somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

গীতিমালা - ২০১৬ (৩৫-৩৭)

লিখেছেন বংশী নদীর পাড়ে, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:৩০



গীতিমালা - ৩৫

শাহ জালাল বাবা তুমি আল্লাহর আউলিয়া
জ্বালাইয়া দাও প্রেমের আগুন দাউদাউ করিয়া।।

প্রেমের আগুন ধিকিধিকি জ্বলুক বাহির ভিতরে
প্রেমাগুনের চিতা বাবা জ্বালাইয়া দাও অন্তরে
কেউ ফিরে না খালি হাতে দরবারে আসিয়া।।

অন্তরে জমেছে কালি কর্ম দোষের কারণে
পাক দরবারে আসিয়াছি দয়া করো নিজ গুনে
আমি পাপী তুমি দয়াল কৃপা করো প্রেম দিয়া।।

দেশে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     ০ like!

হৃদয় আজ আকাশে হতে চায় এক উর্বশী বিহঙ্গ !

লিখেছেন কথাকথিকেথিকথন, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৭



সূর্য নিশিতে ছিলো আমার একগুচ্ছ ইচ্ছে
ফুল হয়ে খুশবু ছড়াবো সবার নিঃশ্বাসে ।
চন্দ্র ঘোরে, সূর্য ঘোরে, ঘোরে ঘড়ির বিশ্রামহীন কাঁটা
হৃদয়ের ছোট্ট কুঁড়ে ঘরে অনুভবের কত রঙ্গ তামাশা !

কবিতা নিয়ে হয়তো গায় নি কেউ কোন গান, কবিতার জন্য হয়তো কেউ উৎসর্গ করে নি জীবন ।কিন্তু তুমি মনে করো যদি... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৫২৫ বার পঠিত     ৯ like!

বিজয়ের মাস

লিখেছেন গালীব পাশা, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১৯

এখন চলছে মহান বিজয়ের মাস।এ মাসে স্মরণ করছি সেসব মহান মুক্তি যোদ্ধাদের,যাদের জন্য আমরা পেয়েছি এ বিজয়।আমাদের সবাইকে মিলে এ বিজয়ের মান সমুন্নত রাখতে হবে।আমাদের সবাইকে মনে রাখতে হবেঃ
" এ বিজয় আসেনি'ক কোন
সোনা বন্ধুর গান গেয়ে
এ বিজয় পেয়েছি মোরা
অনেক রক্তের বিনিময়ে।

NB:শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে রেহিঙ্গা দমন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৫ বার পঠিত     ০ like!

তুমি জোছনা ভরে এসো-স্বপ্ন সত্যি হয়ে যাবে

লিখেছেন বিদ্রোহী ভৃগু, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:১১

সেদিন নিশূতি রাতে
হঠাত এক পলকা হাওয়ার ছৌঁয়ায়
কেঁপে উঠেছিনু!
তবে কি- তোমার দীর্ঘশ্বাসই?

একই আকাশ একই চাঁদ একই তারা
গায়ের আটপৌড়ে হৃদয়ের দীর্ঘশ্বাস কি পৌছায়
তোমাদের পাষান প্রাচীরের
উচু উচু শহরে!
জোনাক জ্বলা রাতে বিরহী প্রিয়ার কষ্ট
ঝা তকতকে শহরে কি অনুভুত হয়?

বৃত্তাবদ্ধ কষ্টের বৃত্ত - বড় হতে হতে~ হতে হতে
মিল্কিওয়ে ছাড়িয়ে গেল,
তোমার ঝুল বারান্দা থেকে
আমার মাটির উঠোন
তারচে... বাকিটুকু পড়ুন

৬২ টি মন্তব্য      ১১৮৭ বার পঠিত     ১৬ like!

