somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিটিভি,র ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে স্মৃতির জাবর কাটা

২৬ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সময়ে একমাত্র টিভি চ্যানেল ছিল বিটিভি,
আমরা উন্নয়নের জোয়ারে ভাসতাম,
শান্ত শিষ্ট নিরুপদ্রব দেশের খবর তোতা পাখীর মুখে শুনতাম।

দ্য এ টিম , ম্যাকগাইভার, ছায়াছন্দ, পূর্ণদৈর্ঘ বাংলাছবি দেখতাম,
মুভি অফ দ্য উইক দেখতাম,
বিকাল ৫ টা থেকে রাত ১২ টা পর্যন্ত টিভি চালু থাকত ।

বাবা-চাচারা রাজনৈতিক খবর শুনতেন বিবিসি ভয়েস অফ অ্যামেরিকায়।

বিশ্বকাপ ফুটবল ক্রিকেট আজানের ও খবরের বিরতির ফাঁকে ফাঁকে দেখতাম।
আমরা সাদাকালো টিভি দেখতাম।

সার্ক শীর্ষ সম্মেলন আসলে হিন্দী, উর্দু ছবি দেখতাম।

ফেরদৌসী রহমানের গান শেখানোর অনুষ্ঠান "এসো গান শিখি" দেখতাম,
আর দুই হাত সামনে রাইখা জায়গায় দাঁড়াইয়া শরীরটারে ডাইনে বামে
ঘুরাইয়া অত্যন্ত মার্জিতভাবে প্রদর্শিত শিশুদের নাচ দেখতাম।

ফিতা ওয়ালা গানের ও সিনেমার ক্যাসেট ছিল,
ভি সি আর এ সিনেমার ক্যাসেট লাগাইলে টিভির পর্দায় চিকন মোটা দাগ পড়ত
মাঝেমধ্যে পর্দায় বিনা বাতাসে ঢেউ উঠত।

ফিতা ওয়ালা ক্যাসেটে গান শোনার সময় প্রায় সময় ফিতা স্টিলের
পিনের সাথেপ্যাচাইয়া যাইত।
আজম খান, ফেরদৌস ওয়াহিদ,সোলস, মাইকেল জ্যাকসন,মডার্ন টকিং শুনতাম,
এইসব ক্যাসেটে যদি হিব্রু ভাষায় মেহেদী হাসানের গজল বাইজা উঠত
তখন বুঝতাম ক্যাসেটের ফিতা উল্টাইয়া গেছে।

তবে আমাদের সময় আবুল মাল নামের কোন বুইড়া মাতাল ছিলনা,
কেউ চুরিডাকাতি করলে তার পক্ষে সাফাই গাইতনা,
আর গাইলেও পত্রিকা ওয়ালাদের কাছে বানাইয়া বানাইয়া জনগণ সম্পর্কে আপত্তিকর কথা কইতনা।
আর যদি এরকম অসভ্যতা বর্বরতা করত , আমরা কিন্তু তোমাদের মত তার
সামনে গিয়া - "আপনার প্রতিক্রিয়া কি? "বইলা মুখের সামনে বুমার ধরতামনা।
বরং আমরা সেই বুমারটারে মুখের ভিতর ঠাইসসা ধইরা ঢুকাইয়া দিতাম।
তারপর সোজা মীরপুর চিড়িয়া খানায়।
দূর বোকা দাঁত আসবে কোত্থেকে ?
তার দন্তহীন মুখের কথাই বলতেছি,
কষ্ট বলতে জাঙ্গিয়াসহ প্যান্টখানা খুলতে হইত আরকি। —
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×