কবিতাঃ ক্যাম্পাস
পুরাতন সূর্য ঝরে গেছে;
নূতন নক্ষত্র এসে জারি করে দিয়ে গেছে
গোপন কারফিউ-
এই করে ভাগ হয়, শেখে কেউ কেউ
নিঃশেষে বিভাজ্য করে নিতে আমাদের মায়াবী লাজুক মৃত্তিকা
আমাদের ঘাস, জল, সবুজ বীথিকা
আমাদের নীলনম্র পদ্মপুকুর
রৌদ্রগন্ধহারা উন্মত্ত অসুর
সব কেড়ে নেয়ঃ
আঙুল উঁচিয়ে রেখে প্রায় সিলভার কম্পাস-কাঁটার মতন
ক্যাম্পাসে নির্লজ্জ গন্ডি কেটে দ্যায়
নিঃশঙ্ক রাহুর মত হামলে পড়ে... বাকিটুকু পড়ুন




