somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ইনেশ...

লিখেছেন মেরেলি নেয়ামুল, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১১

ডিম একটি অদ্ভুত খাবার। একাধারে সস্তা তার উপরে রান্নার পদ্ধতি অনেক সহজ । প্রচন্ড রাতে যখন সবুর মিয়ার কিছু খেতে ইচ্ছে করে তখন – তিনি ট্র্যাঙ্ক থেকে যত্ন সহকারে রেখে দেওয়া একটি প্লেট আর কাঁটাচামচ বের করেন, এই প্লেট আর কাঁটাচামচের ইতিহাস আছে , তার স্ত্রী জরিনা বেগম যেদিন মারা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ০ like!

বাংলাদেশে ফেসবুক, ইউটিউব, গুগলের আয়: আয়কর আদায়ের প্রস্তাবনা

লিখেছেন আহসান কামরুল, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

কয়েকমাস আগে ‘প্রাইভেট ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের ওপর ভ্যাট চাপানোর বিষয় নিয়ে তুলকালাম কাণ্ড ঘটে গেছে। প্রথম থেকেই বিরোধিতা করেছি, লেখালেখি করেছি, যদিও তখন ‘প্রাইভেট’র ছাত্র ছিলাম না। তবে সরকারের ফান্ডে রাজস্ব বাড়ানোর জন্য এখন একটি প্রস্তাব করছি, যদিও জানি না আমার এ প্রস্তাব সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছাবে কী না। তবে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৪১৯ বার পঠিত     ০ like!

না থাকার কদর

লিখেছেন পারভেজ রশীদ মঙ্গল, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৫

হারিয়ে গেলে খুঁজে মরি
না হারালে হেলা
জীবন ভরে এমনি চলে
এই পৃথিবীর খেলা।

দাঁত থাকিতে দেয়না কেহ
দাঁতের সঠিক দাম
খুইয়ে সময় নুইয়ে জপি
আল্লাহ খোদা নাম।

সময় মতো একটি ফোঁড়ই
একশো ফোঁড়ের প্রভু
অসময়ে দশটি ফোঁড়ে
কাজ দেবে না কভু। বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮২ বার পঠিত     ১ like!

অনুগ্রহ করে একটা গ্রহণযোগ্য ব্যাখ্যা দিন.....

লিখেছেন আপেক্ষিক মাহাদি, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৪

ছোটবেলায় একটা হিন্দি গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল! গানটির শিরোনাম, 'প্যায়ার কিয়া তো নিভানা...' আমি তো বেশ ছোট ছিলাম তাই গানটার আংশিক অর্থ বুঝতে পারতাম, পুরোটা নয়| মামার বাসায় ক্যাসেট প্লেয়ারে কিংবা চিড়া-মুড়ি বিক্রি করতে এমন হকারদের মাইকে অথবা হিন্দু প্রতিবেশীদের বিয়ে বা পূজায় বাজতো এই গানটি!
আমি যেহেতু আংশিক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪১ বার পঠিত     ০ like!

পেশা হিসেবে শিক্ষকতাঃ OECD vs Bangladesh.

লিখেছেন মোঃ মঈনুদ্দিন, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

OECD: Organization for economic co-operation and development এর অন্তর্ভুক্ত দেশ সংখ্যা ৩০টি।এশিয়া,ইউরোপ ও আমেরিকার কিছু উন্নত রাষ্ট্র মিলে একটি সামাজিক অর্থনৈতিক জোট। ১৪ ডিসেম্বর ১৯৬০ সালে ইহা প্রতিষ্ঠিত। এই সংঘঠনভুক্ত দেশ সমুহ হতে পারে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র সমুহের জন্য অনুপ্রেরণা। বিশেষ করে যারা শিক্ষকতা করতে চায় তারা যেন OECD ভুক্ত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩২১ বার পঠিত     ১ like!

