somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

..................... ভালবাসা মানে ..................

লিখেছেন ঝড়ের পাখি, ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:০৪

ভালবাসা মানে তোমার আশায় বসে থাকা,
লাভ নেই জেনোও লাভেবল হওয়া-
বৃথা তোমায় ভেবে রোমাঞ্চিত হওয়া।

ভালবাসা মানে ভালবেসে যাওয়া
না পাঠানো চিঠি, না শোনানো গান;
জমিয়ে রাখা কথার ঝুড়ি।
একলা সাজানো প্ল্যান।

ভালবাসা মানে নিজেকে গল্পের নায়ক ভাবা
ভালবাসা মানে কবি হয়ে ওঠা
ভালবাসা মানে নিজেকেই ভালবাসা।

ঝড়ের পাখি
০২-০১-১৫ বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫৪ বার পঠিত     ০ like!

জাতিসংঘ না জাতি সংঘর্ষ?

লিখেছেন ওয়ালী আশরাফ, ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৮

জাতিসংঘ না জাতি সংঘর্ষ? এরা কোন জাতির সংঘ?

তুরষ্কের প্রসিডেন্ট এরদোগান যখন তার এক বক্তব্যে বলেছিলেন- জাতিসংঘ অমুসলিমদের সংগঠন, অমুসলিমদের স্বার্থ রক্ষাকারী সংগঠন।
তখন তার এ কথাগুলো আমার ভালো লাগে নি। এখন দেখলাম এর সত্যতা।

গত মঙ্গলবার ফিলিস্তিনে ইসরাইলি দখলদারিত্ব অবসান চেয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে।
কাউন্সিলে এ দিন এক... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৩৫ বার পঠিত     ০ like!

ঘাতক স্মৃতি

লিখেছেন আশফাক ওশান, ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:২৩

স্মৃতিগুলো লুকিয়ে ছিলো পথের ধারে,
আর কতকটা লুকিয়ে ছিলো
তোমার দেয়া বকুল ফুলে।
রোজ দুপুরের ভীষণ রোদে
কিছু স্মৃতি লুকিয়ে ছিলো,
হঠাত্ করে নেমে আসা সন্ধ্যা মাঝে
স্মৃতিগুলো লুকিয়ে ছিলো,
লুকিয়ে ছিলো চুপটি করে।
লুকিয়ে ছিলো তোমার
তাকিয়ে থাকা আমার চোখে,
আর বাকীটা তোমার ধরা আমার হাতে।
স্মৃতিগুলো লুকিয়ে ছিলো চুপটি করে
আজকে হঠাত্ একলা পেয়ে,
করছে আঘাত খুবটি করে। বাকিটুকু পড়ুন

১৫ টি মন্তব্য      ২০৭ বার পঠিত     ১ like!

একই টেবিলে বসে

লিখেছেন স্বদেশ হাসনাইন, ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:৪৬

মারিয়া একটা দেশি মেয়ের নাম। তার ভাইটির নাম মবি। ওদের বাবার নাম এ এস এম মবিন। আমি কখনো জানতে পারি নি এই এ এস এম এর গোপন রহস্য। তবে হতে পারে আবু সুবাহান মহিউদ্দিন বা আবদুল সালাম মুহাম্মদ। যখন উঁচুতে উঠে যাচ্ছেন তখন সংক্ষিপ্ত হতে থাকলো পৈত্রিক বড় নামের অংশ।

আমি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     ০ like!

রাতের গল্পটা তোমারও

লিখেছেন ...নিপুণ কথন..., ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:১০

রাতটা একরকম এপাশ-ওপাশ করতে করতেই কেটে গেলো। ভোর হয়ে যাবে একটু পরেই। আজ হঠাৎ এতো গরম পড়েছে কেন? কে বলবে আজকের রাতটাও শীতের রাত? কে বলবে, এইতো টানা বেশ ক'দিন সূর্যের মুখ পর্যন্ত দেখা যায়নি? সেসব দিনগুলিতে, কুয়াশার চাদর মুরি দিয়ে প্রকৃতি ঘুমাচ্ছিল যখন, আমি তখন লেপের নিচে! ঘুম ভেঙ্গেছে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৪ বার পঠিত     ০ like!

