somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"ধর্ম যার যার, উৎসব সবার", আসলেই কি তাই?

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"ধর্ম যার যার, উৎসব সবার" এই প্রবাদটি পুজা এলেই সামাজিক মাধ্যমে চলে আসে। অনেক মুসলিম ভাইকে দেখি ছবিটি শেয়ার করতে। ছবিটি নিয়ে বিতর্কে যাবার আগে কিছু কথা বলে নেই।

আপনারা সবাই বাংলাদেশের ইতিহাস জানেন, আমরা আদি ভারতীয় উপমহাদেশের অংশ ছিলাম। মানতে কোন দ্বিধা নেই, আমাদের আদি পূর্বপুরুষের সবাই হিন্দু ছিল, পূজা করত। ধারণা করা হয় হযরত শাহজালালসহ কিছু মানুষের হাত ধরে এই মহাদেশে ইসলামের প্রবেশ ঘটেছে। যাই হোক আমরা মুসলিম, আল-কুরআন এ আমাদের কি করা উচিৎ আর কি উচিৎ হয় তা সুস্পষ্টভাবে বলা আছে। যদিও দেশের সকল মুসলিমের ১০% মুসলিমও বুঝে আল-কুরআন পড়ে কিনা সন্দেহ আছে। আর যারা পড়ে, তাদের মাঝেও কতো বিতর্ক আছে তা বলে শেষ করা যাবে না।

ছোট থেকে দেখে আসছি, পূজায় মুসলিমের আনাগোনা। আমিও ছোটকালে অনেকবার পুজোয় গিয়েছি, খেলনা কিনেছি। শেষবার গিয়েছিলাম ক্লাস নাইনে। এরপর বিবেক তাড়নায় যাইনি, তবে কেউ গেলে তাকে আজও গালি দেইনি। মানুষ হিসাবে আপনার নিজস্ব ভাবনা থাকতেই পারে, আপনি যেতেই পারেন কিন্তু মুসলিম হিসাবে নয়। একজন মুসলিম হিসাবে কখনোই পূজায় যাবার কথা বা সেই উৎসবে যোগ দেবার কথা আপনি বলতে পারেন না। (আল-কুরআন এ কোথাও যাবার কথা থাকলে দেখাতে পারেন, সুরার নাম ও আয়াতসহ)।
এটা ঠিক সমাজ বদলেছে, মানুষের দৃষ্টিকোন বদলেছে কিন্তু আল-কোরআন কোন অংশেই বদলায়নি আর কখনো বদলাবেও না।

অনেক কিছুর উদাহারণ দেখাতে পারেন, কিন্তু আসলে মূল কথা আমরা ইসলামের কতোটুকু মানি? মানবেন না ভালো কথা কিন্তু নিজেকে মুসলমানের উদাহারণ হিসাবে কখনো উপস্থাপন করবেন না। আমাদের দেশ একটি, সেই হিসাবে অন্যান্ন ধর্মাবলীর সাথে কথা বলা বা একই সমাজে বাস করি, ইসলামে এই নিয়ে কোন বাধা নেই। আমরা একই সাথে পড়ব, কাজ করব কোন বাঁধা নেই কিন্তু একই সাথে দুই ধর্ম পালন বা মানা এটা ঠিক নয়। মনে রাখবেন শাহরুক খান আপনার ভেবারিট শিল্পি হতে পারে কিন্তু আইডল নয়।

এরপরও যারা "ধর্ম যার যার, উৎসব সবার" মনে করেন তাদের প্রতি অনুরোধ রইল, আপনার হিন্দু বন্ধুটিকে নিচের কাজগুলো করে দেখাতে বলেন।
►আমাদের কুরবানি/গরুর মাংস খেতে বলুন।
►ঈদের নামাযে আসতে বলুন।
►সবে বরাত, সবে কদর রাতে মসজিদে আসতে বলুন।(এই রাত দুটি এখন উৎসবের পর্যায়ে চলে গেছে, যদিও সেটা ইসলামে মানা রয়েছে)

এখন বলবেন এসব তাদের জন্য হারাম, তারা করবে কেন?
আরে গাধাঁ, ইসলামে কোথাও কি প্রতিমা পূজাঁ, আল্লাহ ব্যাতীত কাউকে উৎসর্গ করা খাবার হালাল বলা আছে? তো আপনি কি কারণে সেখানে?
ইসলাম মানবেন না ভালো কথা, দেশের ১৬কোটি মানুষ ইসলাম ত্যাগ করলেও সমস্যা নেই। কিন্তু ইসলামের নামে নিজের ভাবনা চালিয়ে দেয়া ঠিক না। আসুন, নিজের ধর্ম পালন করি, অন্যের ধর্মে নাক গলানো বাদ দেই।

***
আর যারা, 'ইসলাম ফেল, ইসলাম গেল' গুপ্ত হত্যা করছেন তাদের বলি আগে নিজে ইসলামের রীতি মানুন, পরে না হয় কে কি করছে সেটা দেখা যাবে। ইসলাম কোন কালেই এমন হত্যা সমর্থন করে নি আর করবেও না, যদিও আপনার বড় হুজুর বলে থাকে। কারণ আল-কুরআন তার লেখা কিতাব নয় বা তিনি মুহাম্মদও নন যে নতুন করে কোন বাণী নাযিল করে ফেলেছেন।
তাই অনুরোধ থাকল, নিজে যা করবেন তা ইসলামে আছে বলে চালিয়ে দিবেন না।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:১৫
২৮টি মন্তব্য ৩০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×