somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

নির্জনতা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩২

নীলার বুকে নীল সাগরের ফুল ফোটানো জোছনা ছিল
কুবো পাখির মরীচিকার হাতছানিতে দুপুর এল
নিঝুম রাতে ঘুঘুর ডাকে ঢেউএর দোলা
রাতচরাদের মৌনমিছিল আমার বুকে নিবিড় হল।
অভিমানের চলন্তিকা গোধূলির ঐ নিঝুম শয়ান
হারিয়ে ফেলার বুকফাটা শ্বাস খুনখারাপি রঙে বয়ান
ফিরে দেখার প্রানের রশি ভোরের আলোয় ঝিকিমিকি
শিশির ফোঁটায় মাতামাতি রঙছড়ানো ভুলের ধেয়ান।
ফুলফোটানো জোছনা কখন সব ঝরানোর কাক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮২ বার পঠিত     like!

তীক্ষ্ণাগ্র নির্জনে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:৩০

মিশকালো আকাশে এলোচুল মেঘ
তোর আকাশ জুড়ে ফোঁটা ফোঁটা দুখ
অঝোর বর্ষণে ভরা রিমঝিম শ্রাবন
জীবন কৌতুক রঙে সব হারা সুখ।
কোনো এক মুহূর্তের অসতর্ক ভেজা
বারুদবোঝাই তোর আশঙ্কার মুখ
হঠাৎ নিটোল শরীর আতঙ্ক-বিবশা
বৃষ্টি যদি আবার বাঁধায় অসুখ।
সে অসুখে ক্ষয়িষ্ণু পূর্ণিমার চাঁদ
দাঁতচাপা কষ্টে মৃতপ্রায় মন
তীক্ষ্ণাগ্র নির্জনে পাথরকাটা-শব্দ
অবরুদ্ধ বাষ্পে তীক্ষ্ণ অপমান।
ভালোলাগা অচেনা ঝোড়ো সে বাতাসে
আশঙা এক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৪ বার পঠিত     like!

লাগাম ছেঁড়া লালসায় (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৯

স্পর্ধিত লালসা, লাঞ্ছিত যৌবন।:--
সদ্য শিশির ভেজা নওল কিশোরী
মোহিনী বিভঙ্গ-মাখা যাদুর মূরতি,
আনমনা পথ-ভাঙা উথলিত ঢেউ
ঢলঢল স্বপ্ন-মাখা চাঁদপানা শ্রী।
আফোটা অধর সিক্ত কামরাঙা লাজ
লাস্যময়ী গিরিশৃঙ্গ সটান সলাজ,
সুর তোলা তানপুরা অটল গহীন,
ছন্দময়ী গৌরব, বিভোল সমাজ।
তারপর ?
লাগামছেঁড়া বেপরোয়া অতৃপ্ত লালসা
রক ঘিরে আড্ডা মারা অধীর কামনা
নিঃশব্দ লুন্ঠনের অন্তর্ভেদী দৃষ্টি
লহমায় আবরণ ছিঁড়ে ফালা ফালা।
হাজার লোভের চোখে সর্বাঙ্গ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

পথ ভূলে ফুলের টানে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৮

প্রেম কি এসেছিল নিভৃত চরণে
ছায়া ঘন তব শ্যামল অরণ্যে ?
হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
খুঁজে ফিরি শোকগাথা নিবিড় গোপনে।
তন্বী সুতনু শিখা, লেলিহান সুখ,
বুক-জোড়া তাজমহল, বিবশ অসুখ,
গজগামিনীর ছন্দে বেভুল কিশোর
বিনিদ্র নির্ঘুমে খোঁজে একদলা ঘুম।
অতন্দ্র রাত শেষে স্বপ্নময় ভোর
বেলোয়াড়ী রিনঝিন সিক্ত মদির
রক্ত-মাংস-স্বেদ ঝরা একতাল মেদ
বিউটি পার্লারে তাজা শুধুই শরীর।
সুগন্ধি আতরের বৃথা অন্বেষন
বৃষ্টি-ঝরা সুখের শুধু... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৭ বার পঠিত     like!

