শীতকাল চলে আসছে। প্রতিবার ঠিক
করি চুল লম্বা থাকবে শীতে। কিন্তু
লম্বা হতে হতে
শীতকাল চলে যায়। মাঝে মাঝে
মনে হয় এই দুনিয়াতে সবচেয়ে ব্যর্থ
মানুষ আমি। হয়তো না।
.
শীতকালের কথা বলতে বলতে 2008
সালের কথা মনে পড়ে বারবার। কি
যেনো হয়ে গেছে আমার সেই
সালের শীতকাল থেকে। হ্রিদয়ের
মধ্যে মোচড় মেড়ে উঠে।কেউ কেউ
বলে এ ব্যথা নাকি সবার থাকে।
তাই নিজেকে তাদের কথার মধ্য
দিয়ে শান্তনা দিয়ে থাকি।
রবীন্দ্রনাথ বলেছিলো ভালো
ছেলেদের কপাল খারাপ হয়।
বোধহয় আমারও তাই। চিন্তা করি
আমিও তাহলে খারাপ হয়ে যায়।
বোধহয় কপাল ভালো হবে। স্রস্টা
যা রাখছে তাই হবে এই ভেবে
এককোণে বসে থাকি।
.
আমার ইচ্ছে করে সবসময় বাহিরে
থাকতে, খাবার,রাতে ঘুম যাওয়া
সব বাহিরে। হতাশাগুলো হয়তো
অনেকটা কমবে। আসছে
শীতকালে এইটাই চিন্তা করছি।
হলে মন্দ হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



