somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

আমার নির্বাচনী ভাবনা

লিখেছেন ফরিদ আহমদ চৌধুরী, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৫



আমাদের উর্বর মাটিতে ভাবনারা গজায় আগাছার মত। তাতে কোন ফসল ফলেনা।তেমনি এক ভাবনার অন্তজালে আটকা পড়ে আছি আমি।নির্বাচন সংক্রান্ত আমার ভাবনার জাল বিস্তার নিম্নরূপঃ-

# নির্বাচন ব্যবস্থায় সভ্যহতে না পারলে আমরা বিশ্বসভ্যতায় সভ্যতার স্বীকৃতি পাবনা। আমরা উন্নতি করছি, সেটা সভ্যতায় না অসভ্যতায় আমি এখন সেটাই ভাবছি।

# আমি কি ভোট দিতে পারব?... বাকিটুকু পড়ুন

১৯ টি মন্তব্য      ১৯০ বার পঠিত     like!

কবিতাঃ নেতার তরে লিপি

লিখেছেন আব্দুল্লহ আল মামুন, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৫


কষ্ট করে জনাব নেতা
আমার সালাম নিন,
বছরটা তো শেষই হবে
বছর শেষের দিন।

গেল বছর আপনি মোদের
বলেছিলেন কি কি,
আমি আবার যত্ন করে
রেখেছিলাম লিখি।

পরের বছর কেমন বাণী
বলেন যদি তাই,
তাও আমি পরম যত্নে
লিখে রাখতে চাই।

আমি শুধু লিখে রাখি
বলি না তার কিছু,
চাই না আমি নেতার মাথা
হোক কখনো নিচু।

কথা এবং কাজের মাঝে
নাইবা থাকুক মিল,
তবু জানি আছে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৪০২ বার পঠিত     like!

পূর্বাচল ৩০০ ফিট নীলা মার্কেট.........(মিছেমিছি ভ্রমণ)

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

১।



এমনি এমনি ঘুরতে গেলাম গত শনিবারে, ভাবছিলাম নেমে হাঁটাহাঁটি করে দেখে আসবো পূর্বাচল নতুন ঢাকা। শুনলাম সেখানে নাকি অনেক অফিস আদালত নিয়ে যাবে। মাইক্রো ভাড়া করে আমি তামীম আর তামীমের বাপে, তিনজন চারটায় রওয়ানা হয়ে পৌঁছতে পৌঁছতেই বিকেল প্রায় শেষ, মাইক্রো থেকে আর নামিনি। কাঁধে অবশ্য ক্যামেরাটাও ছিলো।... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ২১৯৮ বার পঠিত     like!

কি চাও তুমি ?

লিখেছেন সেলিম আনোয়ার, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪



কার অভিযোগ শুনো— ওগো ছলনাময়ী?
কার কানকথা শুনে—আমায় বিচার করো?

যাদুসোনা বলোতো কি চাও তুমি? চাও কি তবে তুমি আমার থেকে মুক্তি?
তোমার এই মুক্তি চাওয়ার, তোমার কাছে আছে কী কোন যুক্তি?


কেন লেখালে তবে কবিতা?
কেন লেখালে তা?
কেন দেখালে পূর্ণিমা চাঁদ? রুপোলী জোছনা


কেন এবার থামতে... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩৫৬ বার পঠিত     like!

শের

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৩১


দুই শ' ঊনসত্তর//

রাস্তার ফকির, এমন কি কুকুরের প্রতি তার কী অসীম দয়া !
অথচ সকল নিষ্ঠুরতা দেখি তোমার জন্য রাখা আছে, কামাল !

দুই শ' সত্তর//

ফুলের হাসিতে কি সে হাসে, নাকি তার হাসি দেখে ফুল ফোটে ?
তাও জানো না কামাল ! জ্ঞানের অহম নিয়ে ফানুস ওড়াও ! বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     like!

