somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

শাহবাগের রাষ্ট্রপ্রকল্প

লিখেছেন পারভেজ আলম, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯



এতো এতো জাতের হিশাব লালন কখনো মানেন নাই। তাই তিনি বলেছিলেন - জাতের কিরূপ দেখলাম না। অর্থাৎ জাতের বাস্তব অস্তিত্ব তিনি অস্বিকার করেছেন। কিন্তু লালন জাত ভিন্ন অন্য কোন পরিচয়ও দাঁড়া করাইতে চান নাই, মানুষ পরিচয় বাদে। লালন বাঙলার আদ্যিকালের জাত প্রশ্নের মোকাবেলা করেছেন, উপনিবেশ বিরোধীতা করে জাতি তৈয়ার... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৬২২ বার পঠিত     ১ like!

চেনা ছড়া - ৪

লিখেছেন মনিরুল হাসান, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৫

(১)
সংসদে করে যারা
খারাপ ভাষায় চিৎকার,
জনগণ সে সব লোককে
দেয় যে শুধু ধিক্কার।

(২)
হাসপাতালে রোগীর মাথায়
হাত উঠেছে ঐ,
ফার্মেসীতে ভেজাল ওষুধ
ওষুধ পাবে কই?

(৩)
টেলিফোনে প্রয়োজনে
কত কথা হয়,
ভুতুড়ে বিল দু’ নয়নে
জাগায় যে বিস্ময়।

(৪)
বলতো দাদা, বলতো বাবাও
বলছে নাতি ফের,
‘দেশের ভালো করা’-র কাজটি
পরের প্রজন্মের।
‌
‌
মনিরুল হাসান,
ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।
বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     ০ like!

একদিন পরিবর্তন হবে .।.।.।.।.।.।.।.।

লিখেছেন একটি উদাসী মেয়ে, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪১

গণ্ডির মাঝে বন্দি আছি

যতই চাই নিজেকে গণ্ডি থেকে বেরিয়ে আগে পা বাড়াতে পিছু থেকে আঁকড়ে ধরে । জানি আমার জন্য কত নিয়ম কত কানুন , কত রীতি নীতি সমাজের ।

জানি এখন হয়তো অনেকেই বলবে , সব খানে তো তোমাদের অধিকার বেশি , সব খানে তোমাদের অগ্রাধিকার ,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ০ like!

খন্ড চিত্র

লিখেছেন এন ইসলাম রনি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৮

তুমি বললে আজ তোমার মন খারাপ,

আমার জানালার ওপাশে রৌদ্র উজ্জ্বল চকচকে দিন মুহূর্তে হয়ে গেল অন্ধকার;

সেদিন বললে খুব কান্না পাচ্ছে হারিয়েছো শীর্ষেন্দু র লেখা প্রিয় বই,

আমি ফোন হাতে ফার্মগেটে জনমানুষের ভীরে একাএকা ভিজলাম এক ঘন্টা;

তুমি বললে আজ খুব মজা হচ্ছে,

কি হচ্ছে আমি জানি না,

কি বিষয়,... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১৮ বার পঠিত     ০ like!

অদ্ভুত ইঙ্গিত আসে ঈশ্বর থেকে ১

লিখেছেন জিতু, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৭

মাধবপুর অনেকের কাছে লেক, কারও কাছে চা-বাগান। আমার কাছে শব্দহীনতা, একাকীত্ব আর গোধূলির নাম। মাধবপুর চা-বাগানের কাছে সাঁওতাল সম্প্রদায়ের কিছু মানুষ থাকেন। তাদের ঘাম-ঝরা বাদামী শরীরে চায়ের গন্ধ, ধুলোর গন্ধ, জীবনের গন্ধ। এই মানুষগুলোর কাছে যাওয়া-আসার পথে মাধবপুরে থমকে দাঁড়ানো, কাজল কালো জলের কিনারে ফুটে থাকা শাপলার স্থিরতা, গোধূলিলগ্নের আকুলতায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ০ like!

