অনলের নির্যাস

গুমোট অভিমানের মত অন্ধকার হাতড়ে
আমি তিলে তিলে সঞ্চয় করেছিলাম ধুমকেতুর সাহস
খুলে দিয়েছিলাম পৌষের উজাড় আকাশ;
বসন্তের সব প্রেম জড়ো করে গড়েছিলাম
একটি শাশ্বত লিখিত গোলাপ।
সেই গোলাপের প্রগাঢ় লালের সংসর্গে মিশেছিল
আমার চারশত নির্ঘুম রাত;
আর ছিলো চারটি অসীম প্রশান্ত ভেসে আসা নাবিকের প্রথম ঘরে ফেরার উল্লাস।
নিসাড় মহানিশার সব নির্বাক নীরবতা... বাকিটুকু পড়ুন