বাঁধন ছেঁড়া ঘুড়ির লাটাই (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৫

আবার একবার পিচঢালা পাকা রাস্তা,
আরও একবার স্বপ্নিল পথে স্বপ্নের পথ চলা,
আর্ একবার 'পথ যদি না শেষ হয়' বৃথা কামনা,
আবারো একবার তোমার সপ্নে নতুন নতুন বাসনা।
স্বপ্ন ভেঙে কথা ফুটল
হঠাৎ করেই বদলে গেল পৃথিবীটাই
সত্যি করে বললে যখন
আমার মোহ কাটিয়েছ অনেকটাই।
সুতোর টান ভগ্নপ্রায়,
বাঁধন ছেঁড়া ঘুড়ির লাটাই-
হাতেই থাকে,
সম্পর্ক শুধু ছানা কাটে।
হৃদয়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

তন্দ্রাহীন কাল সারারাত (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৪

কাল সারারাত অতন্দ্র জেগেছি আমি,
অনন্ত অভিমানে চাঁদকেও ঠাঁই দাঁড় করিয়ে রেখেছিলাম জানলায়-
হঠাৎ দমকা উদারতার ছোঁয়া
যেন জীবন ভরে ষোল আনা ;
সব অনুভূতিরা ম্লান
পাকে পাকে জড়িয়ে ধরেছে আবেগের অসহ্য আশ্লেষ,
ভালোলাগার গহীন নিরালায়
সব হারানোর পথ দেখিয়ে
সব পর্দা নিমেষে সরিয়ে
মুহূর্তে নিজেই উধাও কোন্ অজানা অসীমে ;
আর ঘুমন্ত ভিসুভিয়াসের উদগ্র জাগরনে
শুধুই একলা আমি।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

শূন্য (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৩

আম-আঁটির ছেলেবেলা
ভুলে যাওয়া ? মিছে ছলনা।
এক্কাদোক্কা আর কানামাছি খেলা
পাশে ছিল সে এক সুনয়না।
নিরালা নিঝুম
চোখে নাই ঘুম
ঝড়ের স্মৃতিতে শুধু
আম কুড়ানোর ধুম।
সুনয়নার কোল
আম উতরোল
শূন্য কোঁচড়ে আমি
ছই হীন খোল্।
ঈশানের মেঘ
দিঘী টলমল
বুঝিনি আমার শূন্যে
তার চোখভরা জল।
সে জল কখন বৃষ্টি
হুড়োহুড়ি লুটোপুটি
ওড়নায় ভিজে মাথা
না মোছার খুনসুটি।
পড়া ফেলে একছুট্
লুডোর ছক্কা আর পুট্
দান্ দিই প্রাণপন
জীবন বাজির লুঠ।
তারপর চিলেকুঠুরী
ঠাম্মার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

লালসা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২০

চিতার আগুন দাউদাউ
ফোঁপানো কান্নার ঢেউ
বৃষ্টির ছাঁটে মুহূর্তে নেভে
জল মোছানোর নেই কেউ।
যে জল ঝরে মেঘের সাথে
যে অশ্রু রক্তনয়নে
বাঁধা পড়ে সতেজ বহ্নি রৌদ্রে
নয়তো সুগন্ধি রুমালে।
যে জল ঝরে বুকের মাঝে
সব হারানোর রক্তে
সহানুভূতি মিছে হয় সেথা
হাহাকার ঘেরা আগুনে।
চিতার কাঠে লেলিহান শিখা
তার যা ছিল সব লেখা-জোখা
অহং লোভী বৃথা ভালোবাসা
ছাই এর মাঝে লেখা হল সেথা।
সিঁদুরের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

ছোট কবিতা

লিখেছেন টোকন ঠাকুর, ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ২:২৫

ছোট কবিতা

কবিতা না এলে তাকে লেখা যায় না।
কবিতা না এলে কবিতা শেখাও যায় না।

নিঃশ্বাসের অনুবাদ করতে পারি (তুমি এলে)
নিজের ক্ষত-বিক্ষত মুখটি দেখে নিতে পারি
তুমি কোনো কবিতা বা তুমি সেই অায়না



বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     like!

প্রেমপত্র-৭৬

লিখেছেন সানবীর খাঁন অরন্য রাইডার, ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ২:১৯

কেশবতী,
তেমন কিছুই বলার নেই তোমাকে,প্রথম যেদিন প্রফাইলে দেখি তোমাকে তোমার অদ্ভুত এক মায়াময় মুখ খানি দেখেছিলাম ,আর মনে হচ্ছিলো আমার জীবন থেকে কি যেন একটা জিনিসের দারুন অভাব ।তারপর এই আমি কতশত ভাবে তোমায় দেখি।কখনও বা পাগলের মত খুঁজি যখন ডিএকটিভ থাকো।জানিনা বুকের মাঝে কেমন যেন চিনচিন করে ব্যাথা করে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৫৩ বার পঠিত     like!

