কবিতা
ইচ্ছের ক্রীতদাস
বহুবার দিয়েছি ফিরিয়ে
অমন সিংহদ্বার,
জানি ওটুকু পেরুলেই পাওয়া যাবে তোমাকে
রাজ্যসমেত প্রাসাদ।
তবু আমি ভালবেসেছি একটি সমগ্র আকাশ;
প্রাসাদের আকাশে নীল নেই,
বৃষ্টির আঁচে শিহরন নেই।
তোমার বিপরীতে আমি নিয়েছি বেছে
অবগুন্ঠনহীন একটি সবুজ প্রান্তর।
স্বাধীনতা চেয়েছি বলেই
শিকল ভেঙেছি হাতে
হয়েছি স্বেচ্ছায়
ইচ্ছের ক্রীতদাস।
১০ই জানুয়ারী ২০১৯
ধানুকা, শরীয়তপুর
বাংলাদেশ। বাকিটুকু পড়ুন