ফিলিং- ভি পি এন :p

লিখেছেন মাহফুজ আলআমিন ( Auspicious Fate ), ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

বরাবরের মতই রাস্তা দিয়ে উদাস ভঙ্গিতে হেলে দুলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। মালিবাগ মোড় পার হবো তখন ই হঠাৎ করে কোত্থেকে এসে একজন পুলিশ অফিসার রাস্তা আটকালেন-

এ..ই ছেলে দাড়াও-

আমি তো থতমত খেয়ে গেলাম। মধ্যবয়সী তাগড়া একজন পুলিশ আমার দিকে চোখ রাঙ্গিয়ে তাকিয়ে আমাকে থামতে বললেন। তার দৃষ্টি দেখে মনে হলো, আমি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫১৪ বার পঠিত     ১ like!

ওজন কারচুপি! প্রতিনিয়ত ঠকছেন আপনি…

লিখেছেন নান্দনিক নন্দিনী, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫১

বাবার প্রিয় কাজগুলোর একটি হলো বাজার করা। গত ৩০ বছর তিনি বেশ দক্ষতার সাথেই এই কাজটি করছেন। বাজারে গিয়ে ঘুরে দেখে, যাচাই করে তবেই পন্য কেনা তার অভ্যাস। গত সপ্তাহে ঠিক একই কাজ করতে গিয়ে পরিচিত হলেন ভিন্ন অভিজ্ঞতার। তিন কেজি ওজনের পাঙ্গাস মাছ কিনে অনুমিত ওজনের সাথে... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ১৯৬৭ বার পঠিত     ৮ like!

“ আজ কবিতারা কথা বলবে” পার্ট-২

লিখেছেন সুব্রত সামন্ত (বুবাই), ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪২

একই সাথে আমার মজবুরি আর তোমার চিঠির প্রত্যুত্তরে লেখা
সুব্রত সামন্ত

সব প্রেমেরই শেষ
একই রকম।

হাজার খুঁজলেও তখন আর চোখের মধ্যে হরিণী চাওনি থাকে না ;
নাভীর মধ্যে বারবার মুখ ঘুঁজেও কোথায় আর কস্তূরী গন্ধ পাওয়া যায় না।
মনের গোড়ায় মন দিয়েও কিছুতেই আর হাস্নুহানা ফোটে না।
অথাৎ হয়ে পড়ে পুরোপুরি অচল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ০ like!

এবার বাংলাদেশ কে নিয়ে মুখ খুললেন মার্ক জুকারবার্গ, তবে কি শেষ পর্যন্ত…

লিখেছেন মো: সুমন, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১

গতপরশু আমেরিকার ওয়াশিংটনে ফেসবুক আয়োজিত এক সেমিনারে ফেসবুকের জনক মার্ক জুকার বার্গ বাংলাদেশ ফেসবুক বন্ধ করে দেওয়ার প্রতি তীব্র নিন্দাও প্রতিবাদ জানিয়েছেন । তিনি বলেছেন, ফেসবুক বন্ধ করে সরকার বিশ্ব থেকে বাংলাদেশকে আদালা করার পায়তারা করা হচ্ছে। তিনি আরাও বলেন অতিবিলম্বে যদি বাংলাদেশে সরকার ফেসবুক খুলে না দেয় তাহলে বাংলাদেশ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪০৮ বার পঠিত     ২ like!

লেবাননে যা দেখলাম

লিখেছেন চৌধুরী হাফিজ আহমেদ, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

লেবাননে যা দেখলাম
চৌধুরী হাফিজ আহমদ
উত্তরে সিরিয়া দক্ষিনে প্যালেস্টাইন - মেডেটিরিয়ান সাগরে থেকে ফাঁড়ি পথে এলে প্রথমে যে উপত্যকা এলাকা পরে তার ই নাম লেবানন । হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে তাহাদের , তাহাদের সংস্কৃতি আরব্যদের মতই । কথা ও তাহাদের আরবি - বহিরাগত ছাড়া সবার ভাষা ও আরাবি ।জাতিগত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০০৪ বার পঠিত     ১ like!

অনুগল্পঃ সিঙ্গারা

লিখেছেন খোরশেদ খোকন, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪০

স্কুল ছুটি হবার পর একটি ছেলে গরম গরম সিঙ্গারা খাবে বলে রাস্তার পাশে রহমানিয়া হোটেলের তেল চিটচিটে কালো কড়াইটার পাশে গিয়ে দাঁড়ালো।
হোটেলের-মালিক ছেলেটাকে দেখে একটা সিঙ্গারা এগিয়ে দিলো।
ছেলেটি সিঙ্গারায় কামড় বসাবে, এমন সময় হোটেলের-মালিক আবিষ্কার করলো টাকাটা ছেড়া! এক ঝটকায় সে সিঙ্গারাটা কেড়ে নিয়ে ছেড়া টাকাটা ছেলেটার হাতে ধরিয়ে দিলো...।

ছেলেটার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ১ like!

