গত দুই তিন বছর জীবন থেকে অনেক কিছু শিখেছি, নিজের আপন দাদাসহ মারা গেছে তিনটা দাদু সহ অনেকেই, গতকাল ফুফু মারা গেল, এদিকে এক দাদার অবস্থা মুমূর্ষু প্রায়,
.
আপন মানুষগুলো এভাবে হারিয়ে যাচ্ছে, কষ্ট ঠিকরে জল বেরিয়ে আসে, নিজের দাদা যখন মারা যায় আমার ফাইনাল পরীক্ষা চলছিল, আরেক দাদা যখন মারা যায় তখন ইয়ার ক্রাশ থেকে মুক্তির লড়াই চলছিল
.
সত্যি জানাজা পড়ে এসে ইকোনোমেট্রিকস করতে হয়েছে, কারণ পরীক্ষার গ্যাপে পড়ালেখা করার অভ্যেস, কিছু কিছু গল্প লুকনো থেকে যায়
.
এমনো অনেক গল্প লুকিয়ে থাকে সবার জীবনে, একটু আগে চাচাতো ভাই সাদমানের সাথে চ্যাট করে সময় কাটাচ্ছিলাম,
.
কারো চোখে ঘুম নেয়, এই তো সেদিন তার দাদার মৃত্যু শোক বাণীটি তাকে লিখতে সহায়তা করেছিলাম, কবর কবিতার একটি লাইন আছে, "আয় গলাগলি করি, কেঁদে যদি হয় সুখ! "
.
একদিন এভাবে আমরা ও চলে যাবো, চলে যাওয়া দেখতে দেখতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, ভাবতে পারছি না, আমি আর ভাবতে ও চায় না......!
.
মন ভালো থাকলে ও নোট বুক/কী প্যাড নিয়ে বসি, মন খারাপ থাকলে ও, দুঃখ শেয়ার অথবা লিখতে না পারলে মানুষ হয়তো পাগল হয়ে যায় নয়তো বা নির্বাক!
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




