আচ্ছা,ভালো মানুষ কাকে বলে?
.
আপনি যদি গোল্ডেন এ+ পান,
কিংবা ক্লাসের সবচেয়ে
মেধাবী হোন তাহলে কি আপনি
ভালো ছেলে? ইদানীং কিছু
শিক্ষক দেখি পড়ালেখায় ভালো
ওদেরকে ভালো মনে করে। এছাড়া
কথা-বার্তায় গোয়ার্তমী না
থাকলে ওদেরকে ভালো মনে করা
হয়। এর কারণ হচ্ছে আমরা দিন দিন
তার উপরের অংশ দেখছি কিন্তু
ভিতরের অংশ দেখিনা।
.
একটা কাহিনী বলি সেটা হলো
ব্যাংকের অফিসার কিংবা বড়
চাকরি করে এরকম কোনো শিক্ষিত
মানুষ দেখেছি যে কিনা
রিক্সাওয়ালাকে গালাগাল
দিচ্ছে এবং মানুষ না আসলে হয়তো
মেরে দিতো অথচ সেই
রিক্সাওয়ালা জ্যামে পড়েছিলো
বল পাঁচ টাকা বেশি চেয়েছিলো;
এতে অবাক হওয়ার কিছুই নেই।এই
জায়গায় রিক্সাওয়ালা টা ভাল
মানুষ।
.
আসল কথায় আসি আমরা বিবেকহীন
হয়ে যাচ্ছি,বিবেক নস্ট হয়ে
যাচ্ছে অন্ধকারকে আকড়ে ধরেছি।
.
একটা ছেলে মদ খায়,সিগারেট খায়
তাই বলে কি সে খারাপ? অবশ্যই না।
তাকে ধর্মের বিধিনিষেধ বললে
সে অনুতপ্ত হবে কিন্তু খারাপ
ছেলেরা অনুতপ্ত হবে না। সে
হাসবে।
.
এমন কিছু মানুষ দেখেছি যারা শুধু
হাসতে চায়,ভালো বা খারাপ
কথা যা বলিনা কেনো হাসে।
এরা মানুষকে মানুষ মনে করে না ।
কারণ তারা নিজেরাও মানুষ না।
.
রাস্তায় দশ কোটি টাকা ফেলে
রাখলে যে মানুষ টাকাগুলো আসল
মালিককে খুঁজে দেবে সেই প্রকৃত
মানুষ। আপনারা যদি ভেতরটা বুঝতে
না পারেন তাহলে কোনো
পরীক্ষার মাধ্যমে বুঝে নেন।
.
এই অধম অনেক প্রমাণ এবং বুঝে
কথাগুলো লিখেছে। ভালো না
লাগলে কিছুই করার নেই।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



