somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

তোমায় খুঁজি আমি

লিখেছেন মুহাম্মাদ আল আমিন উজানি, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫


আপনি কাঁকে খোঁজেন, কাকে খোঁজলে খুব সহজেই পাবেন, কাকে পেলে সবচেয়ে বেশি লাভবান হবেন, জানেন কী??? কখনো ভেবেছেন কী???

তোমায় খুঁজি আমি
... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৬৪ বার পঠিত     ০ like!

কাঁচ হোক বা স্বপ্ন , একদিন ঠিক ভাঙবেই

লিখেছেন নীলপরি, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০



কতবার খুঁজেছি তাকে , মরমী প্রদীপ জ্বালিয়ে
নীল স্বপ্নে সে ধূসর হয়ে গেছে ।
আমি বিষাদ পুঁতে রেখেছি
কৃষ্ণপক্ষের অন্ধকার অবসাদে ।

আমি , নির্জন দুপুরে -
অনুভবের তুলি দিয়ে তাকে আঁকতে গিয়েছি ,
সেই স্তব্ধ ক্ষণে শিহরণ তুলে
সে বাতাসে ভেসে গেছে ।

পদ্যরূপে তার গালিবের শায়েরীর স্পর্শ
শব্দমালার দ্যুতি... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ২২৫ বার পঠিত     ৯ like!

ঘুরে এলাম লেংটার মেলা (চার শততম পোষ্ট)

লিখেছেন প্রামানিক, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২

শহীদুল ইসলাম প্রামানিক


মাজার ভবনের সামনের অংশ

আমি কোন পাগল বা পীর, ফকিরের ভক্ত নই। তবে এধরনের আস্তানা বা মাজারগুলো নিজের কৌতুহল থেকেই ভ্রমণ করে থাকি। সেই কৌতুহল থেকেই লেংটার মেলায় যাওয়া।

১৯৯০ সালে নারায়নগঞ্জের শীতলক্ষা নদী পার হয়ে পূর্বপাড়ে সোনাকান্দা এলাকার নদীর তীর দিয়ে একা একা হাঁটতে ছিলাম।... বাকিটুকু পড়ুন

১০৬ টি মন্তব্য      ৬৭০০ বার পঠিত     ১৪ like!

ছড়া ও কতিপয় অপচেষ্টা

লিখেছেন মাঈনউদ্দিন মইনুল, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:২২




//কবি হলেই ভালো হতো//

(কবিদের প্রতি: শুধু ব্লগে এবং এর বাইরে যারা লেখেন!)


কবি হলেই ভালো হতো
বলা যেতো সব
করা যেতো ইচ্ছে মতো
শব্দের কলরব।

কবির আছে চলার সুযোগ
আছে বলার ঝোঁক
কবির আছে সব যোগাযোগ
ক্ষমতাবান লোক।

কবি নামেই সম্মান যতো
তিনি জাতির বিবেক
কবির কথা ওহির মতো
তিনি সত্য নিরেট।

দুখের মাঝে সুখ পেতে চাই
কবির অনুভব
কবি হলেই ভালো হতো
ভাবা... বাকিটুকু পড়ুন

৭২ টি মন্তব্য      ৬৭২ বার পঠিত     ১৭ like!

একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে জনআহাজারীঃ "বিচার পাব কোথায়?" (রি-পোস্ট)

লিখেছেন তড়িৎ বাবু, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৯


(দলীয় মনোনয়ন পেতে সর্বস্তরের সাধারন জনতার নামে ছাপানো পোস্টার)


(মাননীয় সিটি মেয়রের ইমেজ ব্যবহার করে দূর্বৃত্ত পরায়ন কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরীর ইদ শুভেচ্ছা বিনিময়! সবই মিথ্যাচার??)


(ভিটা উচ্ছেদের সন্ত্রাসে নেতৃত্ব দেয়া বড় ছেলে ইরফানকে সাথে নিয়ে কাউন্সিলরের ভোট প্রার্থনার ফাইল ছবি!)



প্রতিটি নির্বাচনের আগে নির্বাচনী প্রার্থীরা জনগণের হাত-পা ধরে আকুতি... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     ০ like!

"প্রেম একবার এসেছিল নীরবে....."

