somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

আমি ভালো নেই

লিখেছেন ইস টু ফিড, ০৯ ই আগস্ট, ২০১৭ রাত ১:০৬


আমি ভালো নেই
তোমাকে ছাড়া, তোমার স্পর্ষ ছাড়া
তোমার চোখের চাহনির সেই মায়া ছাড়া
অন্ধকারে তোমার ছায়া ছাড়া
ভালো নেই আমি।

আমি ভালো নেই
তোমার হাসির সেই শব্দ ছাড়া
তোমার চুলের ঘন কালো মেঘ ছাড়া
তোমার নখের ওই আঁছড় ছাড়া
ভালো নেই আমি।

আমি ভালো নেই
সর্বোপরি তোমাকে ছাড়া
তোমার অনুভূতি ছাড়া
তোমার ঠোঁটের কাঁপুনি ছাড়া
ভালো নেই আমি।

তুমি কি ভালো আছো?? বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৮৩ বার পঠিত     ০ like!

তেলাক্ত দেশের প্রতিবাদ দুর্ভিক্ষগ্রস্ত

লিখেছেন আমি_শাওন, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪১


এখন কবিতাগুলো তৈলাক্ত
প্রতিবাদগুলো দূর্ভিক্ষগ্রস্ত
কবি নয়, দলদাসের গন্ধে বমি আসে
প্রেমগুলো মাংসাশী, ক্ষরণের উপকরণ মাত্র
অভ্যাসের ভৃত্য
পসারের প্রতিযোগিতায় কালির অপচয়
কবির বাড়ির সামনে অনশনে সময়
অপেক্ষা ক্রান্তিকালের,
সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক হাতিয়ারগুলোতেঁ মরচে পরেছে
গর্বিত পথের যাত্রী আজ রক্তাক্ত পথ বেয়ে
তৈলাক্ত পথে সাওয়ার হয়েছে উল্টো বাংলাদেশে।

৮ আগস্ট, ২০১৬ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫৫ বার পঠিত     ০ like!

"পরিবর্তন"

লিখেছেন রিজভী, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১১:১৯



দেশে এখন রাইড শেয়ারিং বাহনগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে আছে "উবার" ও "পাঠাও"। "উবার" হলো কার শেয়ারিং রাইড আর "পাঠাও" হলো মোটরবাইক শেয়ারিং রাইড ।

যাই হোক, গত পরশু রাতে বেইলি রোড থেকে উবারে বাসায় ফেরার পথে চালক হিসেবে যাকে পেলাম সে American International University-Bangladesh (AIUB)-তে বিবিএ-তে ৬ষ্ঠ সেমিস্টারে অধ্যয়ন করে।... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩৮৮ বার পঠিত     ৩ like!

নিশ্বাস ফেলোনা এই শহরে

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৭


নিজেকে আড়াল করে রাখি ঘর থেকে বের হলেই
চোখে তীব্র কালো সানগ্লাসে চোখ লুকাই চোখ থেকে,
আর মুখ ঢেকে রেখেছি স্টাইল করা দাড়িতে
তোমার সাথে হঠাৎ দেখা হলে তুমি যেন আমাকে চিনতে না পারো
আমি একটা সুখের জন্য অনেকদিন যাবত বন্দী আছি নিজেরই মাঝে,
তোমাকে ভুলে থাকার সুখটা আমার জন্য এখন অনেক বড়।

মনোলীনা,
তুমি যে ভাবে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ০ like!

ঢাকা শহরেও অনেকগুলো বাবু ভাইয়ের দরকার।

লিখেছেন সৈয়দ সাইফুল আলম শোভন, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৩৬


এ শহরে এক সময় বাবু ভাই ছিলেন আমাদের। কতটা যন্ত্রণা তাকে দিয়েছি তার কোন হিসাব নেই। তারা স্বামী-স্ত্রী দুজনেই যন্ত্রণায় অস্থির তারপরও অভিযোগ নেই। রাজাবাজার তার বাসার দারোয়ান থেকে পাশের বাড়ির প্রতিটা মানুষই অবাক হত। এই লোক এত যন্ত্রণা সহ্য করে কি করে? বাবু ভাই বর্তমান এই পৃথিবী নামক... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৩২ বার পঠিত     ২ like!

