somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ভালোবাসার নেশা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৫

ভালোবাসা নিশির শিশির
ভালোলাগা উপুড়-চুবুড়।
নিলীমায় নীল আঁচলা
মনেতে স্মৃতিও মেদুর।
কবে কোন্ অলস রাতে
চোখের ঐ পাখির নীড়ে
নিভৃত নীরব কথা
হৃদয়ে জোছনা নামে।
তাতে মন ভিজছে ব্যাকুল
শরীরে জোয়ার দুকুল
পরশের তীক্ষ্ণ বাণে
আগুনে পোড়ায় আকুল।
দাবানল হৃদয় ঘেরে
দাউদাউ বিষাদ জ্বলে
শরীরের নদীর বাঁকে
বেভুল মনও দোলে।
নদীর ঐ মাতাল ঢেউএ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     like!

উষ্ণ অভিমান (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০৪

শরতের সোনামাখা রোদে শিশিরের স্পর্শ ,
ভাবুক লোলুপতায় চেয়ে থাকি, ছুঁতে চাই সোঁদামাটির গন্ধ,
হাত বাড়িয়ে ধরতে যাই সেই রোদ-
খোলা জানালা নাগালের মধ্যের বোধ,
রোদ্দুর শুধু পিছলে পালায়
কানামাছির খেলা দেখায়
ছুঁই ছুঁই নাগাল এড়িয়ে ধাঁই
ভাললাগা বসে বসে খাবি খায়।
তাইতো মনের ঝড়
দাঁতচাপা নিবিড় শপথ
কর্কটক্রান্তির উষ্ণ অভিমান,
বিষুবীয় কষ্টের দাপট।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

কি দরকার ছিল নতুন করে কাজল পড়ার ? (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০২

কি দরকার ছিল নতুন করে কাজল পড়ার ?
কাজললতার চেয়েও গাঢ় চোখের অঙ্গরাগের ঘোর
এমনিই অশনি ছড়ায়,নিঃশব্দ প্রাণঘাতী
হৃদয় আবেশ বিহ্বল, দুরুদুরু অপেক্ষা কাতর।
চাঁদের জোছনা মাখা কপালে আঁকা ছোট্ট কালো টিপ
কি প্রয়োজন? এমনিতেই দু সাগরের মাঝে দুরতর দ্বীপ
তোমার চোখের মাঝে, ব্যাকুল প্লাবন আসে-
আমি শুধু হালভেঙে দিশাহারা ক্লান্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     like!

তোমার পথ চেয়ে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ৩:০০

তোমার পথ চেয়ে আঁধার নামে
পরিযায়ী পাখিরা বাসায় ফেরে
হৃদয়ের খুনসুটি বাতাসে মিলায়
বুকের ঐ তানপুরা বেসুর বাজে।
তোমার ঐ আগমনে ঝরনা ফোটে
মাধবীলতার বন রক্তরাগে
পাঁজর ভেঙে শুধু ডানা ঝাপটায়
হালভাঙা নৌকা সজোরে ছোটে।
সুর্যের হাতঘড়ি গোধুলি মাপে
তোমার ঐ চলে যাওয়া ব্যথায় ডোবে
সময়ের সাথে মোর ব্যাকুল আড়ি
বিজিতের হাহাকার জ্যান্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৮ বার পঠিত     like!

নির্বাক ভালোবাসা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৮

তোমাকে ভাবলেই যদি
রঙীন ফানুস আকাশে দেয় পাড়ি
হৃদয় মাঝে আলেয়ার আতসবাজি
মনের অলিগলিতে ঢেউএর কারসাজি।
সে আমার দোষ কি?
সামনাসামনি নয়, শুধুই যন্ত্রের দৌলতে
যখনই তোমাকে দেখি মায়ামন্ত্রজালে
হাজার নিয়নবাতির আলো চোখের তারায় জ্বলে
বুকের গভীরে কুবো পাখির কুব কুব শব্দে
নীরবতা ভেঙে শুদ্ধ ঈমনে রক্ত চলকে ওঠে।
তাতেও কি আমারই দোষ মেলে?
ফোনের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