লিখেছেন রঙ্গীন ঘুড়ি, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

প্রেম একবার এসেছিল নীরবে । স্নিগ্ধ শরতের শিশিরে ভিজে । আর তার উপর তোমার ঐ প্রেমময় চাহনি । যেন পদ্মপাতায় জমে থাকা শিশির যা সকালের রোদে চারদিকে এক অপূর্ব প্রতিফলন সৃষ্টি করে , ঠিক তেমনই তোমার ঐ চাহনি আমার মনে এক অপূর্ব ভালোবাসার রঙের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটিয়েছিল । যার... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৩২ বার পঠিত     ১ like!

‎প্রাণবন্ত_শৈশব‬

লিখেছেন তারেক ভূঁঞা, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

আমার শৈশব জীবনের স্মৃতি আজ কঠিন ভাবে নাড়া দিয়েছে

গ্রামে কাটানু শৈশবের কিছু অসাধারণ অনুভূতি তুলে ধরলাম :

সেই হারানো ধূলোমাখা দিন, বুকের ভিতর আজো রঙ্গীন,

পথের ধারে ডুমুর গাছে টুনটুনি পাখির বাসা খুজে বেড়ানো ,

পাড়ার ছেলেদের বেয়ারিং গাড়িতে ছড়ে বেড়ানো ,

বিকেল বেলা ঘুড়ি ওড়ানো,

কানামাছি খেলা,লুকচুরি খেলা,

নৌকা করে খালে বিলে ঘুরে বেড়ানো ।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৫৫৯ বার পঠিত     ১ like!

উমার ইবনুল খাত্তাব (রা)

লিখেছেন ইউসুফ জাহিদ, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৮



নাম ’উমার, লকব ফারুক এবং কুনিয়াত আবু হাফ্‌স। পিতা খাত্তাব ও মাতা হান্‌তামা। কুরাইশ বংশের আ’দী গোত্রের লোক। ’উমারের অষ্টম উর্ধ পুরুষ কা’ব নামক ব্যক্তির মাধ্যমে রাসূলুল্লাহর সা. নসবের সাথে তাঁর নসব মিলিত হয়েছে। পিতা খাত্তাব কুরাইশ বংশের একজন বিশিষ্ট ব্যক্তি। মাতা ‘হানতামা’ কুরাইশ বংশের বিখ্যাত সেনাপতি হিশাম ইবন মুগীরার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ১ like!

মিসিরআলীর দলে কে কে আছেন?? নববর্ষের স্মরণে একটি হৃদয়বিদারক কাহিনী :((

লিখেছেন আমিই মিসির আলী, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩





ভাইরে,
এই জগতে হায় কে একা থাকিতে চায়! আমি কেন সিঙ্গেল এ প্রশ্ন সিঙ্গেলদের মনে উঁকি দিবেই। এটা প্রকৃতি বলি আর বর্তমান সমাজ বলি বার বার মনে করিয়ে দেয়ার দায়িত্ব পালন করবে।

এক মনিষী আবার বলে গেছেন “গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত”। :-<

এসব... বাকিটুকু পড়ুন

৯২ টি মন্তব্য      ১২৩৮ বার পঠিত     ১৬ like!

অমিয় প্রেমগাঁথা

লিখেছেন ভবোঘুরে বাউল, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:০০

-আচ্ছা পঙ্কজ! তুমি প্রথম আমায় ভালোবেসেছিলে কবে তোমার মনে পড়ে?
-যেদিন প্রথম দেখেছিলাম তোমাকে,
তুমি বাতায়ন খুলে বসেছিলে আর উন্মাদ বাতাস তোমার স্নিগ্ধ খোলা চুলে ঢেউ খেলেছিল,
আমি বিমুগ্ধ হয়ে তাকিয়েছিলাম তোমার পানে।
-তুমি এত সুন্দর কথা কিভাবে বলতে পারো পঙ্কজ?
-তোমাকে দেখার পর,
তোমার প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গের মত আমার কন্ঠধ্বনি হয়েছে আরও বেশি সুদৃঢ়, আরও বেশি... বাকিটুকু পড়ুন

৩১ টি মন্তব্য      ৩৩৮ বার পঠিত     ৩ like!

