somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

কালি

লিখেছেন বাকপ্রবাস, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৮


এ কী রূপ দেখালি, 'মাকালী,'
পথেপথে আবরোধ
এ কেমন প্রতিশোধ
মুখে পোড়া মবিল মেখে দেয়
শালা, শালী।

তোর অনেক রূপ জানি
তোকে মনের রানী মানি
কোন রূপে এলি আবার
পথ অবরোধ গালাগালি
মুখে পোড়া মবিল মেখে দেয়
শালা, শালী।

কালীরে কালী, 'মাকালী,'
ফিরে যা মন্দিরে
আমরা আজ বন্দীরে
স্বরূপে ফিরে আয়, অবরুদ্ধ বাংগালি
মুখে পোড়া মবিল মেখে দেয়
শালা, শালী।

বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ২৪৩ বার পঠিত     like!

মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা ফ্লা্ইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩৫


বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত সাতজন অকুতোভয় মুক্তিযোদ্ধার অন্যতম হচ্ছেন শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। ১৯৭১ সালের মার্চ-ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধ চলে দেশব্যাপী। ১৬ ডিসেম্বর নতুন পতাকা উড়ে দেশের মাটিতে। বিশ্বের এই ভূ-খন্ডে জন্ম নেয় বাংলা নামক দেশ। স্বাধীনতান জন্য ৩০ লাখ মানুষের জীবন দিতে হয়। ৩০ লাখ শহীদের মধ্যে একজন ছিলেন মতিউর... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৭৮ বার পঠিত     like!

পোড়া মবিল

লিখেছেন মোঃ নাজমুল হাসান [নাজমুল], ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৩১

অ্যাম্বুলেন্সে নিষ্প্রান শিশু
থেমে গেছে স্কুল বাস;
কালিমাখা মুখ অসহায় চোখে
বিষাদগ্রস্ত জনতা।

আজব দেশে আজব লীলা
সম্রাট তার শাজাহান;
সেনা করেছে বিদ্রোহ
জানে না খবর সেনাপ্রধান! বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১১ বার পঠিত     like!

ছাই ফেলতে ভাঙা কুলা অথবা এক কিস্তি রিপাবলিকের-তলায়-থাকাদের বয়ান

লিখেছেন আফরোজা সোমা, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২৫

মানুষের মধ্যে দেখতেছি কেমন জানি একটা দুঃখবোধ। মানে, নিজেরে পাবলিক হিসেবে ঠিক মাইনা নিতে পারতেসে না।


মানে হইলো, পাবলিক যেনো ঠিক মানুষ না। মানে মানুষের এক কাঠি নিচে যেনো তারে লাগে।


আমার তো দেখতেছি 'পাবলিক' পরিচয় খারাপ লাগে না। কারণ আমি আসলেই 'পাবলিক'।


এই পাবলিকরে অবশ্য আপনি মুখ খারাপ করে কইতে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৩৫০ বার পঠিত     like!

কালি কালিময়

লিখেছেন মাহবুব আলী, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২

কে কারে কালি মাখায়
কালিমাখা মুখ
কালি মাখা বাপের গালে
পাইবি আরো সুখ।

বাপে ফিরব বাড়ি তোর
মায়ে কইব কেডা
একলাফে উঠান পার
পাবলিক মারব ঝ্যাটা।

কই পালাবি তখন তুই
মায়ে-বাপে থাকব না
দিন গেলে দিন আইব
কাউরে কেউ ছাড়ব না।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

এটা কি শিক্ষার্থী আন্দোলনের প্রতিশোধ ?

লিখেছেন সাইন বোর্ড, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:২২


কেউ কারো কপালে আগুন দেয়না, তবু আমরা মাঝে মাঝে বলি, ওমুকের কপাল পুড়েছে। তার মানে আগুন ছাড়াও মানুষের কপাল পোড়ে । সহজ কথায় বলা যায়, একজন আরেক জনের দ্বারা বড় ধরণের কোন ক্ষতিগ্রস্থ্য হলে কিংবা উদ্দেশ্য মূলকভাবে তাকে ধ্বংস করার চেষ্টা করলে । অন্য ভাবে বলা যায়, কারো... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২৮৫ বার পঠিত     like!

কবি ফ্রাঞ্জ রাইট-এর একটি সাক্ষাৎকার (১ম পর্ব)

লিখেছেন ঋতো আহমেদ, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১৯



ফ্রাঞ্জ রাইট

পনেরো কিস্তির কবিতার বইয়ের লেখক ফ্রাঞ্জ রাইট। জন্ম ১৯৫৩র মার্চে। আমেরিকার কবি তিনি। ইংরেজী কবিতায় ফ্রাঞ্জ রাইট এবং তাঁর বাবা জেমস রাইট এক অভূতপূর্ব উদাহরণ হয়ে আছেন। কারণ, বাবা আর ছেলে দু'জন‌ই এক‌ই ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার বিজয়ী হয়েছিলেন। কিশোর বয়সে কবিতা লিখতে শুরু করেন ফ্রাঞ্জ। তখন তার বাবা... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৩২২ বার পঠিত     ১০ like!

