somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

যোগফল শূন্য

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৯:১৭

দিন কেটে যায় সন্ধ্যা হলো
রাত কেটে হয় ভোর
কত রাত আমি জেগে জেগে থাকি
হেঁটে যাই বহু দূর।

পথে পথে হাঁটি ছুঁয়ে ছুঁয়ে মাটি
হিসেব মেলে না করি কাটাকাটি
যোগ-বিয়োগে পুরণ-ভাগে
অংক কষে দূরাশা জাগে
কোথায় যেন ভুল থেকে যায়
মনেতে পাই না জোর।

অতঃপর আমি হিসেবের খাতা
মিলিয়ে দেখেছি সবক'টি পাতা
সব কিছু আছে ঠিক ঠাক তবে
ফলাফল... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     ৩ like!

মায়াবতীর জন্য কবিতা

লিখেছেন Biniamin Piash, ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৫৬


কিছুক্ষণের জন্য ভুলে যাই অতীত-ভবিষ্যত
বর্তমানকে ঘিরে আঁকি কিছু খুশি
কি আছে তার মায়াবী চোখদুটিতে?
কেন তারে এত ভালোবাসি?
তার কথায় কি জাঁদু আছে?
স্নিগ্ধতা ছড়িয়ে দেয় মনের মাঝে
সকাল-বিকেল কিংবা রাত
প্রতিটা ক্ষণেই কেন হৃদয়ে বাজে?
সে কি মায়াবতী রূপ ধরে আসা কোন দেবী?
হেয়ালীপনায় কেড়ে নিতে চায় হৃদয়
তীক্ষ্ণ কিন্তু মনকারা হাসি তার
এ কি প্রেমের ডাক নাকি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৬৩৮ বার পঠিত     ১ like!

গল্প: চোর

লিখেছেন মামুনুর রহমান খাঁন, ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:৩৩

চোর

শীতের সকাল। কোলাহল-হইচইয়ে ঘুম ভাঙল। উঠানে বাড়ীর লোকজন কি নিয়ে যেন বলাবলি করছে। চোখ ডলতে ডলতে বাইরে বেরোতেই শিবলু ছুটে এসে খবরটা দিল - ‘জানিস? সাঈদদের বাড়ীতে না চোর ধরেছে। চল দেখবি..’। কথাটা শুনেই আমার গলা শুকিয়ে গেল। বিস্ময়ে নয়, ভয়ে। হ্যাঁ ভয়ে। চোর শব্দটাতেই আমার ভয়। তাহলে খুলেই বলি।... বাকিটুকু পড়ুন

২৩ টি মন্তব্য      ৩৪৮ বার পঠিত     ৩ like!

বাঁচতে হলে জানতে হবে!!!পর্ব-০১ (কনজারভেটিভরা এড়িয়ে যাবেন)

লিখেছেন মো: নিজাম উদ্দিন মন্ডল, ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৭

(আমরা সচেতন প্রতিদিন, আমরা নিরাপদ, ঝুঁকিহীন।)

ডিডাব্লিউ একাডেমি/Deutsche Welle

‘স্ত্রীকে ধর্ষণ’ নিয়ে বিভক্ত ভারত।
শিরোনামটা সকালের। এটা দেখে ঘাবড়ানোর বা লাফানোর কিছু নেই। ব্লগ, নিউজ পেপার, আর লোকমুখে ধর্ষনের কথা ননস্টপ পড়তে পড়তে, আর শুনতে শুনতে আমরা অতিষ্ঠ/বিরক্ত। আমার অবস্থা আরো খারাপ। এমনিতেই কয়দিন থেকে জার্মানির উপর মেজাজ টা গরম। তার... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৫৭০ বার পঠিত     ১ like!

ছোট ছোট কথামালা-৫

লিখেছেন ফকির আবদুল মালেক, ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৬

এক.



