somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বদলে গেছে কত কি তবুও বদলানোর হয় না শেষ !

০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলায় যে বন্ধবীকে মডেলদের গল্প বলতাম ! জানিস মিস অমুক দেখতে পরীর মতো ! মিস সমুক দেখতে পুরো হুর ! মিস তমুকের কথা কি বলবো ! তার ছবি দেখে তো আমি তিন মিনিট অজ্ঞান ছিলাম ! বড় হয়ে যখন তাদের বাস্তবে দেখতে লাগলাম তখন মনে হলো যাকে গল্প বলতাম সে ওদের চেয়ে অনেক সুন্দরী ছিলো !
.
এমন অনেক ধারণা আমার জীবনে পাল্টে গেছে ! সবার জীবনে পাল্টে যায় ! ইলিয়াস কাঞ্চনের রূপে মুগ্ধ হয়ে গল্প বলা ছেলেটি তার চেয়ে সুন্দর ! সে তা জানে না ! তা আমি মানি এখন !
.
প্রথম যখন প্লেনের সিট দেখি আমি বিস্ময়ে হতবাক হয়েছিলাম ! প্লেনের সিট কেনো বাসের মতো হবে ! আমার ধারণা ছিলো ওটা হবে রাজ সিংহাসনের মতো !
.
ছোট থেকে একটু একটু করে বড় হওয়া ছেলেটি কিছু হতে পারি আর না পারি শুধু অবাক হয়েছি ভাবনার সাথে বাস্তবতার কোন মিল খুঁজে না পেয়ে !
.
এক সময মেয়েদের সাথে কথা বললে হাটু কাঁপতো ! কেউ যেন এসে গলার টুটি চেপে ধরতো ! চোখগুলো লেগে যেতো ! মাথা হ্যাং হয়ে যেতো তাই বলে আমি এতো ভদ্র কখনোই ছিলাম না ! ওদের আমার মানুষ মনে হতো না ! মানুষের মতো দেখতে অন্য কেউ যাহার আদ্যোপান্ত রহস্যে ঘেরা ! তা ও পাল্টে গেলো !
.
গা'য়ে ফু দিয়ে চলা নন্দ দুলালেরও এক সময় পৃথিবী সম্বন্ধে ধারণা পাল্টে যায় ! বয়স বাড়ার সাথে সাথে মৃত্যুর মিছিল দেখতে দেখতে সে ক্লান্ত হয়ে যায় ! দাদা চাচা নানা বাবা মা ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত যে প্রিয় মানুষের চলে যাওয়া দেখে সে ভাবতে থাকে ! নিশ্চুপ হয়ে যায় ! পৃথিবীর রঙ্গলীলা দেখে সে হাসে ! মনে মনে বলে, 'দুদিনের দুনিয়া সত্যি কিচ্ছু না !' চোখের দৃষ্টি স্থির হয়ে যায় বাইলা পাতাও নড়ে না !
.
পাল্টে যাওয়ার মিছিলে তুমি আমি আজ চলো চলে যায় অতীত ফিরে দেখে আসি ! হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে ৷ আমার 'এইম ইন লাইফ' ছিলো বড়ো হয়ে গোটা এক প্যাকেট বিস্কুট মূহূর্তে বসে খেয়ে শেষ করা অথচ এখন বিস্কুট দেখলে গা জ্বলে !
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৬ রাত ১১:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা: "দি ম্যাট্রিক্স" এবং নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম... ...বাকিটুকু পড়ুন

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

লিখেছেন জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩

ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।

বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×