ডাক
কান পেতে বসে থাকি। জাহাজের সাইরেন শুনবো বলে সমুদ্রের গর্জন
শুনি নি। ঘর ত্যাগী নাবিকদের প্রাচীন জাহাজ বন্দর ছেড়ে গেছে
জন্মেরও বহু আগে। তবু আমার রক্তে সমুদ্রের কাতরতা,
আমিও প্রাচীন পথের অবিচ্ছেদ্য অংশ; আমার চোখের তীব্র নেশা তাদের
ফিরিয়ে আনবে একদিন। পুরনো মাস্তুলের জন্য জন্মাবধি অপেক্ষা;
উড়ে যাওয়া বকপাখিদের দেখতে আমার আর ভালো লাগে না।
অথচ,... বাকিটুকু পড়ুন