অভিযানের খবর পেয়ে সম্প্রতি অপারেশন থিয়েটারে রোগী রেখেই পালিয়ে যান ক্রিসেন্ট হাসপাতালের ভুয়া চিকিৎসকরা —বাংলাদেশ প্রতিদিন।

চিকিৎসা সেবার নামে বেহাল অবস্থা। অভিজাত হাসপাতালগুলো বাণিজ্য নিয়ে ব্যস্ত। সরকারি হাসপাতালে বেহাল দশা। সাধারণ মানুষ জিম্মি। টাকা দিয়েও চিকিৎসা মেলে না। রাজধানী ঢাকাতেই হাসপাতালগুলোতে অভিযোগের পাহাড়। মাঝে মাঝে অভিযানও... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৪৬৭ বার পঠিত     ৫ like!

পাষাণ: একদা কোকিল কাক হতে চেয়েছিলেন।(চলচ্চিত্র সমালোচনা)

লিখেছেন সাকিব শাহরিয়ার, ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:২৩




“দেশা-দ্য লিডার” খ্যাত পরিচালক সৈকত নাসির; প্রথম ছবির জন্য যিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিলেন তার সিনেমার উপর একটা আস্থা ছিল আমার। কিন্তু পাষাণ সিনেমাটি দেখার পর সে আস্থা কিছুটা কমে এসেছে। কারন “দেশা-দ্য লিডার” এর মত চলচ্চিত্র নির্মাণ তৎকালীন সময়ে খুবই সাহসী একটা উদ্যোগ ছিল।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৯৫ বার পঠিত     ১ like!

নিজের মনের খোরাক মেটাতে রবীন্দ্রনাথের সাহিত্য ভান্ডারে কখনো ঢুঁ মারেননি এমন কোনো বাঙালি পাঠক আছে কি?

লিখেছেন আশরাফুল ইসলাম (মাসুম), ৩১ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩

বাংলা সাহিত্যের প্রতি ন্যুনতম আকর্ষণ থাকলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভান্ডারে জীবনে একবার হলেও ঢুঁ মারতেই হবে! রবীন্দ্রনাথের পরিচয় বা জীবনী নিয়ে আলোচনা করতে গেলে বেশিরভাগ লোকই বিরক্ত হবেন কারণ আবালবৃদ্ধবনিতার কাছে বহুল পরিচিত একটি নাম রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুকালে প্রাথমিক বিদ্যালয় থেকেই তার সম্পর্কে বারবার শুনে আসছে সবাই। রবীন্দ্রনাথ ছাড়া বাংলা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     ০ like!

বেগম জিয়ার অসুস্হতা নিয়ে দেয়া পোষ্টটি ড্রাফট করেছিলাম।

লিখেছেন চাঁদগাজী, ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:৪৬



৩ দিন আগে, বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন মির্জা ফখরুল সাহেব; উনাকে দেখা করতে দেয়া হয়নি, কারণ হিসেবে বলা হয়েছে যে, বেগম জিয়া অসুস্হ! মির্জা সাহেব ও রিজভী সাহেবের কাজ কারবার, উনারা কোন কিছু না জেনে, না ভেবে দাবী করে বসলেন যে, বেগম জিয়াকে বিদেশে পাঠাতে হবে।... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৭৯৩ বার পঠিত     ১ like!

হরর ফ্যান্টাসি

লিখেছেন এম্বিগ্রামিষ্ট জুলিয়ান, ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৭:২৩

নখর
- জুলিয়ান

পাগলীটা অল্প কিছুদিন হল শহরটায় এসেছে। একদমই হঠাৎ করে একদিন সকালে জজকোর্টের বারান্দায় শুয়ে থাকতে দেখা যায় তাকে। পরনে শতচ্ছিন্ন ময়লা সালোয়ারকামিজ তার ভরাট দেহকে সম্পুর্ন আড়াল দিতে পারছিল না। ষোল সতের বছর বয়স হবে মেয়েটার, চেহারাও বেশ সুন্দর। এরকম একটা মেয়ে এই অবস্থায় কোর্টের বারান্দায় শুয়ে থাকবে এটা... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২৬৬ বার পঠিত     ৩ like!

পুরোনো সেই দিনের কথা (দশম বারো)

লিখেছেন বনসাই, ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩৬
২৮ টি মন্তব্য      ৫১৭ বার পঠিত     ৬ like!