তমাকে ভালবাসি ও সরি তোমাকে ভালবাসি....!

লিখেছেন আবদুর রব শরীফ, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ১০:২৪

তোমার নাম তামান্না হলো কেনো?
- কেনো! কি সমস্যা তাতে!!!
.
তোমার নাম মনে হয়ে তামান্না না হয়ে রূপান্না হলে ভালো হতো!
- কেনো?
.
রূপান্না না হয়ে সোনান্না হলে অারো বেশী ভালো হতো!
- কেন কেন?
.
সোনান্না না হয়ে হীরান্না হলে কি এমন ক্ষতি হতো?
- দেখো ভাই আমি হীরা রূপা সোনার মতো এতো দামী নই যে আমার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০৪ বার পঠিত     ১ like!

গাঁয়ের মাটির ঘর

লিখেছেন লক্ষণ ভান্ডারী, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৯:১০



গাঁয়ের মাটির ঘর
লক্ষ্মণ ভাণ্ডারী

গাঁয়ের ছোট মাটির ঘর,
গাঁয়ের কেউ নয়কো পর।
তারা মোদের আপনজন,
কাজে লাগায় সবাই মন।

গাঁয়ের চাষীরা চাষ করে,
সন্ধ্যাবেলায় ফেরে ঘরে।
তাঁতি বোনে গামছা শাড়ি,
কুমোর গড়ে মাটির হাঁড়ি।

অজয় নদীর... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৪৪ বার পঠিত     ১ like!

টাঙ্গাইলের তাঁতি গ্রাম পাথরাইল – একটু ছবি আর অল্প কথা

লিখেছেন শোভন শামস, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৫৫

টাঙ্গাইল থেকে গাড়িতে গেলে ত্রিশ থেকে চল্লিশ মিনিটের পথ। রাস্তার অবস্থা মোটামুটি। এখানে পাওয়া যাবে টাঙ্গাইলের সুতি শাড়ি। এখন এর পাশাপাশি কাতান, হাফসিল্ক এবং জামদানিও মিলতে পারে। চলার পথে রাস্তার দুধারে ফাঁকা ধানের জমি। বর্ষায় এখানে বেশ পানি জমে। বৃষ্টিতে ভেজা সবুজ প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে যাবেন এই গ্রামে।
একটু... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১০২৮ বার পঠিত     ২ like!

গল্পঃ স্পর্শের অধিকার

লিখেছেন সালমান মাহফুজ, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:৪২

সোনাপুর চৌরাস্তার বাসস্ট্যান্ডে রেশমাকে আজ আবার দেখলাম । হ্যাঁ, রেশমাই । চিনতে আমার কষ্ট হয় না, যদিও রেশমার অবয়ব আজ অনেকটাই পাল্টে গেছে । হাইট আগের মত থাকলেও বেশ মোটা হয়ে গেছে রেশমা ! কমতো না— আড়াই বছর ! হ্যাঁ, ঠিক এইখানটাতেই আড়াই বছর আগে আমরা একে অপরকে শেষবারের মতো... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৮১ বার পঠিত     ১ like!

স্বপ্নের তাবির

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৬

আজ আর কবিতাও লিখতে ইচ্ছে করছে না, গদ্যও না। লিখছি স্বপ্ন নিয়ে। আমরা আমাদের একজীবনে কত যে স্বপ্ন দেখি তার কোন ইয়ত্তা নেই। কত আযব আযব স্বপ্ন, ভংঙ্কর স্বপ্ন, সুন্দর স্বপ্ন, লজ্জাজনক স্বপ্ন, অদ্ভুত স্বপ্ন যে দেখি তার আর শেষ নেই। আবার কখনো কখনো এমন স্বপ্নও দেখি যেটির কথা কাউকে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৩৬ বার পঠিত     ১ like!