বাবু ও শহর

লিখেছেন তন্ময় কে সাহা, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৭

ধীরে ধীরে শহরটা
বাবু আর বেশ্যাদের
দখলে চলে যাচ্ছে।

লাল নীল বাতির ফোয়ারায়
ঝক ঝক করে শহরের
গেস্ট হাউজ গুলো।

এখানে মুক্ত মনাদের জায়গা
ক্রমশ খালি করে দেওয়া হচ্ছে,
প্রমোটাররা খাওয়া দাওয়া ভুলে
তৈরি করছে ভবন।

যেখানে রাত হলেই পানপাত্রে
টুপ টাপ শব্দে ঝরে পরে মদ,
আর বড় বড় বাবুরা হিসেবের
গারদে ভরে দেয় বেশ্যাদের কোমর আর বুক

শুনেছ শহরের পার্কে তরুণদের
কণ্ঠ আর গীটারের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ০ like!

বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, ফান হিসেবে নেবেন না.............. :(

লিখেছেন মুহা. তাহসিন, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩৩

আপনার একটি ভুল সিদ্ধান্তে তৈরি হতে পারে
আরেকটা জাফর ইকবাল অথবা তাছলিমা নাসরিন!
ছোট বেলা যখন মুদি দোকান থেকে রাজা কনডম ...
কিনতাম ফু দিয়ে ফুলানোর জন্য,তখন মুরুব্বীরা বলতো -
ঐ গুলা মুখে দিছ না, ঐগুলার মধ্যে বিদেশিরা প্রসাব করে
রাখছে...!
কে শুনে কার কথা? আমরা ছিলাম
সেই আমল থেকেই জিনিয়াস।
তাই কনডম ফুলাইয়া ভিতরে পানি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১২ বার পঠিত     ১ like!

সমন্বিত আন্তর্জাতিক বোমারু বিমান হামলা পৃথিবীর চলমান যুদ্ধ বিগ্রহ হ্রাস না করে দীর্ঘ স্হায়ী বিস্তৃতই করবে !

লিখেছেন গাজী ইলিয়াছ, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩১

উন্নত বিশ্ব যেভাবে জঙ্গী দমনের কৌশল নিয়েছে সেভাবে জঙ্গীর স্হায়ী নির্মূল হবে বলে মনে হয় না। ইহাতে ক্ষেত্র বিশেষে জঙ্গী তৎপরতা আরও বিস্তৃত হওয়ার সম্ভবনাই বেশী। কেন সে বা তারা নিজেকে উড়িয়ে দিয়ে মানব হত্যায় উদগ্রীব হয়েছে? কেন মরনপন যুদ্ধ করছে সে গবেষণায় প্রচুর জ্ঞান বা অর্থ বিনিয়োগ করা উচিত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ০ like!

আলফা পারভীনের দুটি কবিতা

লিখেছেন সফেদ ফরাজী......, ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:২৪

চন্দন কাঠের আত্মকথা

মুখোশের নিচের মুখটা দেখতে কিন্তু
অবিকল মুখোশের মতোই।
যদিও আমরা বারবার চেয়ে দেখি
মুখটা অন্যরকম...

কে বেশি গল্প জানে বলত?
লেখক নাকি পাঠক?
উত্তরটা ভাবতে ভাবতে চন্দনকাঠ
কোনোদিন বুঝতে পারেনি
মরার সাথে তাকেও উঠতে হবে চিতায়...



ফাঁসিতে ঝুলে যাবে প্রতিচ্ছবি

ভেজা দিনের ব্যস্ততা মাছের কাঁটার মতো চারদিকে
ছড়িয়ে থাকে। সাবধানে পা না ফেললেই অতীতের
দেখা মিলবে। ফাঁসিতে ঝুলে যাবে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য