somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধী দল আন্দোলন বন্ধ করুন:

১৮ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যা পরিস্থিতি তা নিয়ে রামায়ন মহাভারত বা নিদেনপক্ষে একটি মহাকাব্য লিখে ফেলেও কিছু বাকী থেকে যাবে । অতীতের মিথ্যাচার বা সুখ শান্তির গল্প, এবস্ট্রাক্ট দেশপ্রেম স্বাধীনতা সার্বভৌমত্বের একঘেয়ে বিষাদ ঘ্যানঘ্যানে তত্ত্বকথায় মানুষের পেট ভরেনা । ক্ষমতায় টিকে থেকে মধুপের লালসা মেটাতে মানুষ হত্যা করতে যারা বিন্দুমাত্র দ্বিধা করেনা তাদের বিরুদ্ধে প্রতিরোধের বিকল্প কিছু নেই । এই ভাবে দেশের জনগণকে হত্যা করতে করতে ৫ জানুয়ারী পর্যন্ত টিকে থাকাইতো লক্ষ্য ? তারপর শুরু হবে নিধনযজ্ঞের দ্বিতীয় পর্ব । এটা আমার দেশ নয় , পুকুরে লাশ , ডোবা নালা খেতেখামারে ,রাস্তায় চাটাইয়ে আমার ভাইয়ের মৃতদেহ রেখে আমি চুপচাপ সুশীল সেজে আপনাদের অপকর্মের বৈধতা দিতে পারিনা । হত্যা , গুম , দেখামাত্র গুলি , বাড়ী বাড়ী ঢুকে বন্দুক ঠেকিয়ে গুলি করে ছাদ থেকে ফেলে দেয়া বুলডোজার দিয়ে বাড়ীঘর গুড়িয়ে দেয়া কোন বিবেকের কাজরে । আমার ঘামের দামে অর্জিত পয়সায় যার অন্ন সংস্থান হয় সেই আমার প্রাণ সংহার করবে । পৃথিবীর কোন বিচারে এটা সমর্থন করবেনা , সেটাও আমাদের বিবেচ্য নয় । এখন একটাই কথা প্রতিরোধ করতে হবে । হ্যাঁ আমি সজ্ঞানে সব কিছু নিজ দায়িত্বে বলছি ।
আপনাদের অন্যায়ের লুটপাটের অপরাধের দলীয়করনের চুরীর ডাকাতির প্রতিবাদ করলেই সেই একঘেয়ে ঘ্যানঘ্যানে যুদ্ধপরাধীর বিচার বানচালের চেষ্টা বলে বলে এপর্যন্ত এসেছেন । আপনাদের নিজেদের সততা নিষ্ঠা দেশাত্মবোধ আমাদের জানা আছে । এসব শব্দেরা কুণ্ঠিত হয় লজ্জিত হয় আপনাদের মুখনিঃসৃত হলে , লজ্জা কুণ্ঠা আপনাদের কখনই হবেনা । যারা ক্ষমতায় যাবার স্বার্থে একটি রাজনৈতিক দলের সাথে একত্রে মাঠে কাজ করেন , সেই দলের নেতাদের মন্ত্রীর পদে ভূষিত করেন সেই দলটিই আবার সময়ের পরিক্রমায় যখন আপনাদের নিষিদ্ধের তালিকায় ওঠে তখন প্রশ্ন ওঠে আপনারা কেন নিষিদ্ধের তালিকায় নেই ? আর বিচার !! হা হা বিচারের নামে যত গুলো প্রহসন করেছেন তাঁর একটি করলেই বিচার পালিয়ে যায় , আবার ন্যায় !! এরা বৈধতা পেয়েছে আপনাদের কারনে , জনগন বৈধতা দেয়নি । আর কে বৈধ কি অবৈধ তা আমাদের ঠিক করতে দিন । সে সাহস কতটুকু অবশিষ্ট আছে জানা যায় যখন গোটা একটা সরকার গঠন হয়ে যায় জনগণকে পাশ কাটিয়ে , হাস্যকর ভাবে একটি ভোটও না দিয়ে । এটা এই আধুনিক সভ্য দুনিয়ায় সবচেয়ে হাস্যকর প্রতারনার ইতিহাস হয়ে থাকবে ।
আর নির্বীর্য বিরোধী দল বেতনের টাকা সংসদ থেকে না উঠালে চলেনা , কেন এখনও সংসদে বহাল থেকে তাদের অপকর্মের দায় নিচ্ছেন । আপনাদের উচিৎ এই মুহূর্তে পদত্যাগ করে আন্দোলন প্রত্যাহার করা । সরকারের সব পদক্ষেপ মেনে নেয়া এবং জনগনের কাছাকাছি থাকা । দেশের সম্পদ ও প্রানের রক্ষাকর্তাদেরই কোন ভ্রুক্ষেপ নেই তখন এই সম্পদ আর প্রাণ রক্ষা করা আপনাদেরই কর্তব্য হয়ে দাঁড়ায় । জনগণকে ট্রাস্ট করুন , রাজনীতি কার জন্যে করেন ? আর এই মেনে নেয়ার কারন হবে শুধুমাত্র মানুষহত্যা বন্ধ করা ।যে উন্মাদনায় সরকার ভুগছে সে একই উন্মাদনায় যদি আপনাদেরও পেয়ে বসে দেশ জলেপুড়ে ছাই হয়ে যাবে । তারপরও যদি সরকার এই অকারন মানুষ হত্যা অব্যাহত রাখে তার জবাব জনগন নিজ হাতে দেবে । কেননা রক্তের ঋণ রক্ত ছাড়া শোধ হয়না । আপনাদের অযথা শক্তি ক্ষয় হচ্ছে , বলছিনা যে আপনারা হেরে যাবেন । কিন্তু আপনারা যতক্ষনে জিতবেন ততক্ষনে দেশ হেরে যাবে ।
তালিকা করুন পুলিশ বিজিবি র‍্যাব আমলা ব্যবসায়ীদের মধ্যে অতি উৎসাহী যারা তাদের , ক্ষতিগ্রস্তদের কাছে যান । এই বদ্ধ উন্মাদকে থামাতে হবে ভিন্ন কৌশলে , চিরতরে । সারেন্ডার টু উইন – বলে একটা স্ট্রেটেজি আছে , এই থেমে যাওয়া সাময়িক জয় অবশ্যম্ভাবী । সারা বিশ্বকে চ্যালেঞ্জ স্বয়ং হিটলারও করেনি , আর আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘ , ই ইউ , ইউ কে, ইউ এস এ কাউকে তোয়াক্কা করছেনা , কেবল মাত্র উন্মাদের পক্ষেই এমনটা করা সম্ভব । সরকার এদের সাথে বিন্দুমাত্র সৌজন্য দেখায়নি , বিরোধীদলের মত আচরন করেছে । বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করে ই ইউ তাঁর জবাব কি হতে পারে হালকা করে জানিয়ে দিয়েছে । বিরোধী দলের কিচ্ছু করতে হবেনা জনগনের কাছে থাকুন আর আন্তর্জাতিক কানেকশান টা ঠিক রাখুন । সরকারের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে , তাদের ক্রমবর্ধমান হিংস্রতা তাই বলে । শুধু এই কটা দিন নিজেকে অক্ষত রাখুন । দেশ আপনাদের কথা ভুলবেনা , এই বিজয়ের মাসটাকে সম্মানিত করুন ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×