সত্যিকারের বৃষ্টি ও কল্পনায় হুমায়ুন আহমেদ

লিখেছেন আলোকিত অন্ধকার, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২



চৈত্র মাস। একুশ তারিখ। মাঠ-ঘাট ফেটে চৌচির হয়ে যাবার কথা। প্রচণ্ড রোদে মাথার তালুতে ধরার কথা চিড়। অথচ বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি। গত রাতেও বৃষ্টি ঝরেছে অঝোর ধারায়। জানালার পাশে বসে বৃষ্টি দেখতে দেখতে চা খেতে ইচ্ছে করলেও রাত ৩:০০ টায় চা বানাতে ইচ্ছা করছিলনা।

দীর্ঘক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে থাকার পর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৪৪ বার পঠিত     ১ like!

তুমি আমি।(কবিতা)

লিখেছেন উদ্ধাস্ত৬১, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯

সন্ধ্যার মতো সমাপ্তি নিয়ে তোমার আকাশে নামি।
আলো নয়,অন্ধকার নয় তন্দ্রায় মিশেছি আমি।
তুমি থাকো নিশ্চিন্তে সদ্য ফোটা পলাশের মতো,জোৎসনা হয়ে নীরবে আমি দিচ্ছি পাহাড়া আলো আছে যতো।
আমি চেয়ে আছি তোমাকে আপলক দৃষ্টি তে নিশীতে নিশ্চুপ রাত্রি,
তাড়িয়ে দিও নাকো আমায় তুমি হে দুঃসপ্নের যাত্রি।
তোমাকে আলো দিতে
জোৎসনা থেকে নিয়েছিলাম কিছু আলো... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৫৩৫ বার পঠিত     ১ like!

কবিতা

লিখেছেন মোঃ রুহুল আমীন২০১২, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৬

বৃষ্টিভেজা বাসন্তী সাঁঝে
-------------------------- মোঃ রুহুল আমীন ।
রুদ্র চৈত্রের পরন্ত বেলায়
আবীরে আবৃত
প্রকৃতির আপাদমস্তক
যেন লাল শাড়ীতে
কার বধুয়া নুতন,
নায়রী লজ্জাবতী
বৃষ্টিভেজা বাসন্তী সাঁঝে ।
পুষ্পিতা বনানীর
কোমল কমলাঙ্গে,
তার পরতে পরতে
ভাজে ভাজে
মধুর মদির ধারা
নিরন্তর বহমান ।
অনন্ত ব্যাকুল তিয়াসে
তৃষিত পরাণ
উন্মত্ত উন্মাদ
তার মানসীর খোঁজে,
জড়াতে নিবিড়ে তারে
নিবিষ্ট আলিঙ্গনে
রাতের নিঝুমে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     ১ like!

বধু / মফিজুল ইসলাম খান

লিখেছেন খান এম ইসলাম, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:১১

শিশির কণার মতো বিন্দু বিন্দু ঘাম
খেলা করে অহরহ তোমার বদনে
আমার কিশোরী বধু, একটু দাঁড়াও
পূবের জানালাপথে ধানীরং শাড়ি পরে
খোলাচুলে এলোমেলো, দূরে দাঁড়িয়ে আমি
বাউল নয়নে দেখি তোমার ঠমক ।

সকালের সোনারোদে কাজলাদিঘীর ঘাটে
এলোচুলে এসো সখি কলসী কাঁখে
হৃদয় উজাড় করে দেখবো তোমার
তালে তালে পথচলা, সোনালী নূপুর ।

লুকালে দিনের কায়া সাঁঝের মায়ায়
চুপিচুপি এসো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     ০ like!

কাণ্ডজ্ঞানহীন দুই চোখে রাজ্যের ঘুম

লিখেছেন দীপংকর চন্দ, ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮



আমার কাণ্ডজ্ঞান নিয়ে পরিচিত পরিমণ্ডলে দুশ্চিন্তার শেষ নেই! তাদের সার্বক্ষণিক দুশ্চিন্তা একসময় আমাকেও গ্রাস করল।
আরে তাই তো! কাণ্ডজ্ঞান দেখছি একেবারেই নেই আমার!
কী হবে এখন? কাণ্ডজ্ঞান ছাড়া আমি বাঁচব কীভাবে? ভাবতে ভাবতে রাতের ঘুম নষ্ট!
ঘুম নষ্ট হওয়ার কষ্ট একমাত্র ভুক্তভোগীরা জানে!
কী যে করি?

ভাগ্য আমার বেশ ভালো বলতে হবে!
ঘুম নষ্ট... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৩৫১ বার পঠিত     ৭ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য