গল্প: ছবি

লিখেছেন হাতুড়ে লেখক, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:০৫

-আজ খুব ভোর বেলায় কে যেন পাখিবন্দর এলাকার মেইন রোডে একজন আধেক মানুষের জীবন্ত ছবি এঁকেছেন। ছবিটা এতটাই জীবন্ত যে মাথার কাছ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছিল। ছবিটাকে খানিক দূর থেকে দেখলে মনে হবে যেন একজন আস্ত মানুষকে চ্যাপ্টা করে রোডের সাথে লেপ্টে দেওয়া হয়েছে। কাছে গেলে মনে হবে দৃষ্টিভ্রম,... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৪২৮ বার পঠিত     like!

আলহামদুলিল্লাহ্‌ আমি একজন নিরাপদ ব্লগার হলাম

লিখেছেন টিয়া রহমান, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮

আবহাওয়া পরিবর্তনে ঠান্ডা লেগে যাওয়াতে মনটা একটু খারাপ আজকে। কাশির জ্বালায় কাজে ও মন দিতে পারছি না। ভাবলাম একটু ব্লগে ঢু মেরে আসি। এসেই দেখি এই কাহিনী


আল্লাহ্‌! কি যে খুশি লাগতেছে!
আমি তো প্রায় সুস্হবোধ করছি এখন। সবাই দোয়া করবেন আপনাদের সাথে যাতে এগোতে পারি। বাকিটুকু পড়ুন

৮২ টি মন্তব্য      ৫১০ বার পঠিত     like!

চিঠি এসেছে

লিখেছেন হাবিব, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩৮





কতদিন যে হয়না কথা
দেখা কিংবা আলাপে,
ডক্টর কামাল পত্র দিছে
বসতে হবে সংলাপে।

ক্ষমতাটা আসবে হাতে
কিংবা পাবো পদ পদবি,
চাইনা কিছু ফিরিয়ে চাই
জনগনের ভোটের দাবী।

সংলাপে তাই বসতে হবে
তফসিল দেয়ার আগে,
সাত দফা আজ পূরন হবে
তার- মনে শান্তি জাগে। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩০৯ বার পঠিত     like!

ধর্ম + ঘট : ফেবু গ্রাফি

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১











মন্ত্রী মহোদয় যেখা‌নে সভাপতি, সেখানে বিভিন্ন ধরনের ক্যালমা থাকতেই পারে।

অনেক সুন্দর হচ্ছে। চালিয়ে যান মশাই

আর, আন্দোলন না করতে পারলে কিন্তু দাবি মানা হবেনা..। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩১৯ বার পঠিত     like!

আজও কার্তিকের নবান্ন খুঁজি

লিখেছেন নতুন নকিব, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৮



শীতের পরশ
প্রকৃতিতে ঠান্ড হাওয়ায় শীতের পরশ। আশ্বিনী বৃষ্টির পর শীতের আভাস নিয়ে এল হেমন্ত। এল নবান্নের ঋতু। আজ কার্তিকের ১৪ তারিখ। কার্তিক-অগ্রহায়ণ পেরিয়ে পৌষ-মাঘকে শীতকাল ধরা হলেও এই কার্তিকের হেমন্তেই শীত অনুভূত হওয়া শুরু করে। শীত শীত ভাব, শীতলতার আমেজ, সকাল সাঁঝে হালকা কুয়াশার বিচরন শীতের আগমন বার্তা ছড়িয়ে... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ১৩১৩ বার পঠিত     like!

গল্প: আগুনের ফুলকি

লিখেছেন জসীম অসীম, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২০


আলোকচিত্র: জসীম অসীম: 1996

আল্লার গজব পড়বো। গজব পড়বো। এতো বেঈমানী আল্লায় সহ্য করবো না। কোনোদিনই না।’

ফুলকি বেগম। গফুরের বউ। বিকেলের শুরু থেকেই তাঁর এমন বকাঝকা-রান্নাবান্না এবং কান্নাকাটি। তিনটাই একই সঙ্গে করতে থাকে সে।
গফুরের একমাত্র মেয়ে মিতু। অনেক কিছু দিয়েই তাঁকে দূরের এক পরিবারে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৭২ বার পঠিত     like!

মাওঃ আইন উদ্দিন আল আজাদ (রহ) এর গানের কিছু অংশ

লিখেছেন মোঃ খুরশীদ আলম, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৬

দুর্নীতিরঐ আখরায় বসে জাহির করে জ্ঞান
কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান।

ওরা হল দেশের লাগি মহামারির মতো
ফাইলে কলম চালাইয়া করে ওরা নির্যাতন
ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান
ওরা শিক্ষিত শয়তান , ওরা শিক্ষিত শয়তান। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১১১ বার পঠিত     like!

ঠিকুজী

লিখেছেন ফকির ইলিয়াস, ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২০





ঠিকুজী [] ফকির ইলিয়াস
.................................................................
অতঃপর জ্যোতিষি আমার হাত কাছে নিয়া দেখিতে লাগিলেন। এবং কহিলেন, আমার
ভাগ্যে বিদেশভ্রমণ নাই।দেশেই ব্যবসা-বানিজ্যে শুভরত্ন।তার কোষ্ঠীকাহিনি শুনিয়া
আমি তাকাইলাম আকাশের দিকে। মূলধন গ্রহণের যে পদ্ধতি, তা শিখিবার জন্য মাটির
কাছে পাতিলাম হাত। মাটি আমার হাত ফিরাইয়া দিল না।কাছের বৃক্ষ হইতে কয়েকটি
পাতা আমার দুইহাতে পতিত হইল।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য