মহাশয় কালো মানুষ, সেই লেভেলের সুন্দরী মেয়ে বিয়ে করেছেন
.
বর পক্ষের কমেন্ট সমূহ
.
-' মহাশয়ের চাঁদ কপাল'
-'শালার শুধু আমাগো কপালইইই খারাপ,হালার কপাল দেখছো! পুরাই পাঙ্খা'
-'মামাআআআ ভাবী তো সেইইইই'
-'আমাগো হোলার কি কপাল দেইখচনি ভাও! '
.
এমন সব কমেন্ট শুনে মহাশয় ইদানিং চরম ভাবে আছেন ভাবীকে নিয়ে! আমি পাইলাম! ইহাকে পাইলাম! যেন কিওপেট্রা,বনলতা সেন!
.
থামেন ভাই! স্টপ ভাবটাপ,অন্যপক্ষে চলছে এপিটাপ,আসুন শুনি...
.
সেই লেভেলের সুন্দরী মেয়েটির কালো মানুষ বিয়ে করার পর
.
কনে পক্ষের কমেন্টনামা
.
- 'পকেটে টাকা থাকলে সবি সম্ভব'
-'মেয়েরা লোভী'
-'বানরের গলায় মনিহার'
-'এই মেয়েটির তো শাহরুখ খানকে পাওয়ার কথা ছিল!!!'
.
ইত্যাদি ইত্যাদি ইত্যাদি চলছে তো চলবে, মহাশয় ভাব কমেছে? দিল্লীকা লাড্ডু খাইলে পস্তাবেন, না খাইলে ও পস্তাবেন
.
বিলিভ ইট আর নট
.
আমাদের পিছনে অনেক কিছুই ঘটে,ঘটছে,ঘটবে! কিন্তু আমরা যা দেখি না তা বিশ্বাস করলে ও আমলে নিতে চায় না
.
.
বেপারটি হলো এমন, মানুষ মরণশীল, তবে মনে হয়! আমি না বাকীরা !
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



