somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাস যাত্রী : বড় মুশকিল, ছোটো আসান

০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা বাস যাত্রী। কপালের লিখন।
প্রতিদিন যাত্রী কন্টাক্টরে খেচাখেচি শুনতে শুনতে যাওয়া আসা, শুধু স্রোতে ভাসা।

বিশেষ বিশেষ যাত্রীর না গোছল করা ঘামের র্দুগন্ধে, বোটকা সিগারেটের গন্ধে মাথা ধরা।

পিষে পিষে ডলে ডলে যাত্রীদের বাসের দরজায় পৌঁছানো।

কাহাঁতক আর সহ্য করা যায়??

প্রতিদিনের এই অনাকাঙ্খীত ডলাডলি থেকে কে রক্ষা করবে ??

এই বাস, মিনিবাস সব বাউনা দেশ কোরিয়া চায়না থেকে রিকন্ডিশনের সবচেয়ে খারাপ দশার আমদানী।

ঐ বাউনাগো গাড়ী গুলা লম্বায় ছোটো। স্বাভাবিক উচ্চতার বাংলাদেশীদের ঘাড় বাঁকা করে দাড়াতে হয়। সিটগুলা কিন্তু স্বাভাবিক দূরত্বে বিন্যস্ত থাকে মাগার এইহানে আমাগো মেকানিক বায়েরা কেরামতি করে। সব গুলা সিট খুইলা আবার ঘন করে লাগানো হয়। স্বাভাবিক উচ্চতার মানুষের সেকি যাতনা এই সব সিটে বসায়।
শুধু যদি এক জোড়া সিট কম বসায়ে ঐখান দিয়ে একটা দরজা করে দেয়া যায় তবে অনেক হাঙ্গামা হুজ্জত থেকে যাত্রীরা পরিত্রাণ পায়। সবাই উঠবে সামনের দরজা দিয়ে নামবে পিছন দরজা দিয়ে। ওয়ান ওয়ে। আমার গায়ের দুগর্ন্ধ ডলে আপনাকে ঐ একমাত্র দরজায় কুস্তি করে যেতে হবেনা আমিও আপনার সদ্য পালিশ করা জুতা মাড়িয়ে গেলাম না।

কন্টাক্টরেরও ধ্বস্তাধ্বস্তি করে চৌদ্দবার আগে পিছে করা লাগে না। পিছনে দাড়াবে, লোকে নামার সময় বা আগেই ভাড়া দিয়ে নেমে যাবে।

(যৎসামান্য ভাড়া যে যাত্রী মারার তালে থাকে তাকে যত কড়া সিস্টেম দেন না কেন সে ভাড়া মারবেই)

এতে সবচেয়ে বেশী বেচেঁ যাবে আমার আপনার মা বোনের প্রতি অবাঞ্ছিত টেপাটেপি।

ধাক্কা ধাক্কিও কমবে। বেশির ভাগ ধাক্কা ধাক্কি হয় অবশ্য পকেট মারদের কারসাজিতে। সেটাও কমবে।

প্রতিদিনের গ্লানিময় যাত্রা ভোগান্তি কমবে শুধুমাত্র দুটি দরজার সংযোজন করলে। হোক সে গাড়ী যত ছোট। টাটা ন্যানো, হুন্দাই, মাইক্রোবাসে যদি চার দরজা থাকতে পারে তবে বাসতো বটেই, মিনিবাসেও দুই দরজা অবাস্তব নয়।


১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×