তারার ফুল

মহাকাল সীমান্তে রাত্রি নিবিড়
স্থবিরতায় ডোবা জমাট পাথর কিছু
আবেগহীন প্রান্তরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে,
নীলাচল আবৃত অন্ধ মায়াজালে,
ঘোর সঙ্কটে কোন সিদ্ধ ধ্যানীর মত
মোচন প্রত্যাশে চক্ষু বুজেছে যেন।
মেঘালয় নিঃসৃত ধূসর আঠালো জল
কালকূট আবরণে
নগরে জমেছে এসে
ছড়িয়েছে কোণে কোণে,
গ্রাম্য পালং-এর শরীর অবশে
মিশে ছেয়ে গেছে ভীত সন্ত্রাসে,
রুদ্ধ দেয়াল পিঠে
সোনালী-রুপোলীর আলোক মত রেখা যত
সব ‘লীন হয়ে গেছে
কপাটবদ্ধ... বাকিটুকু পড়ুন










