বহু বছর আগের ঘটনা। মেট্রিক পরীক্ষা দিব বলে কোচিং সেন্টারে যাচ্ছি। সেখানে অনেক ছাএ-ছাএীর কোলাহলের মধ্যে একটি স্মৃতি প্রায়ই মনে পড়ে। একদিন কোচিং সেন্টারের একটি মেয়ে আমাকে জিজ্ঞেস করে বসল, "এই তুমি প্রত্যেক দিন একটা শার্টই পড়ে আস কেন"? উওর দিলাম, "আসলে আমার শার্টতো একটাই আছে, তাই"। মেয়েটা অবাক বিহবলে অবিশ্বাস্য দৃস্টিতে আমার দিকে তাকিয়ে থাকল। সত্যি কথা কি, সেসময় আমার বাবা আমাদের বাসার কাজে হাত দিয়েছেন। মধ্যবিও জীবনে বাবার বাড়ী বানাবার সখ। টানাটানিতে চলে আমাদের সংসার। যতটুকু না হলে হয় না, ততটুকুতেই আমরা ভাই-বোন সন্তুষ্ট ছিলাম। এতে লজ্ঝার কিছু নেই।
আজ এতো বছর পর যখন দেখি আমাদের ঘরের নতুনরা জামার ভাঁজ ভাঙ্গার আগেই আরো জামা-কাপড় কিনতে থাকে, তখন অতীতের কথাটা তাজা হয়ে মনে পড়ে। কস্টের মধ্যে বড়ো হওয়ার মাঝে লুকিয়ে আছে অনেক বেশী পাওয়া ও অর্জনের আনন্দ। আজকে যারা অনেক পাওয়ার মধ্যে বড়ো হচ্ছে, তারা কখনো পাবে না সেধরণের আনন্দ। আজ একসাথে অনেকগুলো শার্ট একেবারে কেনার মতো সামর্থ্য হয়েছে, কিন্তু তার পরেও কৃচ্ছতার জীবণে আনন্দ পাই। একবার আমার দশ বছরের ভাগ্নী খাওয়ার টেবিলে বসে হরেক আইটেমের মধ্যে কোন রুচি খুঁজে পাচ্ছিল না। তার পাশে বসে আমি বললাম, "তুমি কি জানো একমুঠো খাবার না পেয়ে আজ রাতে তোমার বয়সী কতগুলো ছেলেমেয়ে না খেয়ে ঘুমাবে"? অবাক বিহবলে অবিশ্বাস্য দৃস্টিতে সে আমার দিকে তাকিয়ে থাকল। আমার মনে হলো অনেক পাওয়ার মধ্যে বড়ো হওয়া অবিকল সেই একই দৃস্টি যা বহুবছর আগে আমি দেখেছিলাম সেই কোচিং সেন্টারে!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

