অভিমান (হিমু)
চড়চড় উঠছে অভিমানের পারদ
চোখের জলও জমে বরফ,
গলা ফাটিয়ে চিৎকারের আকাঙ্ক্ষায়
এক নিমেষে জল ঢেলে দিল শপথ।
বোঝাতে চেয়েছি শুন্য নীরবতায় ,
মোবাইলের কীপ্যাড থেকে ফিরিয়ে নেওয়া ব্যর্থ দোটানায় ,
ভিতরে দম আটকানো কান্নার শব্দ,
মুখ ফেরানো তোমার অবহেলায়।
রাগের নিষ্ফল আক্রোশ,
জমানো নিঃশব্দ আবেগ
তোমার কৃপণ দর্শনে
মুহুর্তে থৈ থৈ জল।
বাকিটুকু পড়ুন






