মানুষ
মানুষ
লুৎফুর রহমান
পীথাগোরাস পড়ে আমি
নিউটনেরও সূত্রসব
কিন্তু তবু যায়নি চেনা
মানুষ এবং গোত্রসব!
শান্তি নামে থাকে মানুষ
অশান্তির ওই কর্মতে
ধর্ম নিয়ে ব্যবসা করে
নাইবা যে সব ধর্মতে।
সাম্য বলে লড়তে থাকে
নিজের বেলায় সাম্যহীন
এমন কিছু করছে মানুষ
যেসব আবার কাম্যহীন!



