somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শৈশবের স্বল্প বিদ্যাকে কাজে লাগালে কেমন হয়???

লিখেছেন যাহরা আফরিন, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৪১

ছোটবেলায় পড়েছিলাম পরিবার নাকি রাষ্ট্রের ক্ষুদ্র সংস্করণ ... হুম... আমার পরিবার দেখে অবশ্য আমি এ ব্যাপারে নিশ্চিত... :P... আমার মা স্বৈরাচারী হাসিনা গোষ্ঠী :P ... তিনি খুব ভাল করেই জানেন বিনা প্রতিদ্বন্দ্বীতাই তিনিই ভোটে জয় লাভ করবেন এবং যে নীতিই চালু করবেন তা সবাইকেই চুপচাপ পালন করতে হবে... :P আমার... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ২১৯ বার পঠিত     ১ like!

ছেড়া কাব্য ১

লিখেছেন রুবাইয়াত নেওয়াজ, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:৩৬

আজ আকাশে রূপালী চাঁদে,
কারগো ছায়া দেখি?
নকশা করা আলোয় রাঙা,
ঐ তো তুমি নাকি?
কী পেয়েছি কী পাইনি,
এত হিসাব রাখি?
আকাশ খাতায় নাম লিখেছি,
সব হিসাবেই বাকি।
একশ কোটি ফুলের ঘ্রাণে,
কেনা পদ্মপাতায়,
কত শত কবিতা ছন্দ,
লিখতে পারিনি সেথায়।
নিজ ছেড়েছি, পর ছেড়েছি,
ছেড়েছি ঘর আর গ্রাম।
একটি কলম সংগী করেছি,
কবিতা তোমারই নাম।
জানি আমি! আকাশ তুমি,
নাম লিখেছি কোথায়?
ছেড়া আকাশ ছেড়া কাব্য,
ছেড়া... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ০ like!

ডিজিটাল বাংলাদেশ গড়বে যেসমস্ত কারিগড় দিয়ে , তাদের সম্পর্কে কিছু সাজেসনস .....।

লিখেছেন মাথা নষ্ট সিপাহি, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৯

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মাস্টরস নিয়মিত ভর্তির আবেদন অনলাইন এ দাখিল করতে হবে,
এটা নিতান্তই একটা ভাল উদ্যোগ। কিন্তু রিসিট কপি ও অন্যান্য কাগজপত্র কলেজে গিয়ে জমা দিয়ে আসতে হবে ( এনালগ ইনপুট == এটা কে ভাল ভাবে বলতে পারি এনাটাল )। যাহোক ফরম পুরন করলাম, প্রিভিউ দেখলাম, সাবমিট করলাম কিন্তু কনফারমেশন... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     ০ like!

অণুকাব্য

লিখেছেন শাফি উদ্দীন, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:২৪

৬.
অলস বসে বসে থাকিনা
অলসতা কখনো করিনা।
অলসতায় সফলতা আনেনা
অলস বসে বসে থাকিনা।
৭.
অপ্রিয় কখনো হবো না
বড়দের অশ্রদ্ধা করবো না।
কখনো পড়া পারবো না
এমন কথা আমি বলবো না।
৮.
অসামাজিক কাজে লিপ্ত হবো না
অহেতুক কথা-বার্তা বলবো না।
অসংগত আচরণ কখনো করবো না
অকৃপণ হয়ে, রবো তা ভুল না।

চলবে........... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১৭ বার পঠিত     ০ like!

কিছু চাওয়া আর কিছু পাওয়া এতোটুকুই তো জীবন

লিখেছেন আল মামুন খান, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৫

অনুভূতিগুলো সব যেন গাছের পাতায় পাতায় ছুঁয়ে আছে। আর যেখান থেকে এর উৎপত্তি, সেই অদৃশ্য স্থানটি গাছের মগডাল থেকে মাটির বহু নীচে শেকড়ের সূচ-বিন্দুতে আসা যাওয়া করছে। থেকে থেকে 'ইলেক্ট্রিক ব্লু' বেদনাকে জাগিয়ে তোলা... সসীমের ভিতরে অসীমকে ধারণ করা... ক্ষুদ্র বীজের ক্রোশ বিস্তৃত বটবৃক্ষকে ডিসপ্লে করার এক চিরন্তন অতিমানবীয় কর্মকান্ডে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭২১ বার পঠিত     ০ like!