অগোচরে

লিখেছেন এম এ কাশেম, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩২

চোখে চোখ পড়তেই তুমি দৃষ্টি ফিরিয়ে নাও

আনত বদনে তুমি কি যেন দেখতে চাও

হৃদয়ের লাল দর্পণে তোমারই প্রতিচ্ছবি

ডাগর দু'টি আঁখি, মুখ অপরূপ মায়াবী

হাতে হাত রেখে স্বপ্ন রাজ্যে হেটে যাও

চুপি চুপি অগোচরে তাই বুঝি দেখে নাও?... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩৮ বার পঠিত     ০ like!

ঘুরে এলাম নিঝুম দ্বীপ (ভ্রমণের সব আপডেট তথ্যসহ)

লিখেছেন মষ্তিষ্ক প্রক্ষালক দার্শনিক, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯

(আমাদের ভ্রমণটা ছিল এ বছরের ১৩-১৭ ফেব্রুয়ারী। এই লেখায় আমাদের ভ্রমণ কাহিনীর পাশাপাশি নিঝুম দ্বীপ ভ্রমণে আগ্রহীদের জন্য সব আপডেট তথ্য দেয়ারও চেষ্টা করব।)



Life is Beautiful. Bangladesh is Super Beautiful. -শুরুটা এভাবেই করলাম। পরের কথাটা বই-পুস্তকের কিতাবি ভাষার মত শোনাবে, তবুও বলি- সত্যিই আমাদের দেশটা অনেক সুন্দর। এমন সব অসাধারণ... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ২১৬৯ বার পঠিত     ৩ like!

বাংলাদেশের কাছে ওদের মাফ চাইতেই হবে।

লিখেছেন মো: মাইদুল ইসলাম সা'দ, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৫

গুন্ডে নিয়ে সবার আলোচনা দেখে সিধান্ত নিয়েছিলাম, না দেখে কোন মন্তব্য করবো না। তাই আজ রাতেই যশ রাজ ফিল্মসের নতুন মুভিটা দেখলাম।

প্রথমেই বলি, ইতিহাস বিকৃতি ধারাবাহিক ভাবেই হচ্ছে। এটা তারই ধারাবাহিকতায় তৈরি ছবি।

প্রথমেই বলা হয়েছে মুক্তিযুদ্ধ নাকি ভারত পাকিস্থান ৩য় যুদ্ধ। এই যুদ্ধে ভারত জিতলে নাকি জন্ম হয় বাংলাদেশের!

সবার এই... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৫০২ বার পঠিত     ০ like!

একটি দু:খজনক রাজনৈতিক সমাধান:-

লিখেছেন খায়রূল ইসলাম, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

সবার একই কথা দুই দলই নাকি রাজনীতি করে ক্ষমতার জন্য। তাহলে একটা স্থায়ী সরকারই হতে পারে এই দেশের রাজনৈতিক লড়াইয়ের সমাধান। মানুষকে আর ভোট দিতে হবে না, হবে না র্নিবাচনের নামে কোটি কোটি টাকার শ্রাদ্ধ ।বাংলা সিনেমার মতো অতপর সবাই সুখে শান্তিতে বসবাস করতে থাকবে।



রাষ্ট্রপতি: বেগম খালেদা জিয়া

প্রধানমন্ত্রি: শেখ হাসিনা।

Ministry... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১০ বার পঠিত     ০ like!

আসুন ভালোবাসি বাংলাদেশের ক্রিকেটকে

লিখেছেন নাজমুল_হাসান_সোহাগ, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

ফেবু'তে গত কয়েকদিন ধরে অনেকেরই স্ট্যাটাস আপডেট পড়লাম। অধিকাংশই ক্রিকেট নিয়ে। কেউ কেউ চরম হতাশা প্রকাশ করছেন তো কেউ কেউ ভালো কিছু আশা করছেন। ভালো কিছু খুঁজে বের করতে চাইতেছেন। আমি অবশ্য এই আশাবাদীদের দলে।



নিজের সামনেই বাংলাদেশের ক্রিকেটকে বদলে যেতে দেখেছি। ছোটবেলায় যখন টিভিতে ক্রিকেট খেলা দেখতাম,তখন মনে মনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     ০ like!

