কেউ কেউ কথা রাখে।
পৌষের উত্তাপহীন রোদের নরম ওম
গোধূলি বেলায় পরিযায়ী পাখির কানেকানে
গোপনে বলেছিল,
আর ক'টা দিন থেকে গেলেই পারতে,
এখানে সন্ধ্যে হলেই পুঁইয়ের মাচায়
শিশিরের মেলা বসে;
রাত দ্বিপ্রহরে নিশাচরের ধ্যান ভাঙে,
হিম হিম জ্যোৎস্নাকেলি' তে।
তোমাদের পাথুরে শহরের অট্টালিকায়
দোয়েলের সংসার নেই,
বনসাই শিমুলে বসন্তের আনাগোনা নেই।
আর ক'টা দিন থেকে যেতে- ধানশালিকের এই গাঁয়ে,
এইখানে ভোর হলেই কুয়াশার স্তর সরিয়ে,
মটরশুঁটির... বাকিটুকু পড়ুন