দূর অতীতের গল্প

লিখেছেন সুফিয়া, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২০

দূর অতীতের গল্প

সে এক দূর অতীতের গল্প।
ছিল এ মন মধুবিহারে
সুখের প্রপাতে
রঙিলা নায়ের মাঝি হয়ে।

তখন সব সুর আমার চেনা ছিল
সব গান আমার প্রাণের ছিল
সব আশায় বাসনা ছিল পাবার
রঙিন ঘুড়ি হয়ে উড়বার।

কিন্তু সেই ঘুড়ির নাটাই হাতে যে মহাজন
মানুষের মন নিয়ে খেলছে সর্বক্ষণ।
তার হাতেই ঘটল আমার মধুবিহারের সমাপণ।

রঙিন নায়ের পাল ছিঁড়ে গেল
দমকা হাওয়ার... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৫৯ বার পঠিত     ১ like!

বিদ্যুত্ খাতে ২৪ বিলিয়ন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন

লিখেছেন মন্ত্রক, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:১২

দেশের বিদ্যুত্ খাতে দুই হাজার চারশ কোটি মার্কিন ডলার বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুত্ ও জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বীরবিক্রম।
গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেলের উদ্যোগে ‘আলোকিত বাংলাদেশ: বিদ্যুত্ ও জ্বালানি খাতে অর্জন’ শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ০ like!

আমাদের প্রিয় ফরিদপুর

লিখেছেন আবির০১৯১৭, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৮

আমাদের প্রিয় ফরিদপুর
(http://www.facebook.com/amaderpriyofaridpur088)
বিজয়ের মাসে প্রবন্ধ প্রতিযোগীতা ২০১৪

সুধী আমাদের প্রিয় ফরিদপুর ফেসবুক কমিউনিটি আপনাদের জন্য আয়োজন করেছে বিজয় দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগীতার।
নিয়মাবলী:-
সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে বাংলা ভাষায় প্রবন্ধটি লিখতে হবে।
বিষয়:-
*চেতনায় একাত্তর-প্রাণে ফরিদপুর*

শর্তাবলী:-
১. বাংলা ভাষায় লিখতে হবে
২. লেখকের নাম ও মোবাইল নম্বার উল্লেখ করতে হবে
৩. লেখা পাঠাবার শেষ সময় ১০-১২-২০১৪
৪.আপনার লেখা পাঠাতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯২ বার পঠিত     ০ like!

স্বীকার না করে উপায় নেই.... আওয়ামীলীগের দৃঢ়তা আছে

লিখেছেন রুহুল্লাহ নোমানী, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:৩৪

দৈনিক ইনকিলাব থেকে Copy-paste.

আওয়ামী লীগের রাজনীতির অনেকগুলো দিকের সাথে অনেকেরই মত পার্থক্য রয়েছে। মৌলিক নীতি এবং আদর্শের প্রশ্নেও অনেক মতভেদ রয়েছে। কিন্তু একটি কথা শিকার করতেই হবে যে, দলটি যা কিছুই বলে অত্যন্ত বোল্ডলি বলে। তার রাজনীতির আর একটি বড় বৈশিষ্ট্য হলো এই যে, বিশ্বের একমাত্র পরাশক্তি আমেরিকাকেও তারা পাত্তা... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     ০ like!

মাহমুদুল্লাহ রিয়াদ - দ্যা সাইলেন্ট কিলার

লিখেছেন পরিশেষের অপেক্ষায়, ০২ রা ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২৬

বাংলাদেশ দল যখন ব্যাটিং
বিপর্যয়ে পড়ে তখন তিনি প্রায়শই
দলের হয়ে জ্বলে উঠেন...

আবার প্রতিপক্ষের ব্যাটসম্যানরা
যখন ক্রিজে থিতু হয়ে বসেন
তখনই তিনিই ব্রেক-থ্রু এনে দেন.

এইতো আজকেও যখন বাংলাদেশ
চার উইকেট হারিয়ে খারাপ
কিছু একটা ইঙ্গিত দিচ্ছিল তখন তিনি
দলকে খাদের কিনারা থেকে উদ্ধার
করলেন এবং জয়ের বন্দরে
পৌছে দিয়েই ক্ষান্ত হয়েছেন ...

