somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বিশ্ব বেহায়ার অনেক অপকর্মের একটিঃ ২১ ফেব্রুয়ারি ৮ থেকে বদলে ৯ ফাল্গুন

লিখেছেন তালপাতারসেপাই, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩



মহান একুশে ফেব্রুয়ারি মাত্র পার হলো। এবার একুশ কি ৮ ফাল্গুন ছিল? ১৯৫২-এর একুশে ফেব্রুয়ারি ছিল ৮ ফাল্গুন। বাঙালি এতোকাল একই সঙ্গে ২১ ফেব্রুয়ারি এবং ৮ ফাল্গুন পালন করে এসেছে। কিন্তু এবার ২১ ফেব্রুয়ারি ছিল ৯ ফাল্গুন। শুধু এবার নয়, হিসাব করলে দেখা যাবে, হুসেইন মুহম্মদ এরশাদ বাংলা ক্যালেন্ডার... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৭১২ বার পঠিত     ০ like!

ফেরারি পথিক

লিখেছেন আহসান জামান, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৭

অদৃশ্যে চেয়ে থাকি, একা;

মনঘরে মন পোঁড়ে

নিঃস্বতার চাদরমুড়ে।



আমাদের সামান্যকিছু

খুঁনসুঁটি গান বাঁধে কালের গহ্বরে

কবেকার লেখাজোকা জীবনের পাপ।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     ১ like!

শরীরের ভেতর পাওয়া গেল ৪২ মুক্তা!

লিখেছেন জুলফিকা৩৩, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:০৬

ঝিনুক নীরবে সহো, ঝিনুক নীরবে সয়ে যাও/ভিতরে বিষের বালি, মুখ বুজে মুক্তা ফলাও- আবুল হাসানের কবিতায় ঝিনুকের মুক্তাধারণের এ বৃত্তান্ত পাওয়া যায়। সম্প্রতি চীনে দেখা গেল এক ভিন্ন ঘটনা; এক ব্যক্তি শরীরে মুক্তা ধারণ করছেন। অস্ত্রোপচারের মাধ্যমে তার শরীর থেকে পাওয়া গেল ৪২টি মুক্তা।





চীনের মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশে ঝো (৬১) নামের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩৯২ বার পঠিত     ০ like!

আজকের দিনটা খুব সুন্দর। কিন্তু আমি তা দেখতে পাচ্ছি না

লিখেছেন ফিলিংস, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪

একজন অন্ধ বালক। একটা রাস্তার ধারে একটা সুন্দর ভবনের বাইরের সিঁড়িতে রোদের মধ্যে বসে আছে। তার হাতে তার টুপি টা উল্টো করে ধরা। তার আরেক হাতে একটা শক্ত কাগজের টুকরায় লেখা, ‘আমি অন্ধ, আমাকে সাহায্য করুন, প্লিজ।’ তার টুপিতে অল্প কয়টা পয়সা পড়েছে। লোকজন আসছে, যাচ্ছে। বেশির ভাগই তাকে সাহায্য... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬৭৯ বার পঠিত     ১ like!

জেএসএস সন্ত্রাসীরা খুন করেছে এক বাঙালিকে

লিখেছেন গিনিপিগ, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪০

রাঙ্গামাটি জেলার কাইপ্তাইয়ে টেক্সি চালক কালু মিয়া (২৫) কে খুন করেছে জেএসএস সন্ত্রাসীরা। গতরাত ১১টার পর এ হত্যাকাণ্ড সংঘটিত করেছে সন্ত্রাসীরা। আজ (২৬ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই মোড়ালি পাড়া বিজিবি ক্যাম্পের কাছাকাছি এলাকা থেকে কালু মিয়ার লাশ এবং তার টেক্সি উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে নয়ন মারমা নামের এক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     ০ like!

