বন্ধু আমি দু:খিত। আমার লেখা সস্তা উওেজনা, ঘৃণা আর আবেগ সৃস্টির জন্য নয়, কাওকে উদ্ধারের জন্যও নয়। কোন রাজনৈতিক উদ্দেশ্যেও নয়। সত্যি কথা কবে মুখরোচক হয়েছে? ইতিহাসের মুখোমুখি হতে আমাদের বড়ই ভয়। তিরিশ লক্ষ বাঙালীর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা খুবই কি সস্তা ? যারা হারিয়েছে তারাই জানে। জাতিগতভাবে আমরা সত্যি বড়ই মন ভোলা আর ইতিহাস অসচেতন। তাই শুধু বাংলাদেশেই নুরেমবার্গের মতো গণহত্যাকারীদের কোন বিচার হয় না। এখানে সব সময়ই বিচারের বাণী বড়ই নীরবে নিভৃতে কাঁদে, বসবাস করে ভয়ের সাথে। সন্তানহারা মায়ের বেদনা আড়ালেই থেকে যায়, বিধবা বধু চোখের জল মুছে শাড়ীর আঁচলের কোণায়, নৃশংসতার ছবি থাকে ইতিহাসের পাতায়। তারপর জীর্ণ ইতিহাসের পাতা বিকৃত হতে থাকে। বড়ই সদর্পে বলে উঠে, 'স্বাধীনতা বিরোধী ভুমিকা ছিল একটি রাজনৈতিক সিদ্ধান্ত যাতে দেশটি করদ রাজ্যে পরিণত না হয়'। রক্তে ভেজা ধিকৃত নৃশংস হাতগুলো আজ আবার কলংকিত করছে স্বাধীনতার পতাকাকে।
বাংলাদেশ অনন্য। কোন শক্তি স্বাধীন বাঙালী সওাকে দাবিয়ে রাখতে পারেনি। জেগে উঠেছে বাঙালী সময়ের ডাকে। জুজুর ভয়ে আর ঘুম পাড়ানি গানে আমরা ঘুমিয়ে থাকি না। ছলে বলে কৌশলে ক্ষমতায় যাওয়া যায়, এদেশের স্বাধীন গনমানসকে কেনা যায় না। নতুন প্রজন্মকে হাওয়াই-মিঠাই মোড়কে বিভ্রান্ত করা যাবে না। ইতিহাস নির্মমভাবে ফিরে আসে স্বৈরাচারকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলতে। অপেক্ষা শুধু সময়ের...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

