তাকিয়ে দেখ দুর নীলিমায় চাঁদ উঠেনি
চাঁদ আমার আঙিনায় বলে।
দেখ আমার বাগিচায় কোন ফুল ফোটেনি
পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল আমার পাশে বলে।
চারিদিকে তাকিয়ে দেখ
সব রঙ হারিয়ে গেছে
সমস্ত রং ভালবাসায় মুড়িয়ে তোমায় দিয়েছি বলে।
দেখ পাখির কন্ঠে সুর থেমে গেছে
তোমার মিষ্টি কণ্ঠের কাছে হার মেনে নিয়েছে বলে।
তরুলতা চারিেিদক জাড়িয়ে পড়েছে
পৃথিবীর কাছ থেকে দুজনকে আড়াল করবে বলে।
জোনাকীর আলো জালিয়ে দিয়েছি
অন্তরঙ্গ করে তোমায় পাবো বলে।
কান পেতে শোন ঝরনা ঝরে
তোমার বিষাদ মুছে দেবে বলে।
পাহাড়ে প্রতিধ্বনি হয় কেন জান?
আমার ভালবাসার কথা বারবার বলবে বলে।
আমার হৃদয় প্রকৃতির রূপ দেখেছো?
শুধু তোমায় ভালবাসি বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