ঘটনার ২ বছর পরেও পুলিশ সনাক্ত করতে পারে নাই সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজ হোস্টেলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার আসামীদের

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৩১





শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮ বছর পরা-লেখা করার পরেও যতটুকু না নিজের ক্যাম্পাসের প্রতি ভালবাসা জন্মেছিল তার চেয়ে বেশি ভাল লাগত সিলেটের ঐতিহ্যবাহী মুরারীচাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাস।



সিলেটে থাকাকালীন যে মানুষগুলো আমার কাছে ঘুরতে গেছিল আমি তাদেরকে এই ক্যাম্পাসটি ঘুরে দেখানোর চান্স মিস করি নাই। আমি সব সময় পরিচিত... বাকিটুকু পড়ুন

১৩ টি মন্তব্য      ৩৬৮ বার পঠিত     ২ like!

আর মাত্র ২দিন, 'নাটকের মেয়ে' সংগ্রহ করেছেন কি ?

লিখেছেন লেখাজোকা শামীম, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৫





বই মেলার আর মাত্র ২দিন অবশিষ্ট আছে।

বই মেলায় আমার একটা উপন্যাস প্রকাশিত হয়েছে। উপন্যাসটির নাম 'নাটকের মেয়ে'।

এই লেখাটি সর্বপ্রথম সামু ব্লগে প্রকাশিত হয়েছিল। পরে লেখাটিকে আরো ঘষা মাজা করে একটা উপন্যাস আকারে দাঁড় করাই। তারপর আমার লেখক বন্ধুদের জানাই, লেখাটি উপন্যাস আকারে প্রকাশ করতে চাই। লেখক ও সাংবাদিক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৬৯ বার পঠিত     ১ like!

কবিতা "সত্যিকারের প্রেমিক হবো"

লিখেছেন কাব্য সৈনিক, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

"সত্যিকারের প্রেমিক হবো"





আমি একজন প্রেমিক হবো

খোদার প্রেমিক দেবীর প্রেমিক

সাগর নদীর কূলের প্রেমিক

পাখির প্রেমিক আঁখীর প্রেমিক... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৪৫ বার পঠিত     ০ like!

বিএনপির সঙ্গে ধর্মভিত্তিক দলগুলোর টানাপোড়েন

লিখেছেন আহমেদ রশীদ, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৯

বিএনপির সঙ্গে জোটের শরিক ধর্মভিত্তিক দলগুলোর সম্পর্কের টানাপোড়েন চলছে। ৫ জানুয়ারির নির্বাচনের পর শুরু হওয়া এ টানাপোড়েন দিন দিন বাড়ছে। ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে বিএনপির সখ্য টিকে থাকা-না থাকা নিয়েও একরকম সংশয়ের সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে।

বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোটে ধর্মভিত্তিক চারটি দল রয়েছে। সেগুলো হলো জামায়াতে ইসলামী, ইসলামী... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     ০ like!

সাবাশ শিবির তোমরা আছো বলে আমাদের এ কলঙ্কিত অর্জন

লিখেছেন মন্ত্রক, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩৮

১৯৬৪ সালে গঠিত কলম্বিয়ার বামপন্থী গেরিলা সংগঠন ফার্কের সদস্যসংখ্যা ১৩ হাজার ৮০০, যার প্রায় অর্ধেক সশস্ত্র। মুক্তিপণ, স্বর্ণ ও মাদক চোরাচালানের টাকায় পরিচালিত সংগঠনটি কলম্বিয়াকে বামপন্থী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় ৫০ বছর ধরে লড়াই করছে। দেশটির সরকার ও ফার্ক গেরিলাদের মধ্যে যুদ্ধে প্রতিবছর প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। এলাকাছাড়া হতে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৮৫ বার পঠিত     ০ like!