পঞ্চাশের দশকের অন্যতম প্রধান কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হকের ৮৩তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬


সব্যসাচী লেখক হিসেবে খ্যাত বিখ্যাত বাংলাদেশী কবি ও কথাশিল্পী লেখক সৈয়দ শামসুল হক। কবিতা, উপন্যাস, নাটক, ছোটগল্প তথা সাহিত্যের সকল শাখায় সাবলীল পদচারণার জন্য তাঁকে 'সব্যসাচী লেখক' বলা হয়। বিচিত্র রচনায় পঞ্চাশের দশক থেকে সৈয়দ শামসুল হক সমৃদ্ধ করে চলেছেন বাংলা সাহিত্যের ভান্ডার। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৪৩৮ বার পঠিত     like!

টুকরো টুকরো সাদা মিথ্যা- ৭৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৫





১। আজ সারাদিন যে বইটি পড়ে শেষ করলাম- ''ঈশ্বরপুত্র''। লেখক- প্রফুল্ল রায়। বইটির ঘটনাপ্রবাহ আবর্তিত হয়েছে মাইকেল সমরেশ দত্ত নামের এক বিপত্নীক মানুষকে ঘিরে। মাইকেল সমরেশ দত্ত আদর্শহীন মানুষদের মধ্যে বিরলতম চরিত্র। নারী পাচার চক্রের কবল থেকে একটি সরল গ্রাম্য যুবতীকে বাচাতে গিয়ে কোন মূল্য দিতে হয় তাকে... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     like!

বাংলাদেশ পিছিয়ে গেছে অন্তত ১০০ বছর।

লিখেছেন মোঃ মেজবাহুল হক, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪



- দেশের ক্রান্তিকাল নিয়ে যারা ইতিহাস লেখেন তারা সাধারনত দুটি পক্ষ কে বিবরনে তুলে ধরেন। এক, যারা অত্যাচার করে। আর দুই, যারা অত্যাচারিত হয়। কিন্তু খেয়াল করলে দেখা যাবে কখনোই এখানে পক্ষ দুইটি থাকে না, মূলত পক্ষ থাকে তিনটি। তৃতীয় পক্ষ হল যারা এই ক্রান্তি কালে চুপ থেকে ইনিয়ে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৬১ বার পঠিত     like!

বিপদের প্রতিকারে অন্যতম পথ - ১

লিখেছেন ইসলাম ইন লাইফ, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩


আজ আমাদের যে বিপদাপদ, দুঃখ ও দুর্দশা সেটার অন্যতম কারণ হল আমাদের গুনাহ। গুনাহ মানেই হল সৃষ্টিকর্তা ও পালনকর্তার নাফরমানী করা। নাফরমানী কি অব্যাহত রাখা যায়?…তাও আবার বিশ্বচরাচর প্রভুর বিরুদ্ধে?!

পার্থিব জীবনে দুঃখ কষ্ট থাকবেই সত্য। কিন্তু তা যেরকম আজ সহ্যের সীমা ছাড়িয়ে হাহাকার রূপ নিচ্ছে, সেটা একমাত্র আল্লাহ তা’আলাকে নারাজ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৫০ বার পঠিত     like!

কেনাকাটা সম্পর্কে ।

লিখেছেন শুন্য বিলাস, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫০


সৈয়দ শামসুল হকের (২৭ ডিসেম্বর ১৯৩৫ - ২৭ সেপ্টেম্বর ২০১৬) অনুগল্প ।

কেনাকাটা সম্পর্কে ।

বস্তুতপক্ষে আজকাল তার কোনো প্রকাশক নেই। লেখাটা শেষ করে মাহমুদ এখন দীর্ঘশ্বাস ফেলে নিজেকেই বলল, 'আরও একটা ভার বৃদ্ধি হলো।'
বাইরে তাকিয়ে সে দেখতে পেল, দুপুরের আলোয় ফিকে গোলাপি আভা। এখন ঠিক ঠিক বাজে একটা ঊনত্রিশ মিনিট। এখুনি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     like!

