somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

কয়েকটি গোলমেলে কৌতুক - ১

লিখেছেন হাবিব ইমরান, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫১



১) কপি হাউজে কয়েকজন ভদ্রলোক গল্প করছিলেন। গল্পের বিষয়বস্তু ছিলো - "ভাবী জাতকের উপরে মাতার মানসিক ও পারিপার্শ্বিক অবস্থার প্রভাব।"

একজন একটা আশ্চর্য ঘটনা বললেন। তার শালীর পেটে বাচ্চা আসার পর "শ্যামদেশের যমজ" নামের একটি বই পড়ে খুব চমৎকৃত হয়েছিলেন, এবং কি আশ্চর্য! পরশুদিন তার নিজেরই যমজ ছেলে হয়েছে।... বাকিটুকু পড়ুন

৩৩ টি মন্তব্য      ৬৯২ বার পঠিত     like!

মহাকালের মহানায়ক(কবিতা) -তামিম-মুশির বীরোচিত লড়াইকে কবিতার ফ্রেমে বন্ধী করার আমার অতি ক্ষুদ্র প্রয়াস ।

লিখেছেন রাকু হাসান, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৬

কবিতাটি উৎসর্গ করলাম-তামিম ইকবাল ও মুশফিকুর রহমানকে ।



আমি চোখের সামনে দেখেছি পাঁজর ভাঙ্গতে ,
শুনেছি বিশ্বজয়ী যৌবনা শুকনো পাতার মড়মড় করে উঠা কান্না ,
কখনও বা চঞ্চলা অবিচল যাত্রায় কেঁদে উঠেছে গঙ্গা।
শত্রুর প্রতিরোধ-অবরোধ ধূলিস্যাৎ করেছি ব্যাঘ্র থাবায়,
ও গো! কে তাঁরা উল্লাসে-সোল্লাসে বিশ্ব কাঁপায়।
সে সে তো প্রাণচঞ্চল বাঙালির প্রাণভোমরা,
তোমরাই একদিন... বাকিটুকু পড়ুন

১০১ টি মন্তব্য      ১০১৬ বার পঠিত     ২০ like!

কিসের নেশায়

লিখেছেন টুটুল, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৭

আপন মনে শিশু সেজে খেলছো খেলা বিশ্বমাঝে
সকাল দুপুর বিকেল সাঁঝে এ পৃথিবীর সাগর তটে।
ছবি এঁকে বালির ‌পরে মুছে দিচ্ছো হাতটি নেড়ে
এ খেলাতেই মজে থেকে তোমার সারাবেলা কাটে।
এ খেলাতে পাও তুমি কী? শুধু কি আনন্দ, নাকি
মিছেমিছি যাচ্ছো খেলে অনাদি অনন্ত সময়,
নেইকো বিরাম, নেই অবসাদ, নেইকো বিসম্বাদ,
কিসের নেশায় খেলছো এরূপ, অপার... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১২১ বার পঠিত     like!

প্রেম : একটি চটি গল্প । ১৮+ বা ১৮- সবার জন্য !!

লিখেছেন গেছো দাদা, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২০

ছবি সৌজন্য : গুগল
কলেজ থেকে বেরিয়ে পড়ল রঞ্জনা। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ছাতা আছে। সমস্যা হচ্ছে হাওয়া নিয়ে। উল্টোপাল্টা হাওয়া বইছে। হাঁটতে হাঁটতে এদিক-ওদিক তাকাচ্ছে রঞ্জনা। অন্যদিন কত রিকশা চোখে পড়ে। আজ একটাও নেই। যা দু-একটা দেখা যাচ্ছে। সেগুলো ফাঁকা নেই। বৃষ্টি হলেই এরকম হয়। রিকশা পাওয়া যায় না।... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৮৪৮৩ বার পঠিত     like!

একজন আদর্শ ব্যাচেলরের বিড়ম্বনা

লিখেছেন Nazmul Naz Neel, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৭

ব্যাচেলর বলতে গণমানুষের চোখে ভেসে উঠে এমন কিছু যুবকের চিত্র, যাদের রুম সবসময় অগোছালো থাকে, রাতজেগে সকালে দৈনন্দিন কাজের প্রয়োজনে ঠিকমতো উঠতে পারে না, বাসায় বন্ধু-বান্ধব নিয়ে আড্ডা দেয়, সকালের খাবার দুপুরে আর দুপুরের খাবার রাতে খায়! তাদের জীবনে ব্রেকফাস্ট বলে কোন শব্দ নাই। কেবলমাত্র ডিমভাজি আর আলুবর্তা ছাড়া এরা... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৪৭১ বার পঠিত     like!

অভিজ্ঞতাঃ পথে পাওয়া জ্ঞান -নুরুন নাহার লিলিয়ান

লিখেছেন নুরুন নাহার লিলিয়ান, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১১


ছবিঃগুগল
হঠাৎ করেই আমার মাঝে মাঝে নানা রকম ভাব মাথায় উকি দেয় । এই ধরেন ভাল লাগছে না । মনটা আউলা ঝাউলা । তখন একা একা রেস্তরায় খেতে চলে যাওয়া ,শপিং মলে ঘুরে বেড়ানো অথবা খামাখা রিক্সা নিয়ে এদিক সেদিক যাওয়া । আর রিক্সা ওয়ালার মুড চেহারা ভাল হলে তার জীবন... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৩১২ বার পঠিত     like!

