প্রস্থান

বুঝতে পারছি
একটা জোর জবরদস্তি চলছে নিজের সাথে,
বুঝতে পারছি
প্রচণ্ড বিস্বাদ অভ্যেসে পরিণত হয়েছে।
শুনতে পাচ্ছি
একটা আহ্বান, প্রলম্বিত প্রস্তুতি কতক্ষণ আটকাতে পারে তা আর?
বুঝতে পারছি
সবই অহেতুক, নিভে যাবে সব, সূর্যটাও।
দেখতে পাচ্ছি
তোমাকে, একটা ছোট্ট দীর্ঘশ্বাসে!
ভালোবাসার নেশাটা কেটে যাবে এবার,
কিছু নেই পরে, কিছু নেই পুনর্বার।
আমার ভালো আমিই শুধু জানি,... বাকিটুকু পড়ুন


















