়না বিশেষ। মণিপুরি শাড়ি এই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৯৮৯ বার পঠিত     ৩ like!

অনলাইন ম্যাগাজিন বিষয়ক

লিখেছেন ব্রতশুদ্ধ, ১৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:০৯

কারনেশন অনলাইন ম্যাগাজিন

কারনেশন অনলাইন ম্যাগাজিনের জন্য লেখা আহ্বান করা হচ্ছে।
নিম্নোক্ত বিভাগ সমূহে আপনাদের অপ্রকাশিত লেখা আমাদের ইমেইল ঠিকানায় আগামী
২০শে জুন ২০১৭ এর পূর্বে পাঠিয়ে দিন......
১।কবিতা
২।ছোটগল্প
৩।বড়গল্প
৪।প্রবন্ধ
৫।নাটক
৬।ধারাবাহিক উপন্যাস
৭।চিত্রকলা
৮।চলচ্চিত্র
৯।অনুবাদ সাহিত্য
১০।আলোকচিত্র
১১।উৎসব
১২। নারী
১৩।রম্য রচনা
১৪। বুক রিভিউ
লিখা .doc ফাইল নয়তো প্লেইন টেক্সটে পাঠাতে হবে।
ইমেইলের সাথে অবশ্যই নিজের নাম, ঠিকানা... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৬ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য