ব্যবসা বাণিজ্যে সাধারণ বাংগালীদের কোন সুযোগই সরকার দিচ্ছে না

লিখেছেন চাঁদগাজী, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৬


News Link

ভারতের মাটির নীচে তেল নেই, তারপরও বাংলাদেশ সরকার জ্বালানী তেলও ভারত থেকে আমদানী করছে, এবং ভবিষ্যতে ওদের উপর নির্ভরশীল থাকার জন্য "পাইপ লাইন" গড়ার প্রকল্প উদ্বোধন করেছে; এই পাইপলাইনের ১২৫ কিলোমিটার হবে বাংলাদেশে, ভারতে মাত্র ৫ কিলোমিটার; ২২ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইন দিয়ে বছরে ১০... বাকিটুকু পড়ুন

৮৮ টি মন্তব্য      ১০১১ বার পঠিত     like!

সময় কল:এক

লিখেছেন শ্মশান ঠাকুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

আধুনিক মানুষ কি
ভালবাসা এবং ঈশ্বরের পূজা রেখে
সময়ের পূজা করছে না ! বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     like!

মানুষের মত মানুষ

লিখেছেন দীপঙ্কর বেরা, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৮

আমার ছেলেকে আমার মেয়েকে
আমি মানুষের মত মানুষ করবই।
কথাটা শুনে ভবা পাগলা বলেছিল
মানুষ করবে মানে কি করবে?
তোমার ছেলে তো মানুষই, মেয়েও তো মানুষ।

আরে বাবা, শুধু হাত পা মুখ চোখ থাকলে হবে
বোধ বুদ্ধি জ্ঞানে সবার সেরা করে গড়ে তুলবো।

একথা শুনে ভবা পাগলা হেসে বলেছিল
সেই তো প্রথা শিক্ষায় শিক্ষিত করবে
স্কুলে... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৬২ বার পঠিত     like!

শখের বন বনসাই. Bonshai as A Hobby

লিখেছেন ফেরদৌস রহমান, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৫
৩ টি মন্তব্য      ১৬৪ বার পঠিত     like!

শুভ জন্মদিন 'দি ফেনোমেনন'

লিখেছেন খসরু ওয়াহিদ, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০২

১-ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে বর্ষসেরা(১৯৯৬) যখন বয়স মাত্র ১৯ বছর কয়েক মাস।যে বয়সে জাতীয় টিমেই চান্স পাওয়া স্বপ্ন।কল্পনাকেও হার মানানো রুপকথা।
২-ইতিহাসের সর্বকনিষ্ঠ ফুটবলার হয়ে বিশ্বকাপের গোল্ডেন বল(১৯৯৮) যখন বয়স মাত্র ২১ বছর যে বয়সে বিশ্বকাপে চান্স পাওয়াটাই দুরূহ ব্যাপার।
৩-ইতিহাসের একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপে গোল্ডেন বল, গোল্ডেন বুট, সিলভার বল, ম্যান... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৪৩৫ বার পঠিত     like!

দলিল (রেফারেন্স ) কোথায় দরকার

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০১

কারো কারো জানা থাকতে পারে চরমনাইয়ের বর্তমান পীর সাহেব রেজাউল করিম সাহেবের দাদা প্রাক্তন পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ ইসহাক এর লিখা একটা কিতাব "ভেদে মারেফাত বা ইয়াদে খোদা" । পীর থাকা জরুরি কিনা এ সম্পর্কে জনগণের মাঝে দ্বিমত আছে অনেকেই জানেন, তাই পীর থাকার উপকারিতার সপক্ষে দলিল হিসাবে তিনি... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩৩২ বার পঠিত     like!

আল-হামীদ

লিখেছেন সনেট কবি, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩



আল-হামীদ পরম প্রশংসিত, নিজ
অনুপম কর্মগুণে, অসীম সত্ত্বায়
সকল শক্তির যোগে। অপার মায়ায়
গড়েছেন সৃষ্টি রাজ্য অনন্য সুন্দর।
ফলের ভিতরে থাকে সে ফলের বীজ
তার থেকে বৃক্ষ-তরু লতায় পাতায়
রোদে প্রশান্তি দেওয়া শীতল ছায়ায়
তাঁকে স্মরে বুদ্ধিমান, কৃতজ্ঞ অন্তর।

যে চোখে রয়েছে পর্দা দেখেনা সে চোখ
বিস্তৃত মহিমা তাঁর। দেহ প্রকৌশল
কি চমৎকার অঙ্গ চর্ম চুল নখ
আলাদা চেহারা হয়ে,... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ২৩১ বার পঠিত     like!

টেক্সাসের একটি অভিজ্ঞতা

লিখেছেন স্বপ্নীল ফিরোজ, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৩


আমাদের সবার প্রিয় নজরুল ভাই আমাকে খুব পছন্দ করেন। গত থ্যাংকস গিভিং এর ডিনার টেবিলে বসে টেলিফোনে অনেক কথা হলো । আমি তো অনেক দিন বিদেশে বিভিন্ন দেশে থাকলাম তাই উন্নত দেশের কিছু অভিজ্ঞতা যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করি সে বিষয়ে বেশ কিছু দিকনির্দেশনা দিলেন ।

এ বিষয়ে আমরা... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৯৮ বার পঠিত     like!

কবিতা- প্রবাস

লিখেছেন স্বপ্নীল ফিরোজ, ১৮ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১১

প্রবাস ৯
...........//স্বপ্নীল ফিরোজ

উঠোনের কোণে ডালিম গাছ।
লাল টকটকে ফুল। ঘন সবুজ পাতার আড়ালে তবুও কেমন আগুন লেগে থাকে। আমি প্রবাসীর ঘুমের স্বপ্ন লিপিবদ্ধ করি। এখানে গুমোট গরম আর ওখান শীতের
কুয়াশায় রক্তাভ ডালিম। বিন্দু বিন্দু ঘাম জমে তার নাকে।

দূরের পর্বত চূড়ায় বরফ জমে আছে।
স্তনের কাছে জড়ো হচ্ছে সব মেঘ। লেকের... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য