খুব যে মহাকাব্যিক বা শৈল্পিক
কোনো ইনিংস খেলেছেন তা... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪৮৯ বার পঠিত     ০ like!

বন্ধুত্ব ও সম্পর্ক..........!!!:D:D:D

লিখেছেন কাহাফ, ০২ রা ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৭


সময়ের পরিক্রমায় মানুষের জীবনে প্রয়োজনীয় অনেক কিছুর সাথে অপ্রয়োজনীয় কত বিষয় একাত্ম হয়ে যায়!
অাবার কখনো বা প্রয়োজনীয় বিষয়টারই কিছু অংশ ঝামেলা সৃষ্টি করে!

তখন করণীয় হল- পরম মমতায় অপ্রয়োজনীয়-জামেলাযুক্ত সকল বিষয় ছুড়ে ফেলে প্রয়োজনীয় অংশটা সুরক্ষা করা! এর জন্যে তৎপর হওয়া!

উদাহরণত বলা যায়-... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪০১ বার পঠিত     ০ like!

কেন সবাইকে দেখাতে গিয়ে পতাকাকে অসম্মান?

লিখেছেন মইন উদ্দিন আহমেদ টিপু, ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৩:১৭

ফেসবুকে বর্তমানে অনেককেই দেখছি মেসেজ বা পোস্টে ট্যাগ করে ১৬ ডিসেম্বর ফেসবুকের প্রোফাইল ফটোতে বাংলাদেশের পতাকা দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছে। আচ্ছা, এতে কি হবে? পৃথিবীর মানুষ আমাদের দেশের পতাকা দেখবে? নাকি আমাদের বোকামি দেখবে? নাকি দেখবে আমরা কিভাবে আমাদের পতাকাকে অসম্মান করি? ফেসবুকের প্রোফাইল ফটোতে একদিনের জন্য বাংলাদেশের পতাকা রাখলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     ০ like!

ঘটনার সত্যতা কি ? জানাবেন !

লিখেছেন টানিম, ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:২৮





টুর্নামেন্ট শুরুর আগে মাশরাফি আর চিকুম্বুরার হাতে দেখলাম এক ট্রফি , আর আজ প্রধানমন্ত্রী দিলেন আর এক ট্রফি ।

এই ঘটনার সত্যতা কি আপনাদের জানা আছে।

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ।
বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৮৮ বার পঠিত     ০ like!

ঝরা পাতায়

লিখেছেন দ্বিআত্মা, ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯

ঝরা পাতায়
..........................

যাচ্ছি সরে দূরের অজানায়
মৃদু হাওয়ায়, স্রোতের টানে
ঝরে যাওয়া শুঁকনো পাতায়।

ঝরা পাতা।
রিক্ত- রুক্ষ, মরা পাতা।
বসন্তে ধরায় এসে
হালকা সাজে সবুজ রঙে
সুবাসিত ফুলের পাশে
বেধেছিল যে আত্মার বাধনে
সেই আজ ঝরা পাতা
রুক্ষ শীতের আগমনে
হলদে রঙের শোকগাথা।

রুক্ষ প্রকৃতির ন্যায়
জীবনেও এসেছে শীতের তীব্রতা
প্রাণহীন ভালবাসায় তাই
ভেসে চলছে জীবন
ঝরে যাওয়া শুকনো পাতায়।


ইমতিয়াজ হোসেন
[email protected]
১২. ১১. ২০১৪ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৯ বার পঠিত     ০ like!

শুভ্র চাতক

লিখেছেন দ্বিআত্মা, ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৭

আমার আকাশে ভাসে
শরতের শুভ্র মেঘ
জমিনে সাদা কাশফুল
কবিতায় শুভ্র আবেগ।

আমার ভাবনায় শুভ্র পরি,
সাদা ফুলে প্রজাপতির ওড়াউড়ি।

সবখানটায় শুধুই সাদার রাজত্ব
আমি শুভ্র চাতক
সাদায় আমার দাসত্ব।




Imtiaj Hossain
[email protected]
২৭. ১১. ২০১৪ বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯১ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য