সমতায় উল্লাস

লিখেছেন কিশোর মাহমুদ, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৩

ভালোবাসা মুখ থুবড়ে পড়ুক অসহায় শিব'র পা তলায়;
আজন্ম ক্ষণিকারা ঝরে পড়ুক যজ্ঞের মঞ্চে।
নিভে যাক সব জীবনময় আক্রোশ!
নগ্ন চিন্তা খেলা করুক রন্ধ্রে রন্ধ্রে ;
অসহায় ল্যাংবোট আজ অপরিচিত সমারোহে কীর্তন করছে প্রেমের!
ধিক্কার-শুধুই অভিশাপ!
* * *
ঝরের রাতের ভালোবাসারা উড়ুক সত্য সুন্দর রমণির কাজলে;
এখনও সেকেন্ডের কাটা ব্যাটারিচালিত! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮১ বার পঠিত     ১ like!

আমাদের বিজয় দিবস উদযাপন: ২০১৫

লিখেছেন নুর ইসলাম রফিক, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৫৭
৪ টি মন্তব্য      ১০২ বার পঠিত     ০ like!

অপূর্ন ইচ্ছাগুলো........

লিখেছেন জুবায়ের সোহেল, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২

জানিস তোকে আমি অনেক ভালোবাসতাম। বাসতাম কেন বলছি জানিস? কারন এখন আর তেমন নিশ্চয়তা দিতে পারি না। কেননা মনের অনুভুতি গুলো আর মাথাচাড়া দিয়ে উঠতে পারে না। আমি যে তোকে ভালোবাসতাম তুই কি তা জানিস? কিভাবে জানবি, আমিই তো কোনদিন বলতে পারি নি।
তোর মনে আছে আমরা সবসময় পড়ন্ত বিকেলে নদীর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ০ like!

গল্পঃ জুয়া অথবা বিশ্বাসের প্রতিশব্দ

লিখেছেন জেন রসি, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩২



বর্তমান

১
কয়েকজন মানুষকে জবাই করে ফেলা খুব কঠিন কাজ হতে পারেনা। আমি আপনার সাথে একমত না। আমি মনে করি এটা একটা চমৎকার খেলা হতে পারে আমাদের জন্য। আপনার সাথে আমি এ ব্যাপারে বাজি ধরতে পারি। আমি কয়েকজন সাধারন মানুষকে ধরে নিয়ে আসব। তারপর খুব কৌশলে তাদের... বাকিটুকু পড়ুন

৪৪ টি মন্তব্য      ৭৫৭ বার পঠিত     ৬ like!

একুশ শতকের সেরা সিনেমা ও সেরা পরিচালকঃ

লিখেছেন এম এম করিম, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:১৫

লেখার প্রথম অংশটি সাইট এন্ড সাউন্ড জরিপ-২০১২ এবং দ্বিতীয় অংশটি বিবিসি জরিপ-২০১৬ এর তথ্য পর্যালোচনা করে লিখিত।



১।সাইট এন্ড সাউন্ড জরিপ – ২০১২: জরিপটিতে ৭৩ টি দেশের ৮৪৬ জন ক্রিটিক ও ৩৫৮ জন পরিচালকের কাছে তাদের সেরা দশ সিনেমার তালিকা চাওয়া হয় (কোনো রকমের র‍্যাঙ্কিং ছাড়া)। সমালোচক ও পরিচালকদের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৬০৭ বার পঠিত     ২ like!

অপ্সরালয়ে একদিন

লিখেছেন জিসান অাহমেদ, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫



একদিন জোনাকির নীলাভ অালোর সায়াহ্নে,
অামি পথ হারিয়ে ঢুকে পড়ি অপ্সরালয়ে।
উর্বশী সেখানেই অামি তোমায় প্রথম দেখি,
অার সেই দিন থেকে অাজও অামি চাতক পাখি।

সেদিন গগনে জমায়েত হওয়া গর্ভবতী মেঘের মতো
তোমার গাঢ় তমস কালো চুলের মৃদু ঝাপটায়
অামার নিদ্রাহীন চোখের পাতা বুজে অাসে।

এরপর কতকাল কেটে গেছে তোমার মায়াবী বদনখানি না দেখে !

কিন্তু অাজও তোমার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     ০ like!

