ভুলে থাকার ব্যস্ততা

ব্যস্ততা
আমায় দেয়’না অবসর,
তাই বলে ভেব’না আমায়
স্বার্থপর।
এই ব্যস্ততা শুধু
তোমায় ভুলে থাকার জন্য,
বদলে গেছি, হয়ে গাছি অন্য
অচেনা কেউ,
বুকে নিয়ে শত বেদনার ঢেউ।
দিনকাটে
রাতকে সাজানোর ছল
করে, আর রাতে
শত ব্যস্ততা লুকাতে অশ্রুজল।
প্রতিদিন প্রতিক্ষণ
শিখছি এখন
তোমাকে ভুলে থাকা,
চার দেয়ালের মাঝে
ভীষণ একা।
তাইতো এখন
দেই না দেখা
তোমার স্বপ্ন আঙ্গিনা জুড়ে,
এখন আমি ব্যস্ত ভীষণ
বোবা কান্নার নীল সুরে।
কান্নার সুরে... বাকিটুকু পড়ুন


