সঙ্গী করে ছুটে চলা তার অনিশ্চিত যাত্রা
একটি স্বাধীন সকাল দেখবে বলে;
নয়মাস ধরে অবিরাম মৃত্যুর সাথে থেকে লুকোচুরি খেলা।
কখন কোন বুলেট যে কাকে ছুয়ে যাবে,
এটা না ভেবে শুধু একটি স্বাধীন সকালের অপেক্ষা।
হাজার হাজার লাখ লাখ লাশের সমাধির উপর
দাঁড়িয়ে তবুও দেখতে চায় একটি স্বাধীন সকাল।
একটি সফল অপারেশন
আরও একটি সাফল্য
আরও একটি তৃপ্তি
হঠাৎ যেন বুঝতে পারে তার বুকের ভেতর দিয়ে
সেকেন্ডে ৩৬০ পাক ঘুরতে ঘুরতে কি যেন পিঠ দিয়ে বের হয়ে গেল,
সমস্ত শক্তি যেন শেষ হয়ে যায়।
হাটুর উপর বসে পড়া,
চার পাশের সহকর্মীদের চিৎকারে তার দিকে দৌড়ে আসা,
এসব কিছু যেন অনিচ্ছাকৃত ঘটনা।
কারও হাতে কারও কাঁধে অবশেষে একটি অচেনা
রমনীর কোলে।
রেডিওর শব্দে নিজেকে ধন্য মনে হয় এক সময়।
আজ থেকে বাংলাদেশ স্বাধীন
কিন্তু তার যে স্বাধীন সকালের অপেক্ষা!
শুধু জানালার দিকে তাকিয়ে প্রহর গোনা,
কখন সকাল হবে?
চারিদিকে আনন্দের কোলাহল,
কিন্তু তার যে একটি স্বাধীন সকাল দেখার বড় ইচ্ছে!
শরীর নিথর হয়ে আসছে
শরীরের সমস্ত রক্ত শরীরের ভেতর আর থাকতে চায় না,
বিন্দু বিন্দু করে বের হয়ে পাশে এসে জমাট বেঁধে তাকেই হয়তো দেখছে!
নিঃশ্বাস যেন আজ তার সাথে শত্র“তা করছে।
অবাধ্য হয়ে যাচ্ছে ধীরে ধীরে তার হৃদস্পন্দন।
তার কি আর সকাল দেখা হবেনা?
এক সময় সকাল হয়
স্বাধীন সকাল
কিন্তু দেশ জয়ী হলেও আজ সে
নিজের জীবনের কাছে পরাজিত হয়ে
অনেক আগেই যে সে ঘুমিয়ে পড়েছে।
সকাল কতই না হয় এখন
কিন্তু তার দেখা হয়নি একটি-
স্বাধীন সকাল
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


