অনন্ত সুখ
হৃদয়ে রক্তস্রোত
সে তোমারই সৃষ্টি,
চোখে শ্রাবন ধারা
তুমিই ঝড়াতে পারো।
তোমার জ্বালানো আগুন
রি রি করে জ্বলে,
পুড়ে খাঁক হয়
হৃদয়ের প্রতি ইঞ্চিকণা।
তোমার কথার ভাঁজে
লুকিয়ে থাকা তীর,
দু:সহ যন্ত্রনা দেয়
অন্তহীন দিবা-রাত্রি।
তোমার ঠোঁটের হাসিতে
ঢেউ খেলে স্বর্গসুখ,
মূহুর্তেই ভুলে যাই
সকল যন্ত্রনাকে, নিজেকেও।
তুমিই কেবল পারো
মন ভুলানো মন্ত্র,
লুকিয়ে আছে তোমাতেই
আমার অনন্ত সুখ।
বাকিটুকু পড়ুন