ভুলে যাওয়া যুদ্ধকৌশলগুলো

লিখেছেন ফকির ইলিয়াস, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:১০

মাঝে মাঝে খুব ইচ্ছে হয়,পাশাপাশি রাখি ক্লাউন ও করাত।স'মিলের দাঁত

দিয়ে কাটা কাঠখণ্ডের মতো ক্লাউন গুলোও হোক খণ্ড-বিখণ্ড।দন্ডপ্রাপ্ত বৃক্ষ

ও প্রশাখাগুলো আবার দেখুক মুক্তির আলো। নিভিয়ে দেয়া নিয়ন বাতিগুলো

আবার জ্বলে উঠুক।লেদ মেশিনেই নির্ণিত হোক লোহার ভাগ্য। লৌহমানব-

লৌহমানবীরা, সমাবায়ী হাত তুলে দখল নিতে থাকুক এই অনাবাদী ভূমির।

শিশুদেরকে পতিত জমিগল্প শোনাবো বলে আমরা যারা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২০৯ বার পঠিত     ১ like!

আজকে ভারতকে হারাতে হলে বাংলাদেশের কি কি করা লাগবে?

লিখেছেন আবিরে রাঙ্গানো, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:০৭

প্রথমে বলে নেই যে দল আছে আমাদের তাতে ভারতকে হারানো কঠিন। ভারতের চেয়ে আমরা এগিয়ে ছিলাম বোলিংয়ে। ভারতের চেয়ে আমাদের বোলিং ভাল একথা আমি নির্দ্বিধায় বলতে চাই। তবে সাকিব না থাকাতে আমাদের এ্যাটাক অনেকটা ভোতা হয়ে গেছে। তামিম না থাকলে দলের যতটা না ক্ষতি হয় সাকিব না থাকলে দলের তারচেয়ে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩০৮ বার পঠিত     ১ like!

কালো মানিক ম্যান্ডেলা

লিখেছেন মুনযুর-ই-মুর্শিদ, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৩

বর্ণবাদ হচ্ছে এমন একটি ধারনা বা বিশ্বাস যাতে এক জাতির লোকেরা অন্য জাতি অপেক্ষা উৎকৃ্ষ্ট মনে করেন এবং তাদের উপর কর্তৃত্ব করার নিমিত্তে বৈষম্যমূলক আচরণ করেন।

১৬৫২ সালে ওলন্দাজরা কেপ কলোনি প্রতিষ্ঠা করে।১৭৯৫ সালে ব্রিটিশরা কেপ কলোনি দখল করে নেয়।তখন ডাচরা কেপ কলোনি ছেড়ে গিয়ে দক্ষিন উপকূলে নিজেদের বসতি গড়ে তোলে।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৮৬ বার পঠিত     ১ like!

আশ্রয়

লিখেছেন আফ্রি আয়েশা, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৪১

হ্যালুসিনেশনে অন্য কারো রূপ দিলো হয়ত

সব কিছুই কিছু না ভাবনায় সহজ করে নেয়া সান্ত্বনা

একসেপ্ট! একসেপ্ট! একসেপ্ট! শব্দে আকাশটা ভোর

নীল নয় আকাশি শাড়ি আবেগে ভাঁজ খুলেছিলো

মুখবই পড়ে ছিলো কোলে, দু’চোখ ছিলো তার মুখে

কতকাল! কতকাল ! বোধে নেই সময়জ্ঞান

গায়ে দাম... বাকিটুকু পড়ুন

৫৫ টি মন্তব্য      ৩৭৮ বার পঠিত     ২ like!

"ভরা যৌবনে উর্বর্শী সমুদ্র ও তাহার সৌন্দর্য্য"

লিখেছেন পুরোনো পাপী, ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:২০





সমুদ্র তাহার উর্বর্শীপণা কোন ভাবেই বোধকরি ত্যাগ করিবেনা। তাইতো একের পরে এক ভিন্ন রূপে একই ভাবে উর্বর্শীতার প্রমাণ দিতে উথাল পাথাল করিয়া তুলিতেছে "বিস্কি" নামক উপসাগরকে। যতবারই এর স্বরণাপন্ন হইনা কেন তাহার রূপ অবলোকন ব্যাতীত এই স্থান ত্যাগ করা সম্ভবপর নহে।

উত্তর অতলান্তিক মহাসাগরের একটা উপসাগরের নাম বিস্কি। (নামের সাথে বিস্কিটের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৩৮৪ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য