মেঘবালিকা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৬

সেই কবে ধু ধু মাঠের মাঝে
মেঘবালিকা আমার আঙুল ছেড়ে দিয়ে বলেছিল,
"আমার অন্য কাজ রয়েছে,
সময় হলে হয়তো আবার দেখা হবে "।
তখন থেকেই খাঁ খাঁ তেপান্তরের মাঠে --
দুঃখ, হতাশা, অভিমান আর মনখারাপ নিয়ে-
জাগলারি করতে করতে অপেক্ষা করেই চলেছি,
কোনো জাদুদন্ড ছাড়াই, একা।
গ্রীষ্মের আগুন এল ;
আমার চোখজুড়ে বিষুবীয় হল্কা,
চন্ডালিকার অভাবে জলশুন্য... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

কামনা (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৫

ভালোলাগা ভুলেও খুঁজি নি কখনোই
ক্ষীরের আশায় উনুনে দিয়েছি জ্বাল
ভালোলাগার ছানা কেটে হয়েছে দই।
জানি না ভালোবাসা কি,
পাথরে ফুল ফোটানোর ইচ্ছায়
নিজেই লতপত হয়েছি রক্তধারায়।
ঝাঁ চকচকে বিজ্ঞাপনে
নারী শরীরের কামনার ঢেউ
আমাকে শুধুই বিভ্রান্ত করে,
উত্তেজনা সাহারায় উধাও।
আধুনিক সভ্যতার বেমানান অসুখে
ডাক্তারের চেম্বারে ছোটার পথে
হঠাৎ তোমাকে দেখি ট্র্যাফিকের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮০ বার পঠিত     like!

ঘরমুখো জনস্রোত (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৩

ঘড়ির কাঁটা ঢলে পড়ল সন্ধ্যার কোলে,
অফিস কাছারি ছেড়ে ঘরমুখো জনস্রোত
এ ওকে মাড়িয়ে অপরজনের বুকের উপর পা তুলে
তুম্বো মুখে ছুটল এক টানে,
ক্লান্ত তোবড়ানো গালে না আছে উত্তেজনা-
না আছে গল্পের মোহ।
ঠুলি পড়া কলুর বলদের চোখে
শুধু এক আশ্রয়ের হাহাকার।
অথচ সকালবেলা সবাই ছিল রেসের ঘোড়া,
দিব্যি গল্পগুজব করতে করতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯২ বার পঠিত     like!

বাংলাদেশের বৈদেশিক ঋণের ট্রেন্ড ব্রেক- একটি ক্রিটিক্যাল পর্যালোচনা

লিখেছেন এক নিরুদ্দেশ পথিক, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৫৩

​বাংলাদেশ এক্সটার্নাল ডেবট-এর (বৈদেশিক ঋণের) ট্রেন্ড ব্রেক ফেইজ গুলোর সাম্প্রতিক বিন্যাস মোটামুটি এরকম-


১৯৯৪ থেকে ২০০১ (অতি নিয়ন্ত্রিত বৈদেশিক ঋণ)
২০০১ থেকে ২০০৪ (৪.৫ থেকে ৫.৫% জিডিপির উর্ধগতির সাথে সামঞ্জস্য পুর্ণ উর্ধগতি)
২০০৫ থেকে ২০১২ (৫.৫ থেকে ৬% জিডিপির উর্ধগতির সাথে সামঞ্জস্য পুর্ণ উর্ধগতি)
২০১৩ থেকে ২০১৭... বাকিটুকু পড়ুন

২৫ টি মন্তব্য      ২০২৪ বার পঠিত     like!