ভালো ছাত্র হওয়ার উপায় পর্ব -১

লিখেছেন হৃদয়বিহীন মন, ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮

প্রাণপ্রিয় কোমলমতি শিক্ষার্থী বন্দুরা তোমাদের জানাচ্ছি ভালোথাকার শুভেচ্ছা ।আশা করি সবাই ভালো আছো ।ভালো থাকো সবসময় এটাই কামনা করি ।আজকে তোমরা যারা ক্লাস ওয়ান হতে দশম শ্রেণিতে লেখা পড়া করো তোমাদের জানা উচিত তোমরাই আগামি দিনের আলোর প্রদীপ ।তোমরা এদেশকে এ জাতিকে এ বিশ্বকে নতুন ভাবে সাঁজাবে ।উপহার দিবে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৮ বার পঠিত     like!

অনিরাপত্তায় সাত্তার

লিখেছেন ব্রতশুদ্ধ, ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:৪১

হিসেব কষে মুখে একটা হাঁসি এল। গুনে গুনে তেরশ কোটি টাকার মালিক । আজ থেকে ১৩ বছর আগে একটা তেল কোম্পানির সামান্য বেতনভুক্ত কর্মচারী সাত্তার ব্যাপারী। দুই স্ত্রী , তিন সন্তান আর দৃষ্টি প্রতিবন্ধী এক ভাই। এইতো উনার সংসার। বেশ কাটছে।অট্টালিকা, দামি গাড়ি, মহামূল্যবান আসবাবপত্র নিয়ে তার বসবাস। বিরক্তিকর কীট... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

বাংলাদেশে ধর্ম আর ধার্মিক মানেই ভারত পাকিস্তানী ধর্ম.....

লিখেছেন অসমাপ্ত কাব্য 21, ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:২৭

বাংলাদেশে আমরা কেউ মুসলিম কেউ হিন্দু আবার কেউ অন্যান্য !
আসলে- বাংলাদেশে ধর্ম আর ধার্মিক মানেই ভারত পাকিস্তানী ধর্ম !
অর্থাৎ ভারতীয় হিন্দু সম্প্রদায় যেমন উপমহাদেশের সর্বত্র ছড়িয়ে আছে তেমনি পাকিস্তানী মৌদুদীবাদী মুসলিম সম্প্রদায়ও !!
সামাজিক, রাজনৈতিক,ধর্মীয় আদর্শগত কোনো দিক দিয়েই এ দুটি সম্প্রদায় কখনোই সহাবস্থানে বিরাজ করতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     like!

বাহ! জামায়াতী শিক্ষকরা ঢাকায়, প্রগতিশীলরা মফস্বলে।

লিখেছেন তালপাতারসেপাই, ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১:০৫


বড় ধরনের পদোন্নতি হলেও পদায়নে অনিয়ম ও বিশেষ একটি গ্রুপের একচ্ছত্র দাপটকে কেন্দ্র করে অস্থিরতা ছড়িয়ে পড়েছে শিক্ষা প্রশাসনে। শিক্ষা ক্যাডারে থাকা সাবেক ছাত্রলীগ নেতাসহ প্রগতিশীল অনেক শিক্ষক বছরের পর বছর মফস্বলে চাকরি করলেও কথিত নিরপেক্ষ ও বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকরা ঢাকাতেই আছেন বহাল তবিয়তে। পদোন্নতি হলেও ঘুরে ফিরে তারা বছরের... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৬৯৩ বার পঠিত     like!

হৃদয়ের ঋণ (কবিতা)

লিখেছেন মোঃ নাজমুল হাসান [নাজমুল], ০২ রা নভেম্বর, ২০১৬ রাত ১২:৩১

হৃদয়ের ঋণ
- মোঃ নাজমুল হাসান
------------------------

কি হবে কবিতা লিখে; জীবনের পিছে ছুটে?
আলোয় হতাশা; আলোতে হতাশা জীবনের ক্যানভাসে।
আমিতো হারিয়েছি অনেক আগেই পৌষের কোন ভোরে
ঘন কুয়াশার মতো মৌনতা যতো হৃদয়ে ধারণ করে।
জলেতে আগুন, জ্বলে-জ্বলে ছাঁই; নিঃশেষ ফাল্গুন
কাশের মতো উড়ে যাওয়া সুখে খুজি হৃদয়ের ঋণ। বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য