কৃষ্ণচূড়ার রঙে সেজেছি
সব দুঃখকে ছুটি দিয়ে দিয়েছি
সব কষ্টগুলোকে খাঁচার ভেতর বন্দি করেছি,
শুধু তোমায় ভালবেসেছি বলে
তোমায় নিজের করে পাব বলে।
বেদনার নীল রঙ আমাকে এখন আর গ্রাস করেনা
কৃষ্ণচূড়ার রঙে আমি সেজেছি এখন নতুন করে,
মেহেদি রঙে হাত দুটি করেছি রঙ্গিন
আলতা রাঙায় পা দুটি রাঙিয়েছি শুধু তোমার জন্য ।
দু’হাতে চুড়ি আর নূপুর পরেছি দু’পায়ে
রিনিঝিনি... বাকিটুকু পড়ুন