অঙ্ক (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৯

আমাকে নিয়ে নতুন ভাবনা আসে না,
ফেসবুকে ঝরে না কথার বৃষ্টি,
হোয়াটস অ্যাপে তোমার মুখও ভাসে না-
খুনখারাবি রঙীন সৃষ্টি।
অভিমান-টভিমান বৃথা মেনে
রাগের অঙ্ক কষছি,
বেহিসাবী আবেগ লাগাম ধরে
পাটীগণিতে মজেছি।
গোয়ালার দুধে একগলা চোনা-
ছানা কেটে জল দুধরঙা,
দু এক ছটাক হিসেবী অবহেলা-
জীবনের সুর তালকানা।
ভালোলাগার জটিল গসাগু
রোজনামচার পাতায় শুন্য,
যন্ত্রণার সরল লসাগু
ভালোবাসা শুধুই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

স্বপ্ন ও সূর্যাস্ত

লিখেছেন আল - বিরুনী প্রমিথ, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৮

তখন সূর্যাস্ত হবে হবে; হাঁটতে হাঁটতে যখন মাঠে চলে এসেছে, একটি আস্ত বিকাল যখন সমাপ্ত হবার পথে, মাঠের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে যুবকটি শিউরে উঠেছিলো। আনন্দে নাকি ভয়ে সেটা তার বোধগম্য হয়না।

যুবকটিকে দেখলে সে যুবক এর থেকে ভিন্ন কিছু মনে হবার সুযোগ নেই। চাউনীতে অনিশ্চয়তা, মুখাবয়বে সংকট, পায়ের গতিতে মন্থরতা-... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩১৯ বার পঠিত     like!

মৃত্যু

লিখেছেন মুহাম্মাদ খাইরুল ইসলাম, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৮
০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

নিজেকে ভেজাই আমি তোমার ঐ মায়াতে (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৭

কপালের টিপের মতো সব রঙ শুষে-
সাদা নরম আলো মাঠের পর মাঠে,
নিঃশেষে ছড়িয়ে একা একা জাগে চাঁদ,
সারাগায়ে পালকের উষ্ণতা মেখে।
চেয়েছিলে ভিজতে জোছনায়, আশ্লেষে স্নান,
মোহিনী বিভঙ্গে তোমার নীরব আগমন
আমাকে স্বপ্নে জাগায় তোমার পদ্মগন্ধ
ঘুঘুর বুকের মতো উষ্ণ নির্জন।
রুপোলী আলোর ঢেউএ ভিজে চপচপে
চুল বেয়ে ফোঁটা ফোঁটা জোছনার জলে
নির্বাক স্থবির দর্শক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

মন্ত্রগুপ্তি (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৬

আলোর নেশায় পতঙ্গ হয়েছি
পুড়ে মরেছি কাঁচপোকার মতো,
শিরা কেটে শহীদ হব গোঁ ধরেছি
রক্ত ঝরেনি নীল প্রবালের মতো।
তাই অন্ধকারের ঝিঁঝিঁ হবো
কিংবা রাতচরাদের সঙ্গী,
কালো আঁধার গায়ে মাখবো-
খলনায়কের নতুন মন্ত্রগুপ্তি।
বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

ছুড়ে ফেলা আর্শীবাদ (হিমু)

লিখেছেন শূন্যতার প্রাপ্তি, ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:৪৪

জোলো হাওয়াতে পোড়া বারুদের গন্ধ-
মেঘের মুঠি ধরে এক ঝটকায় আছড়ে ফেলল মাটিতে,
আলোর লাঠিতে আকাশের বুক ছিন্ন-
যন্ত্রণা হয়ে ঝরে পড়ল বৃষ্টিতে।
এক ফুঁয়ে গৃথিবী তালগোল, লন্ডভন্ড,
তোমার আর্শীবাদ উড়ে এল নিমেষে,
করুণার বিস্ময়ান্বিত লক্ষ্য-
আমারই উদ্দেশ্যে।
সমাপ্তির আনন্দে আমি মুক
পেতে দিলাম বুক প্রতীক্ষায়,
অবচেতনে একটি দুটি মুখ
দাঁড় করালো লোভের প্রহরায়।
সর্বাঙ্গে আমার রক্ত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য