সুযোগ-একটি অপরিপক্ক হরর গল্প

লিখেছেন সবুজ বানর, ০৩ রা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৯

জীবনে কোনদিন গপ্পো লেখি নাই, ভুল ভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেইখেন, বিরাম চিনহ জায়গা বুইঝা দিতে পারি নাই, অন্যকোন গপ্পের সাথে মিল থাকলে আমার কিছু করার নাই। আমার যতোদূর সন্দেহ হয়, অনীশ দাস অপু ভাই এরাম কোনো গপ্পো অনুবাদ করছিলো, আমি শিউর না। বিরক্তবোধ করলেও গাইল দিয়েন না...... :D


রিয়া পরম... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৩৬ বার পঠিত     ০ like!

2nd Part

লিখেছেন শাহীন ৭১, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:৩১

আজকে আমার লেখার দ্বিতীয় পর্ব post করছি ৷ প্রথম পর্বের পরে I have received really very good feedback from you guys. Thanks for all comments. Your interest keeps me motivated to continue this post. এই পর্বে কনকের মোটামুটি একটা পরিচয় পাওয়া যাবে ৷ এছাড়া আরো কিছু চরিত্রের ইঙ্গিত পাওয়া যাবে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ০ like!

জীবনে ধৈর্য ধারণ করতে হয়.... ২

লিখেছেন হাবিবুর রহমান জুয়েল, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৭

এক বিয়ে বাড়িতে আমি আর আমার দাদি গিয়েছিলাম। গ্রামের মুরব্বি হিসেবে দাদিকে অনেকেই দাওয়াত করতো। আরেকটি কারণ ছিল, তিনি ভালো রাধতে পারতেন।
দাদিজান আমায় সাথে নিয়ে যেতেন। তার সাথে গেলে নাতিটা ভালো-মন্দ খেতে পারবে এটাই তার চাওয়া ছিল সবসময়। দাদার মৃত্যুর পর দাদিই আমাদের সংসারের হাল ধরেন। আব্বার বয়স তখন আড়াই... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৫৫ বার পঠিত     ০ like!

নিঃসংগ নীলিমা //

লিখেছেন রোদেলা, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:২৩


দৃশ্য-১
শহরের বেশ নামকরা ঔষধ কোম্পানী ,কম করে হলেও ৭০-৮০ জন লোক কাজ করছে এক সাথে।নারী কর্মীর সংখ্যা নেহাতি কম, নীলিমাকে নিয়ে মাত্র চারজন।মালিক আবার পর হেজগার মানুষ,দুই বেলাই জামাতে নামাজ পড়েন।ফ্রন্ট ডেস্কে একটা মেয়ে না থাকলেতো ঠিক মানায় না কর্পোরেট অফিসগুলোতে।আর একটা মেয়ে আছে প্রডাকশনে।নীলিমা আর ফারহানা এই দুইজনি এডমিনে।ফারহানার... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৪৮৪ বার পঠিত     ৪ like!

প্রতীক্ষা

লিখেছেন ইউর হাইনেস, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:০৭

প্রিয়তমা স্বপ্নের ভ্রান্তিবিলাসে যখন তুমি আশাহত হয়েছিলে
এবং শুধুমাত্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফের যখন
নিজেকে আঁধারের কাছে সঁপে দিয়েছিলে
বালক তখনও প্রহর গুনেছিল......
অথচ তোমার আঁধারপ্রিয়তা কাটে না!

আর প্রভাতের আলোয় দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তিতে
যখন আমার আঁধার শুরু হয়
যখন অন্ধকার আমাকে ছিনিয়ে নিয়ে যায়,
আমার যথাস্থান থেকে-
তখনও কি তোমার সত্ত্বা জাগ্রত হয় না,
আমার জন্য এতটুকুও কি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ০ like!

