somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাপমোচনঃ এটি কোন রূপকথা নয়

৩০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক কুখ্যাত চোর মৃত্যুশয্যায় দুই পুত্রকে ডেকে বলল- “ বাবারা অভাবে স্বভাব নষ্ট হয়, তাই গরীব বাবা-মা,র ঘরে জন্ম নিয়া চুরি করে সংসার চালাইছি , ছেলেদের এই বিদ্যা শিখাই নাই । অভিশাপ বদনাম যাই কামাইছি সন্তানদের আগলাইয়া রাখছি । মরার সময় একটা অনুরোধ , লেখাপড়া শিখছ , সামর্থ আছে, দান খয়রাত করবা, ভাল মানুষ হইয়া চলাচল করবা যেন এই অভাগা বাপের বদনাম ঘুইচা যায়।“ তার দুই পুত্র ওয়াদা করল, আইজ থেইকা জীবনের উদ্দেশ্য একটাই, বাপের বদনাম ঘুচানো । এই কথা শুনে চোরপিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করল ।
এলাকার লোকেরা স্বস্তির নিঃশ্বাস ফেলল ।না চোরের উপদ্রব কমল ঠিক কিন্তু নতুন করে ডাকাতি , খুন , লুটপাট শুরু হয়ে গেল । কে বা কারা এসব করছে ধরা যাচ্ছেনা । নানা প্রকারে চেষ্টা করে ব্যর্থ হতে হতে অবশেষে ডাকাত ধরা পড়ল পুলিশের হাতে । এলাকাবাসী একনজর দেখবে বলে থানায় ভিড় করল । ডাকাত দেখে তো বিশ্বাসই করতে পারছেনা যে চোরের ছেলে দুইটাই ডাকাতি করছিল । বলাবলি করতে লাগল যে তোদের বাপ-ই তো ভাল ছিল , তোরাতো অভাবগ্রস্ত না , লেখাপড়া জানা শিক্ষিত মানুষ , তোরা কি কারনে এই জঘন্য নির্মম ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হয়েছিস বল দেখি ।
ছেলেরা বলল- বাবার বদনাম কমানোর জন্যই , সবাই যেন বাবারে ভাল কয় সেজন্যে এই কাজে নামছি , কসম কাইটা কইতেছি আর অন্য কোন কারন নাই । দারোগা লাঠি দিয়ে প্যাদানী দিতে দিতে বলল- মশকরা করার আর জায়গা পাওনা , এই জন্মে শুনি নাই ছেলেপেলে ডাকাতি করলে বাপের ইজ্জত বাড়তে, বল দেখি ক্যামনে তোরা বাপের বদনাম কমাইতেছিস । ছেলেরা বলল , বাবারে সবাই গালমন্দ করত , অনেক মাইর ধইর করত । এমনকি বাবা মরার পর মাটি দেয়ার লোকও পাওয়া যায়নাই , কিন্তূ সবাই আনন্দ ফুর্তি মিছিল করছে , মিষ্টিও বিলাইছে । কিন্তু যেই আমরা দান খয়রাত করতে গেছি , কেউ এই চুরীর টাকার দান গ্রহন করতনা , আবার নানা প্রকার অপমানজনক কথাবার্তা বলত । আমরা যখন থেইকা ডাকাতি করা শুরু করলাম তখন থেইকাই বাবার নামে আর কেউ বদনাম করতনা , কইত , মইজ্জা চোরাই ভাল ছিল এসব খুন খারাবী করতনা । আহারে বেচারা না মরলে এই এলাকায় ডাকাত ঢুকতে পারতোনা , আফসোস ।
এই ব্যাখ্যা শুনে এলাকাবাসীর মন কেঁদে উঠল, পুলিশকে অনুরোধ করে জামাল কামালরে পুলিশের হাত থেকে ছাড়িয়ে আনল ।
মরালঃ দৃশ্যমান সকল মন্দ বীভৎস অনাচারের অদৃশ্য হিতাকাঙ্খা থাকতে পারে , তাই না জেনে অন্যায় ভাবে অপরাধীকে আত্মপক্ষসমর্থন করার সুযোগ না দিয়ে শাস্তি দিওনা , কে জানে কার মনের কোন কোনে হাহাকারের বেদনা গুঞ্জনে ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×