বাতাসে তোমার ঘেরাণ
এইসব সোনালী দুঃখের অঘ্রাণী ঢেউ,
প্রিয়তম রোদেলা দুপুরের ঘুমে
শীত শীত অনুভবের শিরশির হাওয়া
কেউ আছে, কেউ নাই, ভুলে গেছে কেউ
আনমনে ফেলে আসা এই অঘ্রাণী
বাতাসের বান আসে আঙন ভরে
কোচড়ের নারকেল-চিড়া-মুড়ি-গুড়
ফের তবু তাড়া খেয়ে আর ফিরে নি।
আদুরে মেয়েটিও বৌ বয়েসে
খানিক কালো চোখে কালি মেখেছে
বর ভয়ে জড়সড় সংসারী দিনে
অক্ষত আবেগ কত ভুলে থেকেছে।
উঠোনের তারে শাড়ী... বাকিটুকু পড়ুন