জীবন যেখানে যায়

লিখেছেন একজন দার্শনিক, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ২:০৪

সকাল সাড়ে সাতটা। এতো সকালে সচরাচর জহিরের ঘুম ভাঙ্গে না। জানালার পাশে ঘুমানোর বন্দোবস্ত থাকায় রোদের তীব্র স্পর্শে জহিরের ঘুম আজ নিয়ম ভঙ্গ করে একটু আগেভাগেই বিঘ্ন হয়।







শীতের সকাল তবু এতো রোদ কেন আজ?

আজ কি পৃথিবী সূর্যের সবচাইতে কাছে পৌঁছে গেছে?

কি বার আজকে?... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ০ like!

...অথবা অযৌক্তিক আশ্রয় যার ঠোট!

লিখেছেন জহিরুলহকবাপি, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১৩

আজ রাতেই তার ঠোটে,
সোনলী রঙের ফানুস অথবা অযৌক্তিক আশ্রয়
যার ঠোট!
শেষ চুমু খেয়ে মিশে যেতে পারি ঝুরঝুরে কুয়াশায়।
সেই খানে এখনও অঢেল আশ্রয়. . .

আমার যাওয়া হয় নি কখনও চন্দ্রের তীরেে
একবার কবিতা উৎসবে গিয়ে জেনেছি এখানে অনেক শীত,
কখনও কখনও আমি, মানবেন্দ্র মদের ঘোরে
রাশান রোলেট খেলেছি শেষ রাতেরে আগে
দেহপসারিনীরা সজীব অথবা বাস্তবতা,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১৬ বার পঠিত     ১ like!

‪#‎ফেসবুকীয়_কাব্য

লিখেছেন ন্যানো ব্লগার ইমু, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:১১

হেলাল হাফিজ- এর 'প্রস্থান' কবিতা অবলম্বনে-

"নোটিফিকেশন"
-ইমু

এখন তুমি কোথায় আছ, কেমন আছো? ফেসবুকেতে স্ট্যাটাস দিয়ো।
এক বিকেল মেলায় গিয়ে জোরপূর্বক কেনা নীল শাড়িটা
বিকেল বেলায় তোমার গায়ে কেমন লাগে, সেই ফটোটা আপলোড দিয়ো।
ফেসবুকের কোন পেজটা আমার মতো খুব ব্যাথিত
শকুন চোখে তাকিয়ে থাকে লাইকের দিকে, স্ট্যাটাস দিয়ো।
কোন কমেন্টটা অষ্টপ্রহর খোঁচা মারে মনের ভাজে
কোন ফটোটা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৯৬ বার পঠিত     ০ like!

আমার আপন আঁধার... যে আঁধার কখনও যাবেনা মুছে..

লিখেছেন মুসাফির..., ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭

কম বয়সী ছেলেদের সাথে ঠাট্টা বা রস করার জন্য মাঝে মাঝে কিছু অদ্বূত আচরন করি। সেদিন রাস্তায় শিপন নামের এক স্নেহভাজন ছেলে ব্যাডমিন্টন খেলছিল। পাশ দিয়ে যাচ্ছিলাম সাভাবিক ভাবেই ফ্লাওয়ারটি আমার উপর এসে পড়ে। সে ফ্লাওয়ারটি নিতে কাছে আসতেই আমি হালকা করে হাসি দিয়ে বল্লাম:
--''ননসেন্স" (এ রকম আমি অন্য... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬৯ বার পঠিত     ২ like!

দুঃখ বিলাসী

লিখেছেন তাশমিন নূর, ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:০৭

আটপৌরে দুপুরের কোল জুড়ে নৈমিত্তিক ক্লান্তি,
বিকেলের মিঠে রোদে ভর করা অজানা বিষন্নতা,
কিংবা আঁধারের বুকের ভাঁজে শুয়ে থাকা চেনা-অচেনা দুঃখ
কিছুই এখন আর খারাপ লাগে না আমার।

একবার একতারা বেজেছিল প্রাণে;
কালক্রমে তার শব্দ হারিয়ে গেল দূরে, আরও দূরে।
উজ্জ্বল আলোক, সেও সন্ধ্যায় মিলাল;
আলো দিতে দিতে একদিন কিছু তারা সত্যিই মরে গেল;
আমি দুঃখ পেলাম খুব।

সেদিন... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৮২৮ বার পঠিত     ৫ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য