অদ্বিতীয়

তোমাকে দেখবো বলে দাঁড়িয়ে ছিলাম একটি সম্পূর্ণ শরৎ
রবীন্দ্র রচনাবলীর মতোই খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি
নাকের ঘাম, চোখের পতনের সময়কাল এবং ঘন নিঃশ্বাসের মধ্যবর্তী দূরত্ব।
অথচ, শেষচুম্বনের সময় আমার কাছে কোন হাতঘড়ি ছিল না!
লিখেছিলাম-'রমণীর একই ঠোঁটে তৃষ্ণার জল আর হেমলক থাকে যুগপৎ,
উল্লেখ্য আর ঘৃণাযোগ্য মুখ বলে কিছু নেই।'... বাকিটুকু পড়ুন