বদলে যাওয়ার মহাউত্‍সব

লিখেছেন জলপরী১৮, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

আমার বিস্ময় বেড়ে বিলিন হয়ে যায়,

তোমার নির্লিপ্ত চোখের দিগন্ত ভেদ করে।

আমি টের পাই-

তোমার বুকের লোমশে

একটু একটু করে বাড়তে থাকে নিষ্ঠুরতার জন্মোউত্‍সব।

সময়ের পোস্টমর্টেমে তুমি

বদলে যেতে থাকো।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮৩ বার পঠিত     ০ like!

মা কে কষ্ট দিওনা বাবা।

লিখেছেন সোহেল রনি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১২

২০শে ফেব্রুয়ারী ২০১২ সালে দুপুর ১ টার সময় এ পৃথিবীতে তোমার আগমন।



সন্তান জন্মের সময় যে সমস্ত হতভাগ্য স্বামী তার স্ত্রীর পাশে থাকতে পারেনা আমি তাদের ই একজন, ডাক্তারের নির্ধারিত দিনের দু সপ্তাহ আগেই তুমি পৃথিবীটা দেখার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছিলে, নতুন চাকরি আর শত ব্যাস্ততার মাঝে আমি সময় করে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৪৩৫ বার পঠিত     ০ like!

কথিত আছে লাদেনের স্রষ্টাকারী ছিলো আমেরিকা... "হেফাজতের ডেরায় যুক্তরাষ্ট্র দূতাবাসের দুই কর্মকর্তা"

লিখেছেন গুরুভাঈ, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৫

হেহেহেহেহেহেহে যে নারী নিয়ে হেফাজতের এত চুলকানী সেই নারীর সাথেই ঘন্টার পর ঘন্টা বৈঠক হেফাজতের, তবে এ নারী এ্যামেরিকান........



"বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে মুসলিম নাগরিক পরিচালিত মাদ্রাসা সম্পর্কে জানতে এবং এ বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করতে বাংলাদেশের কওমী মাদ্রাসার নেতারা সে দেশ সফরে আগ্রহী কি না, তা জানতে চান দূতাবাস কর্মকর্তারা।"..



সংবাদ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     ০ like!

দুইটি ঘটনায় রাষ্ট্রের অনুভূতি জানতে ইচ্ছে করে।

লিখেছেন মীন, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০৪

ঘটনা একঃ

কয়েকদিন আগে মাঝ রাতে শ্বাসকষ্টের একটা জরুরী ঔষধ খুজতে জয়দেবপুর বাজারের প্রায় সবগুলো ফার্মেসি খুজে খুজে হয়রান হয়েছিলাম।ঔষধ টি পাইনি।শ্বাসকষ্ট হচ্ছিল আমার ছোট ভাইয়ের ছেলের।তো এই অবস্থায় ভীষণ খারাপ লাগছিল। চোখের সামনে

ফুটফুটে দুরন্ত পিচ্চিটা কষ্ট পাচ্ছে,ভিতর থেকে মেনে নিতে পারছিলাম না।সেই কষ্ট থেকেই হন্তদন্ত হয়ে ছুটেছিলাম এক ফার্মেসী... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২১ বার পঠিত     ০ like!

বড়লোকদের চামড়া ঠান্ডা করা জরুরি, না রিক্সা চালকদের অমানুষিক পরিশ্রম কমিয়ে রুটি-রুজির ব্যাবস্থা করা

লিখেছেন হাসান কালবৈশাখী, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:০১

১০ গুন বেশী বিদ্যুৎ খরচ করে বড়লোকদের চামড়া ঠান্ডা করা জরুরি, না সামান্য বিদ্যুতে চার্জ করে রাস্তার গতি বৃদ্ধি করে গরিব রিক্সা চালকের অমানুষিক পরিশ্রম কমিয়ে রুটি-রুজির ব্যাবস্থা করা বেশী দরকারি?

পৃথিবীর সব উন্নত দেশেই ধোঁয়া বিহীন পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত যানবাহন ব্যাবহারে উৎসাহিত করা হয়, শুল্ক কমানো হয় বা মওকুফ... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ৬২২ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য