এক সময় মোবাইলে কল আসাটা একটা পার্টের বিষয় ছিল, তিন তিনটা পকেট থাকার পরও নোকিয়া ১১১০ মোবাইলটি হাতেইই থাকত
.
কল না আসলেও মোবাইল কানে থাকত, এ যেন মোবাইলের সাথে কথোপকথন, প্রবলেম হলো, ইয়ে! মানে! কথা বলা অবস্থায় রিং বেজে উঠত, বেপার না, ঘুটি কয়েক বাদে কেউ কাহিনীটি বুঝত না
.
মিস কল মিস কল, মোবাইল স্টার, আই হেভ এ তেত্রিশ দশ, হেভ ইয়ু আর?
.
সময়ের সাথে যুগ কত চেঞ্জ হয়ে যায় !
.
সেই মোবাইলগুলো এখন আর কেউ হাতে রাখে না
.
কোন প্রয়োজনে পকেট থেকে বের করলে কত দ্রুত তা আবার পকেটে ঢুকাবে সেই প্রতিযোগিতা পরিলক্ষিত হয়
.
রঙচঙ্গা ডিসপ্লে, উইন্ডোজ, এন্ড্রোয়েডের ভীড়ে সে আজ বেক ডেটেড!!!!
.
তার বাটনের খাঁচে আজও ময়লা জমে, কিন্তু বাটনবিহীন পাঁচ ইঞ্চি ডিসপ্লের ময়লাহীন ডিসপ্লের জামাই আদর করতে করতে শ্বশুর মশাই আজ বড়ই ব্যস্ত
.
জীবনটা ও একদিন এমন বেক ডেটেড হয়ে যাবে, বিশ্বাস কর, আমরা বুড়ো বুড়ি হয়ে যাব
.
সেদিন সবাই আমাদের দেখে শুধু করুণাই করবে! বাচ্ছাটিও মুখ কেলিয়ে বলবে, দাদু লাঠি নিয়ে বের হননি কেন? পড়ে যাবেন তো!
.
যে মেয়েটির দশটি প্রেম পত্র পাওয়ার কথা ছিল, সে মেয়েটিও ডেন্ডুর হয়ে বিছানায় পড়ে থাকবে
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



