তোমার মত বৃষ্টি কিংবা বৃষ্টির মত তুমি
কাটখোট্টা অফিসের টেবিল থেকে
অনিমেষ চেয়ে থাকা বৃষ্টি তুমি।
কর্ম ব্যাস্ত দিনের খিটিমিটি
যখন আলগোছে গড়ায় সন্ধ্যায়,
ঠিক তখনি চমকে উঠি
পরিশ্রান্ত কপালের কালো টিপে
তোমায় অপ্সরী ভেবে ভ্রম হয়।
বছরের নিয়ম মেনে ঝড়ে বরষা।
পাথুড়ে এই শহরে , সে যে বড্ড অনাহূত।
জমে থাকা, স্যাঁতস্যাঁতে, পূতিগন্ধময়।
আমি তবু মুগ্ধ হয়ে দেখি
বর্ষাতি আগলে, জল থেকে পা বাঁচিয়ে
একটু খানি... বাকিটুকু পড়ুন