পৃথিবীর সকল মায়েরা তার নিজের সংসারে এক এক জন অভিনেত্রী

লিখেছেন সৈকত মিত্র বড়ুয়া, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

আমার মা


বয়স যখন ৪ তখনই বাবা হারিয়েছি।অনেকে সেটা জানে না তা আমি ভাল করে জানি। কখনো প্রয়োজন ও মনে করি নাই।বাবার হাত ধরে স্কুলের যাওয়ার সৌভাগ্য আমার হই নাই।কিন্ত আমার মা আমাকে আর আমার ছোটভাইকে কখনো বাবার ঘাটতি বুঝতেই দেননি।আম্মু একটা স্কুলের টিচার।মাত্র ৩৫০০ টাকার বেতনে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৩৮ বার পঠিত     ১ like!

অন্তর্মুখী মানব সম্প্রদায়

লিখেছেন জাহিদ আহমেদ রাহী, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪১



আপনার চারপাশে এমন অনেক ছেলে মেয়ে পাবেন- যারা সব সময় চুপচাপ থাকে, কিছুটা লাজুক প্রকৃতির, কারও সাথে তেমন একটা মেশে না, সচরাচর কোনো অনুষ্ঠানে যায় না, দিনের বেশির ভাগ সময় এরা ঘরে থাকতে পছন্দ করে। এ ধরণের ছেলে-মেয়েদেরকে বলা হয় ইন্ট্রোভার্ট।
.
ইন্ট্রোভার্ট অর্থ অন্তর্মুখী। তার মানে কিন্তু এই না... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৭৮ বার পঠিত     ০ like!

টয়লেট কিংবা বাথরুম ব্যবহার রুচির বহিঃপ্রকাশও নির্দেশ করে । এমন কিছু কি করা উচিৎ যা নিজের সাথে সাথে নিজের পরিবারের...

লিখেছেন মোশারফ হোসেন ০০৭, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

বাংলা ভাষায় সম্বোধনের ধরন তিনটি । "আপনি", "তুমি" এবং "তুই" । আমাদের দ্বিতীয় ভাষা ইংরেজির ক্ষেত্রে অবশ্য সম্বোধন একটিই "YOU" । ইংরেজিতে যেমন YOU লিখলেই তুমি, তুই, আপনি সবই বুঝায় কিন্তু এর কারণে কনফিউশনে তৈরিও হয় ভীষণ । বাংলা ভাষায় এই কনফিউশন তৈরি হয়না । আমরা বাঙালিরা অবশ্য এসব কনফিউশনের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪৭৯ বার পঠিত     ০ like!

বেঁচে থাকার অহংকার

লিখেছেন মারুফ তারেক, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৫


ভীষণ বেঁচে থাকব আমি
প্রতিদিন মহাবিশ্বের একরাশ বিস্ময়ে
মৃত্যু দেবতার মুখে ছাই দিয়ে বেঁচে থাকব আমি;
প্রত্যুষে সূর্যের রোদে রহস্যময়ী অন্তর্ভেদী নারীর শরীরে ভীষণ আবাক,
বারেবার তোমাকে দেখে বিস্ময়ে তাকাবো মানুষের পৃথিবীতে;

সদূর মাদাগাস্কারের দেশ আফ্রিকা হতে ইন্দোনেশিয়ার আঠারো হাজার দ্বীপে
সবুজ ছায়ায় অন্ধকারে পদ্মার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ১ like!

কবিতাঃ অভিমান

লিখেছেন মিজভী বাপ্পা, ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১২

তোমায় নিয়ে লিখবো না কোন কবিতা আর গান,
করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।
তোমায় নিয়ে সাজাবো না আর কোন স্বপ্নের সোপান,
করবো না আমি তোমায় ভ্রমণের আহবান।

লিখবো না আমি কোন কবিতা আর গান,
করবো না আমি তোমায় ফিরে আসার আহবান।

তোমায় নিয়ে দেখবো না আর কোন আশার নিশান,
করবো না আমি তোমায় ভালবাসার আহবান।
অকারণেই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ২৮২ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য