বাবার রচিত কবিতা

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:১৩

ফেরাউনের ধ্বংসলীলা
এম. আব্দুল কাদের ভূঁইয়া

আল্লাহর নবী হযরত মুসা আ.
আপন লোকজন নিয়ে
অতি সন্তর্পণে, সংগোপনে
চলে গেলেন মিশর হতে;
তা জেনে মিশরের বাদশাহ
অতি কুখ্যাত জালেম ফেরাউন
আপন বাহিনী নিয়ে সবেগে
করিল ধাওয়া
করিতে ধ্বংস
মুছা ও তাঁর লোকজনকে।

মুছা নবী তাঁর সকল সঙ্গীসহ
হলেন হাজির নীল নদের তীরে
ভাবলেন কেমনে হবেন পার!

আল্লাহর হুকুমে হাতের আশা
নিক্ষেপ করেন নদে, হলো রাস্তা
সদলবলে হলেন... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     ১ like!

শুধুই ভা‌লোবা‌সি তোমা‌কে

লিখেছেন ANIKAT KAMAL, ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪



ক‌বিতা~ভা‌লোবাসা
ক‌বি~ উর্বশী ফুল


তোমা‌রে বা‌সি যে ভা‌লো কোন অ‌ধিকা‌রে
‌ কেমন ক‌রে তা প্রকাশ করব ও‌গো প্রিয়ে।

নেই অা‌ভিজাত্য, নেই কোন অর্থ‌বিত্ত,
অা‌ছে শুধু ভাংগা বুক, অার দু'‌চো‌খে অশ্রু,
‌ নেই বংশ মর্যদা, নেই রাজ প্রাসাদ,
অা‌ছে শুধু দুর্ভাগ্য জীব‌নের করুণ ই‌তিহাস,
তবুও যে তোমায় বা‌সি ভা‌লো ও‌গো প্রিয়া।

‌... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩২৫ বার পঠিত     ০ like!

ভাবনাক্রান্ত

লিখেছেন সকাল রয়, ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩২




কী হতো একসাথে ঘর বাঁধলে?
বাড়ত যন্ত্রণার উত্তাপ!
আমার অভাব তোমার স্বভাবে আঘাত করতো, তুমি সইতে পারতে না
কথার কাটাকাটি হতো।
'আবেগ' সকালের রোদ্দুরের মতো উড়ে যেত
তুমি ক্ষ্যাপা চোখে আমাকে পুড়িয়ে দিতে চাইতে।

কী হতো একসাথে জীবনের নতুন অধ্যায় শুরু করলে?
দুটো দিন ঠোঁট চেপে অক্ষমতা সইতে,
তৃতীয় দিনে মুখের উঠোনে মন খারাপের জল ঢেলে নিজের ভাগ্যকে... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৩৮ বার পঠিত     ৪ like!

ভালোবাসার ঘনত্ব পরিমাপক যন্ত্র

লিখেছেন বাগান বিলাস, ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯





আর্কিমিডিসের সূত্র ব্যবহার করে আমি ভালোবাসার ঘনত্ব
পরিমাপক যন্ত্র আবিষ্কার করে ফেলেছি।
যারা ভালোবাসার গাঢ়ত্ব নিয়ে সন্দিহান তারা অনায়াসে
এটা ব্যবহার করতে পারেন।

আমার এ যন্ত্রের এক নদী জলে
ভালোবাসার দাবিদারদের হাত পা বেঁধে ফেলে দেয়া হয়।
ভাসলে পাস
না-ভাসলে আজীবন পরবাস।

[কাব্যগ্রন্থ: তিতির শালিকের অরণ্যবিহার
ছবি কৃতজ্ঞতা: গুগল] বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     ০ like!

আমার লেখা প্রথম ছোটোগল্প : কবিতার জন্য

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ৩১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫২

১.

নাহিদ আজ একটা কবিতা লিখে ফেলেছে। তার আনন্দ ধরে না। সে অনেক বড়ো কিছু একটা করে ফেলেছে। সৃষ্টির আনন্দের কোনো তুলনা হয় না।
নাহিদ এবার জয়পাড়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে বিজ্ঞান নিয়ে পড়ছে। যারা বিজ্ঞান নিয়ে পড়ে তাদের জীবনের লক্ষ্য থাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হবার। নাহিদের জীবনের লক্ষ্য সে কবি... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৮০০ বার পঠিত     ২ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য