Grameen Phone এর Pay Call নাকি যন্ত্রনা
০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের বিপদের কথা চিন্তা করে গ্রামীন ফোন পে-কল এর সুবিধা নিয়ে এসেছিল অনেক আগে। যেন মোবাইলে টাকা না থাকলে Emergency বা গুরুত্বপূর্ন কোন ব্যাপার হলে পে কল করা যায়। *১২৩*-----------# দিনে ৪ বার করা যায়। কিন্তু এতে সুবিধা যত হয়েছে তার চেয়ে মনে হয় বেশী অসুবিধা হয়েছে। এখন মোবাইলে টাকা থাকলেও পে কল করে। গ্রামীন ফোনের একটা কাজ করা উচিত ছিল। যেহেতু এটা বিপদের জন্য সেহেতু যার মোবাইল ব্যালেন্স একেবারেই শূণ্য তার ক্ষেত্রে শুধু এটা প্রযোজ্য হবে। তাতে হয়তো সত্যিকারের প্রয়োজন টা বোঝা যাবে।
একটা সময়ের কথা বলি। আমি আমার আমাদের বাড়ির পাশের কলেজ মাঠে বসে আড্ডা দিচ্ছি। অনেকদিন পর এলাকায় গিয়েছি। মোটামুটি একটা জরুরী কাজের ব্যাপারেই কথা হচ্ছিল। হঠাৎ ফোন বেজে উঠল। আমি রিসিভ করলাম ওটা পে কল ছিল। আমার পরিচিত নাম্বার ছিল। আমি কথা বাদ দিয়ে ফোন ব্যাক করলাম। রিসিভ করে কোন কথা বলল না। আমি আর কিছু না বলে কেটে দিলাম। তারপর ৪ বার আবার সেই নাম্বার থেকে কল। আমি রিসিভ করলাম ওটাও পে কল। বিরক্ত হয়েই ব্যাক করলাম। এবারও একই কাজ। ভাবলাম যে ৫ বার পর আর মনে হয় ঝামেলটা হবেনা। তারপর অন্য নাম্বার থেকে ৫ বার। এই রকম ভাবে ৫ টা নাম্বার থেকে মোট ২৫ বার সেই কল। পরে খোঁজ করে তাকে বের করলাম কারণ ও আশে পাশেই ছিল। তাকে ডেকে ফোনটা নিয়ে দেখি তার মোবাইলে ব্যালেন্স আছে। জিজ্ঞেস করতে সে বলল জাস্ট ফাজলামো করলাম। এটা শুধু একদিনের কথা। আরও কয়েকদিন এমন হয়েছে।
যদি তার মোবাইলে টাকা না থাকতো তবে নিশ্চয় ফ্লেক্সি করতো নয়তো সত্যি প্রয়োজনের জন্য সুযোগটা নষ্ট করতো না। পরে আমি আরও কয়েকজনের কাছ থেকে এই একই অভিযোগ পেলাম।
সুযোগ সুবিধা যদি এমন হয় যাতে মানুষের অসুবিধা বা বিরক্তির কারণ হয়ে দাড়ায় তো সেটা কি সুবিধার চেয়ে যন্ত্রনাই মনে হবে বেশি। গ্রামীণফোনের কি এ ব্যাপারে কিছুই করার নাই?
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১২ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন