বিবর্ণ মন ধুসর রঙে উদাস নয়নে চাই,
রুক্ষ জমিন নির্লিপ্ত গগন মিশে আছে অজানায়।
হৃদয় দুয়ারে তোমারই জন্য বেঁধেছিনু ছোট বাসা,
শুধু ঝামেলায় আশাগুলি সব হয়ে গেছে দুরাশা।
রাতে ঘুম নেই শুধু ভয় হয় স্বপ্ন যদি বা দেখি,
সমাজের বেড়াজালে পড়ে যে আমার স্বপ্ন গিয়াছে ভাঙ্গি।
কত যে কষ্ট জমা হয়েছে এ বুকের মাঝখানে,
বোঝেনা যে কেউ বুঝবে কে বা কার খবর কে জানে।
জীবনে আমার তোমাকে পাবার করি শেষ প্রত্যাশা,
পূবন হবে কি তাই নিয়ে ভেবে চারপাশে হতাশা
সমাজের কোন নিয়ম কানুন মানিনা মানবোনা,
চোখ বুজে শুধু প্রতিজ্ঞা করি আমি আর কিছু হারাবোনা।
হৃদয়ের কাছে হৃদয় তোমার রেখেছিনু সযতনে,
সহাস্য মুখে গভীর প্রণয়ে মিশাবো ক্ষনে ক্ষণে।
সবার মনের চাহিদা মেটাতে দিয়েছি কষ্টের সাগরে সাঁতার,
তবুও আমি অবহেলিত, হয়েছে পৃথিবী আঁধার।
আর নয় পরার্থে গমন স্বার্থ শুধু যে বুঝি,
তোমায় আমি নিজের করব পুরো পৃথিবী যুঝি।
থাকবোনা কভু চুপচাপ আর কাপুরুষের মতো,
আসুক ঝঞ্ছাট আসুক প্রলয় বাধা আসুক শতশত।
আমার সুখ আমার ভাল থাকা অন্যে বুঝে কি হায়?
তাই তো ভেবেছি মেনে নেবনা আর কোন পরাজয়।
তোমার সাথে তোমার পাশে থাকতে চাই জন্ম জন্মান্তর,
শুধু তুমি পাশে থেকো ভয় করোনাকো ভেঙ্গো না এই অন্তর।
দুজন দুজনায় ভালবেসে বেসে রঙিন স্বপ্ন রাঙ্গাই,
দ্বিধাহীন পথে নির্ভাবনায় চলনা মোরা সুখের ভুবন সাজাই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