দীর্ঘরাতের বিলাসিতা!

লিখেছেন ধ্রুব বাদল, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

২২ ডিসেম্বর। গোলার্ধের কি এক জটিল হিসেবে আজ সবচেয়ে দীর্ঘ রাত। হালকা শীতে লেপের মধ্যে গুটিশুটি মেরে মোবাইলে স্ক্রল করছি। আঙ্গুলগুলো এখন আর বইয়ের শুকনো পাতা উল্টাতে চায় না। ছোট্ট রূপালী ডিসপ্লেতে নড়া চাড়ায় ব্যস্ত। একটা আঙ্গুলের ঘষাতে কত কিছুইনা দেখা যায় মুঠোফোনের পর্দায়! নির্বিকার সময় তখন হয়ে ওঠে ঝলমলে।... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

বিষয়বস্তুঃ সংখ্যালঘু (সনাতন ধর্মাবলম্বী) দের নির্বাচন

লিখেছেন মোশারফ হোসেন ০০৭, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২১

২০১৪ সালের ৫ই জানুয়ারিতে দেশে কেমন নির্বাচন হয়েছিল সেটা কমবেশি আমরা সবাই জানি । জনাব ওবায়দুল কাদের সাহেব যতই গলা চড়িয়ে বলুক না কেন, সেই নির্বাচনের সামগ্রিক অবস্থা দেশ ও বিদেশের অনেক নির্বাচনী পর্যবেক্ষক দ্বারাই সর্বজনবিদিত । যাই হোক, বাংলাদেশে সংখ্যালঘু বলতে আসলে ইসলাম বাদে বাকী ধর্মাবলম্বীদেরকেই বুঝায় । এদের... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৪৭ বার পঠিত     like!

আগুন

লিখেছেন ফজল, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:১৫

আগুন চাইলে নেভাতে পারো
বা চাইলে তাতে হাওয়া দিতে পারো।
মনের আগুন তো নেভানো যায় না
পুড়ে যাবে তাতে যত অনাচার ।
বাধা যত ততো শক্তির সঞ্চার
ভেঙ্গে যাবে তাতে অন্যায় অবিচার।


মানুষের অধিকার চুরি করা যাবে
ভ্রান্ত ধারণা কোথা থেকে তুমি পেলে।
রাতের আধাঁর পেরিয়ে দিন আসে
ভেবে দেখো পরিনতি... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

আমার ইশতেহার লেখা আর না লেখা এক কথা

লিখেছেন :):):)(:(:(:হাসু মামা, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:২০


সর্ব প্রথমে আমি আজ যে কথা বলবো সেটা হল দেশের মানুষদের বাক স্বাধীনতা অধিকার নিশ্চিত করতে হবে । শুধু এখানেই
শেষ নয় অনলাইন ফেসবুক,ব্লগ,পত্রিকা,সংবাদ,সোসাল মিডিয়া ও সাংবাদিকদের প্রতিটা ক্ষেত্রে আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করতে
হবে । আমাদের দেশকে সত্য কথা বলার অধিকার দিতে হবে । আমারা বাঙ্গালীরা যে এই বাংলাদেশের নাগিরক... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

একটা সময় ছিল যখন চোর-ডাকাতরা গ্রামবাসীর তাড়া খেতো!

লিখেছেন অপ্রত্যাশিত হিমু, ২৭ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭

একটা সময় ছিল যখন চোর-ডাকাতরা গ্রামবাসীর তাড়া খেতো! দিনে দিনে এতই উন্নয়ন হয়েছে যে এখন গ্রামবাসীরা মিলে পুলিশদের তাড়া করতে হয়



হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়ার বাড়িতে আসামি ধরার নামে তল্লাশি চালাতে গিয়ে গ্রামবাসীর তাড়া খেয়েছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে নবীগঞ্জ উপজেলার জলালসাপ গ্রামে এ ঘটনা ঘটে।

নবীগঞ্জ... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩২৮ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য