মাকড়সা
মাকড়সা তুই ছোট্ট হলেও
অনেক শক্তি মনে,
ঘরের কোণটি ছাড়াও থাকিস
পাহাড় কিংবা বনে।
আট পায়েতে চলিস রে তুই
চোখও যে তোর আট,
সুতায় গাঁথা বাড়িটি তোর
ভীষণ বেজায় ঠাঁট।
তোকে দেখেই রবার্ট ব্রুস যে
জিততে শিখলো যুদ্ধ,
অক্লান্ত তোর অধ্যবসায়
জীবন হয় যে শুদ্ধ।
মাকড়সা তুই মানুষ হ’লি
স্পাইডারম্যান নাম,
তোর কাছেতেই শিখলাম যেন
পরিশ্রমের দাম।
নিভৃতে তুই থাকিস তবু
হাজারো গুণ... বাকিটুকু পড়ুন