ভূত-পেত্নি বা জ্বিন-পরীতে বিশ্বাস করেন কে কে?

লিখেছেন খলিলুর রহমান ফয়সাল, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২৪

মূল আলোচনায় যাওয়ার আগে দয়াকরে নিচের কয়েকটি ঘটনা পড়ুন



• কুদ্দুস মিয়ার স্ত্রী হালিমা প্রেগনেন্ট। পেটে সন্তান আসার পর থেকেই হালিমার কেমন কেমন জানি লাগে। ঘুমালেই মনে হয় কাক পক্ষী তার পেট ঠোকরে দিতে আসছে। ভয়ে সে ঘুমায় না। বিয়ের পর কুদ্দুস ছাড়া শ্বশুর বাড়িতে কেউ তার সাথে ভাল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৭৬৩ বার পঠিত     ২ like!

শেখ হাসিনা নিজকে পরীক্ষা করে দেখতে পারেন

লিখেছেন চাঁদগাজী, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২১



বেশীর ভাগ মানুষই ধরে নিয়েছেন যে, আগামী ভোটে শেখ হাসিনা (মানে উনার দল) জয়ী হবেন, যদিও পরিস্কার নয় যে, উনি কি রাজনৈতিক অবদানের জন্য জয়ী হবেন, নাকি কৌশলে জয়ী হবেন! সরকার-প্রধান ও দলের সভাপতি হিসেবে উনার জনপ্রিয়তা বেড়েছে; একই সময়ে উনার দলের প্রতিটি নেতার জনপ্রিয়তা কমেছে; উনার দলের যে... বাকিটুকু পড়ুন

৮৩ টি মন্তব্য      ১০৩৪ বার পঠিত     ৩ like!

তোমাকে ভেবে লেখা..

লিখেছেন একলা ফড়িং, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

আমার অসংখ্য প্রেমিক! ছিল, আছে, থাকবে! একেকজন একেকরকম। সবাই সবার থেকে একেবারেই আলাদা। কেউ শান্ত, কেউ অশান্ত। কেউ মুখচোরা, কেউ সম্পূর্ণ বিপরীত। কেউ বড্ড সিগারেটখোর। কেউ খুব নীতিবান। আছে ভীষণ ব্যস্ত প্রেমিক। আছে বদলে যাওয়া প্রেমিক। কারো আবার অগুণতি প্রাক্তন এবং বর্তমান প্রেমিকা! কেউ আমার জন্য পাগল, আবার কেউ... বাকিটুকু পড়ুন

৪৭ টি মন্তব্য      ৭৮৩৫ বার পঠিত     ৭ like!

বাস্টার কিটন: নির্বাক চলচ্চিত্রের এক অনন্য কিংবদন্তি!

লিখেছেন হাবিব রহমানন, ০৮ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৬

“A comedian does funny things. A good comedian does things funny”- Buster Keaton



নির্বাক চলচ্চিত্রের যুগের (১৮৯০-১৯২৭) সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা চার্লি চ্যাপলিন। সাইলেন্ট কমেডি ফিল্মের ইতিহাসে তিনি ছিলেন অনবদ্য। কিন্তু চার্লি চ্যাপলিনের পাশাপাশি আরেক কিংবদন্তী অভিনেতা-পরিচালক ছিলেন। যিনি সাইলেন্ট ফিল্ম, ফিজিক্যাল কমেডি ও দুর্ধর্ষী স্টান্টের জগতে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৫৭৭ বার পঠিত     ৩ like!

hello

লিখেছেন ইফতেখা৯৩, ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৩

hi everyone how are you..? বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য