বৃষ্টি নামল বলে

যা তো মা, অহনা-
শুকনো কাপড়গুলো নিয়ে আয় তাড়াতাড়ি
মাটির চুলাটা ঢেকে দে
জানালার কপাটগুলো বন্ধ কর
বৃষ্টি নামল বলে।
মৃদুল, তুই যাসনে-
ঐ পূব পাড়ার মাঠে ব্যাট-বল নিয়ে
উঠানের লাকড়িগুলো জড়ো করে
রান্না ঘরে রেখে দে
খোকাকে বের হতে দিসনা ঘর থেকে
বৃষ্টি নামল বলে।
অহনা, তোর বাবাকে বল-
বই পড়া বাদ দিয়ে
পুকুরটা যেন দেখে আসে
কেউ আবার মাছ চুরি করছে... বাকিটুকু পড়ুন











